Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
সাপ্তাহিক ছুটি বাড়িয়েও অর্থনীতি চাঙ্গা করা সম্ভব?

মতামত

ড. কাজী ইকবাল
22 December, 2021, 02:15 pm
Last modified: 22 December, 2021, 02:17 pm

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন

সাপ্তাহিক ছুটি বাড়িয়েও অর্থনীতি চাঙ্গা করা সম্ভব?

চার কর্মদিবসে সপ্তাহ শেষ করার নতুন শ্রম নীতি বাস্তবায়ন করতে চলেছে ভারত। এছাড়া, থাইল্যান্ড ও চীনের তিনটি প্রদেশে সপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই পদক্ষেপ নেওয়া হয়েছে নিউজিল্যান্ডেও। 
ড. কাজী ইকবাল
22 December, 2021, 02:15 pm
Last modified: 22 December, 2021, 02:17 pm
ছবি: সালাউদ্দিন আহমেদ

বিশ্ব অর্থনীতি কোভিড-১৯ মহামারির ক্ষত থেকে পুনরুদ্ধার হতে শুরু করেছে। এর পেছনে সবচেয়ে বড় অবদানের দাবিদার, গণ টিকাদান কর্মসূচি ও বড় ধরনের প্রণোদনা প্যাকেজ।

বাইরে গিয়ে কেনাকাটা করতে কিংবা ছুটির দিনগুলোতে ভ্রমণে যেতে বেশিরভাগ মানুষই এখন নিরাপদবোধ করছেন। এ কারণে বাড়ছে ভোক্তাদের ব্যয়। এর পরবর্তী চ্যালেঞ্জটি হলো, বিঘ্নহীনভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করা।

অনেক দেশের সরকার অর্থনীতিকে আরও চাঙ্গা করতে বিভিন্ন ধরনের উদ্ভাবনী নীতি গ্রহণের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে নতুন সরকারি ছুটি প্রবর্তনের কথা বলা যেতে পারে। যার উদ্দেশ্য, ভোক্তার ব্যয়কে আরও উদ্দীপিত করা।

উদাহরণস্বরূপ, থাইল্যান্ড সরকার ২০২০ সালের ক্যালেন্ডারে চারটি নতুন সরকারি ছুটি যুক্ত করেছে। দীর্ঘ সপ্তাহান্ত তৈরির মাধ্যমে যেন দেশের অর্থনীতিকে, বিশেষ করে পর্যটন খাতকে চাঙ্গা করা যায় সেজন্যই এ উদ্যোগ।

ব্যয় উদ্দীপিত করতে চীনের তিনটি প্রদেশে আড়াই দিনের সপ্তাহ শেষের ছুটি ঘোষণার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই পদক্ষেপ নেওয়া হয়েছে নিউজিল্যান্ডেও। 

ভারত আগামী বছরের শুরুতে নতুন শ্রম নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে, যেখানে চার কর্মদিবসে শেষ হবে সপ্তাহ। তবে, প্রতি কর্মদিবসে কাজ করতে হবে ১২ ঘণ্টা করে। 

এ ধরনের 'শর্ট উইক' ও 'লং উইকেন্ড' কৌশল অনেক দেশে ব্যবহার করা হচ্ছে। এই কৌশল অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের ব্যয় বাড়ানোর সুযোগ করে দিয়েছে। কারণ মহামারির সময়ে জারি করা আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো এখনও পর্যন্ত আগের মতো শিথিল করা হয়নি অনেক দেশেই।

যেমনটি আমরা জানি, বাংলাদেশে দুই ঈদের ছুটিতে, পূজা ও পহেলা বৈশাখের সময় খুচরা বিক্রেতা ব্যাপকভাবে ব্যবসা করেন। তাই খুচরা বিক্রেতা ও হোটেল ব্যবসায়ীরা মূলত এই উত্সবগুলোর জন্য অপেক্ষা করে থাকেন সারাবছর।

অন্যদিকে, সময়ের সঙ্গে সঙ্গে উৎসব উদযাপনের ধরণও পরিবর্তিত হয়েছে। মানুষ এখন উৎসবের ছুটিতে নিজেদের গ্রামের বাড়ি ও পর্যটন কেন্দ্র উভয় জায়গায়ই ভ্রমণ করেন। ফলে এই সময়ে, বিশেষ করে যখন উত্সবের ছুটির সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যোগ হয়, তখন পর্যটন কেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়, যা এখন নিয়মিতই শিরোনাম হয়ে উঠছে দৈনিক সংবাদপত্রের পাতায়।

বিজয় দিবসের সাম্প্রতিক দীর্ঘ সপ্তাহান্তে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় আমরা দেখেছি।

এই উৎসবগুলোতে বাংলাদেশের মানুষ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য উপহার কিনতে অর্থ ব্যয় করে থাকেন। এটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর পরিবর্তিত ভোগের ধরণকে নির্দেশ করে, যার মাধ্যমে বিপুল পরিমাণ আয় করা সম্ভব।

ভোক্তা শ্রেণীর আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছুটির চাহিদাও বাড়ছে। আর এই ক্রমবর্ধমান ভোক্তা শ্রেণী ও ছুটি উপলক্ষ্যে তাদের আর্থিক ব্যয়কে ব্যবহার করা যেতে পারে আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিকে উদ্দীপিত করতে। ধারণাটি হল, 'স্থানীয়' অর্থনৈতিক বাজারে আমাদের ভোক্তাদের আয় খরচ করার সুযোগ করে দিতে হবে।

সাম্প্রতিক ছুটিগুলোতে ভোক্তাদের ব্যয়ের তথ্যের ওপর ভিত্তি করে বলা যায়, নিজেদের সুবিধামতো ছুটি পেলে ভোক্তারা ইতোমধ্যে যা ব্যয় করেছেন, এরচেয়েও আরও বেশি ব্যয় করতে পারেন। সে সামর্থ্য তাদের আছে।

অর্থাৎ, আরও বেশি ছুটি বা দীর্ঘ সপ্তাহান্ত পাওয়া গেলে মানুষ আরও বেশি ব্যয় করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ২০২১ সালে ১৮টি সরকারি ছুটি ছিল, যার মধ্যে সাতটি ছুটি নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যায়।

সাপ্তাহিক ছুটি দীর্ঘ করতে এই ছুটিগুলো সহজেই বৃহস্পতিবার বা রোববারে স্থানান্তরিত করা যেতে পারে। এছাড়া, সপ্তাহের মাঝামাঝি পড়ে এমন কিছু ছুটির দিন রোববার বা বৃহস্পতিবার পালন করা যেতে পারে; তবে, অবশ্যই সেটি করতে হবে গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো বাদ দিয়ে।

মোট ছুটির সংখ্যা বৃদ্ধি না করে এবং কর্মঘণ্টা না হারিয়েও, ছুটির দিনের রদবদলের মাধ্যমে অর্থনীতিতে একটি বড় প্রভাব নিয়ে আসা যেতে পারে। আর এটি নিঃসন্দেহে অনেক কম খরচের।

মহামারির ধাক্কা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের এই মুহূর্তে, কৌশলটি পরীক্ষা করে দেখা যেতে পারে।

ড. কাজী ইকবাল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের একজন সিনিয়র রিসার্চ ফেলো।

 

Related Topics

টপ নিউজ

ছুটি / ভ্রমণ / অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক অর্জনে কাজ করবে সরকার
  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net