Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বিতর্কিত মন্তব্য, সাই পল্লবীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
17 June, 2022, 12:25 pm
Last modified: 17 June, 2022, 12:51 pm

Related News

  • অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা: প্রথম মাসেই ৪৭ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?
  • ‘জেন জি’দের বিক্ষোভ: এশিয়ার তরুণরা কেন এত ক্ষুব্ধ?
  • যে কেউ কি হতে পারেন ইনফ্লুয়েন্সার? শূন্য ফলোয়ার নিয়ে তিন ব্যক্তি নিলেন চ্যালেঞ্জ

কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বিতর্কিত মন্তব্য, সাই পল্লবীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

"কাশ্মীর ফাইলস ছবিতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে মারা হয়েছে। এ ঘটনাকে যদি ধর্মীয় সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। তাকে দিয়ে জোর করে 'জয় শ্রীরাম' বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়?"
হিন্দুস্তান টাইমস
17 June, 2022, 12:25 pm
Last modified: 17 June, 2022, 12:51 pm
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। ছবি: সংগৃহীত

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাই পল্লবী। খুব অল্প সময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তবে সম্প্রতি এক মন্তব্য করে নেটিজেনের রোষের মুখে পল্লবী। কাশ্মীরি পণ্ডিত হত্যা আর গরুপাচার সন্দেহে মুসলিমদের আক্রমণ একই অপরাধ, এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী।

অভিনেত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে থানায়। এক সাক্ষাৎকারে পল্লবীর মন্তব্যের জন্য হায়দরাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিনেত্রীর আসন্ন সিনেমা, 'ভিরাতা পারভাম'-এর প্রচারের সময়, তিনি কাশ্মীর গণহত্যাকে 'গরু চোরাচালান'য়ের সঙ্গে তুলনা করেছিলেন।

ইউটিউব চ্যানেলে পল্লবীর মন্তব্য সোশ্যাল মিডিয়াকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। কেউ কেউ তাকে ট্রল করছেন, কেউবা অভিনেত্রীর সমর্থনে কথা বলছেন। আবার অনেকে কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতনকে লঘু করে দেখানোর অভিযোগ করেছেন সাই পল্লবীর বিরুদ্ধে।

ঠিক কী বলেছিলেন অভিনেত্রী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাই পল্লবীর একটি সাক্ষাৎকার ভাইরাল হয়। ইউটিউব চ্যানেলের সেই সাক্ষাৎকারে সাই পল্লবীকে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

সেই প্রসঙ্গে পল্লবী বলেন, 'কাশ্মীর ফাইলস ছবিতে দেখানো হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধর্মীয় সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে 'জয় শ্রীরাম' বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে এক ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।'

অভিনেত্রীর এই মন্তব্য ঘিরেই এখন উত্তাল নেটদুনিয়া। আপাতত পুলিশের পরবর্তী পদক্ষেপ দেখার অপেক্ষায় আমজনতা। 

Related Topics

টপ নিউজ

সাই পল্লবী / দ্য কাশ্মীর ফাইলস / বিতর্কিত মন্তব্য / পুলিশে অভিযোগ / সামাজিক যোগাযোগ মাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা: প্রথম মাসেই ৪৭ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?
  • ‘জেন জি’দের বিক্ষোভ: এশিয়ার তরুণরা কেন এত ক্ষুব্ধ?
  • যে কেউ কি হতে পারেন ইনফ্লুয়েন্সার? শূন্য ফলোয়ার নিয়ে তিন ব্যক্তি নিলেন চ্যালেঞ্জ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net