Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আর ট্রাম্পের রাস্তায় থাকবে না

মতামত

মনোয়ারুল হক
14 February, 2021, 07:05 pm
Last modified: 14 February, 2021, 07:14 pm

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আর ট্রাম্পের রাস্তায় থাকবে না

ডোনাল্ড ট্রাম্পের সময়ের সব ধরনের বিতর্কিত কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছেন জো বাইডেন, এজন্য কোনো আলোচনার পথ অনুসরণ করেননি তিনি
মনোয়ারুল হক
14 February, 2021, 07:05 pm
Last modified: 14 February, 2021, 07:14 pm
মনোয়ারুল হক। অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মার্কিন যুক্তরাষ্ট্রর ট্রাম্প সম্পর্কিত নাটকের যবনিকা হলো আজ রোববার (১৪ ফেব্রুয়ারি)। গত শনিবার সিনেটের এক ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সিনেট ইমপিচমেন্টে ৫৭ ভোট পড়েছে ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে, আর ৪৩ জন মার্কিন সিনেটর যারা সকলেই রিপাবলিকান দলের তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন; তাকে নির্দোষ দাবি করে। এই ভোটাভুটির রায় দেশটির নতুন মাত্রার বিভাজন দেখতে পাওয়া গেল।

এতদিন ধারণা করা হচ্ছিল; ট্রাম্পের এই সিনেট অভিশংসনে রিপাবলিকান দলের কেউই ডেমোক্রেটদের উত্থাপিত ইমপিচমেন্টের পক্ষে ভোট দিবেন না। কিন্তু সাতজন রিপাবলিকান সিনেটর ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দেওয়াতে দলটির সামগ্রিক অবস্থা অনুমান করা যায়। দলটি ডোনাল্ড ট্রাম্পের হাতে পড়ায় এক নতুন সংকটের মুখে- তা স্পষ্ট হলো এই ভোটাভুটির ফলে।

সিনেটের এই ভোটাভুটিতে যেসব সিনেটর তাদের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য দিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন রিপাবলিকান দলের মাইনোরিটি লিডার। তিনি ভোট প্রদানের পর নিজ অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন সাধারণ নাগরিক। তাই তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করার দরকার নেই। কিন্তু, তার কর্মকাণ্ডে চাইলে তার বিরুদ্ধে একটি অপরাধ সংগঠিত করার অভিযোগ আনা যেতে পারে। কিন্তু, সিনেট ইমপিচমেন্টে তাকে নির্দোষ বলে আখ্যায়িত করায় এই সিনেটরের বিরুদ্ধে বিতর্কের ঝড় সৃষ্টি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নেওয়া সিনেটরদের যুক্তি ছিল এই যে, তারা মনে করেন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী হিসেবে মানুষের যে কথা বলার অধিকার সেই অধিকারীই ডোনাল্ড ট্রাম্প কার্যকর করেছেন। অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্প ৬ জানুয়ারি কী বলেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। ডেমোক্রেটিক দল বলছে যে, ডোনাল্ড ট্রাম্পের ভাষণের প্রেক্ষিতেই সেদিন সেই ধ্বংসযজ্ঞ ঘটেছে।
  
এধরনের অবস্থান অন্য কোন সিনেটরদের বক্তৃতায় দেখা পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্পের নিয়োজিত আইনজীবীরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের  সংবিধানের প্রথম সংশোধনীর কথা উল্লেখ করেছেন। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা এবং কথা বলার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথা বলার অধিকারকে সঠিক বলছেন তারা, একে তারা ব্যাখ্যা করছেন এভাবে: কেউ দেশের নাগরিক যা কিছু বলুক না কেন; সেই কথার প্রেক্ষিতে যদি কোনো কার্যক্রম সংঘটিত হয়- তাহলে সে কার্যক্রমের দায়ভার যে ঘটনা ঘটিয়েছে তার উপরেই বর্তাবে। আমাদের দেশের আইন ব্যবস্থায় একটি প্রচলিত বাক্য আছে হুকুমের আসামি, অর্থাৎ কোনো একটি অপরাধ সংগঠিত করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন সেকারণে সেই ব্যক্তিও অপরাধী।

কিন্তু। গত দুই-তিন দিনের মার্কিন সিনেট ইমপিচমেন্টে এই বক্তব্য উঠেছে যে ব্যক্তির দ্বারা অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের জন্য এককভাবে ব্যক্তিই দায়ী। অন্য কারো কথায়, কিংবা নির্দেশে অপরাধ সংঘটিত হলেও; তার দায়ভার কেবলমাত্র অপরাধীর উপরই বর্তায় । এই ধরনের মত মার্কিন বিভাগ বিচার ব্যবস্থায় কখনো আলোচিত হতে দেখা যায়নি। 

ডেমোক্রেট দলের সদস্যরা ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন, তারা সবাই মনে করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ কয়দিনের; বিশেষ করে ৬ জানুয়ারির কার্যক্রম গ্রহণযোগ্য নয়। তাদের কেউ কেউ মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প এখন একজন সাধারণ নাগরিক কারণে তার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করতে ভূমিকা রাখার জন্য মামলা করা যেতে পারে। সুতরাং তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ার কোনো প্রয়োজন নেই।

ডোনাল্ড ট্রাম্পের যে কৌশলীরা ইমপিচমেন্টের বিপক্ষে আইনি লড়াই করছেন, তারা মূলত মার্কিন সিনেটের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর উল্লেখ করেছেন; যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ধর্ম সংক্রান্ত কোন আইন করতে পারবে না বলে উল্লেখ আছে। এর সঙ্গে উল্লেখ আছে মতপ্রকাশের স্বাধীনতার কথা। মজার বিষয় হলো; সংবিধানের এই ধারাকে তুলে ধরার মধ্য দিয়ে, ডোনাল্ড ট্রাম্পের কৌশলীরা প্রকারান্তে অভিযোগের সত্যতা স্বীকার করে নিচ্ছেন। ট্রাম্পের বক্তৃতা এই ঘটনা সংঘটিত করার জন্য উদ্বুদ্ধ করেছে, তারা একে নিন্দার জায়গা থেকেই দেখছেন। ডোনাল্ড ট্রাম্পও ঘটনাটিকে নিন্দা করেছেন এবং তার কৌশলীদের দাবি ট্রাম্প সবসময় সন্ত্রাসবাদের বিপক্ষে ছিলেন। ক্যাপিটল ভবন আক্রমণের ঘটনাটি একটি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কাজেই ট্রাম্প এই ঘটনাকে সমর্থন করেননি। তাই এতে তার কোন দায়বদ্ধতা নাই। রাজনীতির ইতিহাসে এটাই হচ্ছে বাস্তবতা। রাজনীতিবিদরা তাদের প্রয়োজনে যেকোন স্থানে তাদের কর্মীদেরকে এইভাবে লেলিয়ে দেন। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এধরনের ঘটনা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বহু দেশেই দেখা যায়। যে সব দেশ সামাজিকভাবে পিছিয়ে আছে, সেসব দেশে পরিস্থিতি আরও ভয়ঙ্কর। 

ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সিনেটে যে বিচারকার্য চলেছে, নিশ্চিত ভাবেই বোঝা যাচ্ছিল- তা কখনোই ডেমোক্র্যাটদের পক্ষে যাবে না। অর্থাৎ, সিনেটে ইমপিচমেন্টের জন্য প্রয়োজনীয় ৬৭ ভোট অর্জনে সমর্থ হবে না। তারপরও, এই ঘটনা রাজনীতিতে কি শক্তি জোগাবে তা এখনি বোঝা যাচ্ছে না। তবে যা বোঝা যাচ্ছে তা হলো; জো বাইডেন নির্বাচনে বিজয়ের পরে যে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছিলেন- তা বাস্তবিক অর্থে রাজনৈতিক বক্তৃতায় রূপান্তরিত হল। ডোনাল্ড ট্রাম্পের সময়ের সব ধরনের বিতর্কিত কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছেন জো বাইডেন, এজন্য কোনো আলোচনার পথ অনুসরণ করেননি তিনি। এক মাসের কম সময়ের মধ্যে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে মোট ২৮টি নির্বাহী আদেশ জারি করেছেন। এ থেকে বোঝা যায় যে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যা কিছু ঘটবে- তা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত পথে হবে না।

  • লেখক: রাজনৈতিক বিশ্লেষক 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / সিনেট অভিশংসন প্রক্রিয়া / মার্কিন পররাষ্ট্র নীতি / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net