Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য পুতিনের জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করা আবশ্যক নয়: ট্রাম্প

আন্তর্জাতিক

আরটিডটকম
08 August, 2025, 04:30 pm
Last modified: 08 August, 2025, 05:41 pm

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য পুতিনের জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করা আবশ্যক নয়: ট্রাম্প

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ‘পুতিনকে অবশ্যই আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে হবে; শুধুমাত্র তাহলেই ট্রাম্পের সঙ্গে [পুতিনের] বৈঠক সম্ভব।’ তবে দ্রুত নিজের অবস্থান বদলান ট্রাম্প।
আরটিডটকম
08 August, 2025, 04:30 pm
Last modified: 08 August, 2025, 05:41 pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফাইল ছবি: রয়টার্স/লিয়া মিলিস

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ না করলেও তার সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, 'পুতিনকে অবশ্যই আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে হবে; শুধুমাত্র তাহলেই ট্রাম্পের সঙ্গে [পুতিনের] বৈঠক সম্ভব।'

তবে দ্রুত নিজের অবস্থান বদলান ট্রাম্প।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, এটা [পুতিন-জেলেনস্কি সাক্ষাৎ] আর আবশ্যক নয়।'

তিনি আরও বলেন, 'তারা [রাশিয়া] আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর হত্যাযজ্ঞ বন্ধের জন্য আমি যা পারি করব।'

এর আগে, জেলেনস্কি বেশ কয়েকবার পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেছেন, তিনি বৈঠকে বসার বিষয়ে 'নীতিগতভাবে' অসম্মত নন, তবে তা [বৈঠক] করার আগে 'নির্দিষ্ট কিছু শর্ত' পূরণ হওয়া জরুরি।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনীয় প্রেসিডেন্টের মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে এবং সামরিক আইনকে কারণ হিসেবে দেখিয়ে তিনি এখন পর্যন্ত নতুন নির্বাচন দেননি।

এ কারণে মস্কো তাকে 'অবৈধ' ঘোষণা করেছে এবং তার কোনো চুক্তিতে সই করার আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এর আগে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক হতে পারে। পরে পুতিন সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলেন।

এর পরপরই ট্রাম্প এসব মন্তব্য করেন।

এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। 

ক্রেমলিন বৈঠককে 'গঠনমূলক' বলে উল্লেখ করে।

অন্যদিকে, হোয়াইট হাউস জানায় যে আলোচনা প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।

পরে ট্রাম্প বলেন, 'অনেক অগ্রগতি হয়েছে'; যদিও এখনও কোনো নির্দিষ্ট ফলাফল জানানো হয়নি।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / ভলোদিমির জেলেনস্কি / ডোনাল্ড ট্রাম্প / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net