Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
'এখনো জনি ডেপকে ভালোবাসি', বললেন অ্যাম্বার হার্ড

বিনোদন

টিবিএস ডেস্ক
16 June, 2022, 03:50 pm
Last modified: 16 June, 2022, 04:03 pm

Related News

  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • 'একঘেয়েমি হলো লেখার ওষুধ': রহস্যময়ী আগাথা ক্রিস্টির বিরল সাক্ষাৎকার
  • বিচিত্রায় প্রকাশিত খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান
  • ‘আমি এখনো শেষ করিনি’—আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত কমলা হ্যারিসের

'এখনো জনি ডেপকে ভালোবাসি', বললেন অ্যাম্বার হার্ড

"আমি আমার মনপ্রাণ উজাড় করেই তাকে ভালোবাসি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগাতে। কিন্তু পারিনি। জনির প্রতি আমার কোনো খারাপ অনুভূতি নেই।"
টিবিএস ডেস্ক
16 June, 2022, 03:50 pm
Last modified: 16 June, 2022, 04:03 pm
জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

প্রাক্তন স্বামী জনি ডেপকে এখনো ভালোবাসেন অ্যাম্বার হার্ড। মানহানি মামলায় পরাজয়ের পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে একথা জানালেন অভিনেত্রী নিজেই।

'দ্য টুডে শো'-কে দেওয়া অ্যাম্বার হার্ডের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার প্রকাশিত হবে খুব শিগগিরই। এরই মধ্যে যেন নতুন এক বোমা ফাটালেন 'অ্যাকুয়াম্যান' তারকা। শো এর সঞ্চালক সাভানাহ গুথরির সাথে কথপোকথনে অ্যাম্বার হার্ড এমনই এক তথ্য দিলেন যা স্বয়ং জনি ডেপের পক্ষেও বিশ্বাস করা কঠিন হয়ে যাবে!

দ্য টুডে শো-তে অ্যাম্বার হার্ডকে সরাসরিই জিজ্ঞেস করা হয়, সব রকম ঝামেলা সত্ত্বেও তিনি এখনো জনি ডেপকে ভালোবাসেন কিনা। ডেপের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য অভিনেত্রীর নানাবিধ মিথ্যা অপবাদ ও প্রচেষ্টা সবার সামনে উন্মুক্ত হয়ে যাওয়ার পরেও নিজের কথায় অটল অ্যাম্বার হার্ড। প্রশ্নের জবাবে তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই আমি ডেপকে ভালোবাসি। আমি আমার মনপ্রাণ উজাড় করেই তাকে ভালোবাসি।"

অভিনেত্রী আরো যোগ করেন, "আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগাতে। কিন্তু আমি পারিনি। জনির প্রতি আমার কোনো খারাপ অনুভূতি নেই। আমি জানি এটা বুঝতে পারা খুব কঠিন, কিন্তু যদি আপনি কখনো কাউকে ভালোবেসে থাকেন, তাহলে এটা বুঝা খুবই সহজ।"

তবে অ্যাম্বার হার্ড এতদিন ডেপের বিরুদ্ধে যা যা বলেছেন, তার পরেও টুডে শো-তে বলা কথাগুলো আবেগবশত বলা নাকি স্রেফ মিথ্যা কথা, সেটি বুঝতে পারা কঠিনই বটে!

মানহানি মামলায় পরাজয় অ্যাম্বার হার্ডের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। মামলা চলাকালীন বিভিন্ন প্রমাণাদিতে একের পর এক পরাজয় ঘটে হার্ডের। অন্যদিকে, জনসমর্থনের পাল্লা ভারি হতে থাকে ডেপের দিকে। তাই কেউ কেউ মনে করছেন, জনসাধারণের সহানুভূতি পাওয়ার জন্যেই নতুন এই খেলা শুরু করেছেন মার্কিন অভিনেত্রী!

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

জনি ডেপ / অ্যাম্বার হার্ড / ভালোবাসা / সাক্ষাৎকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • 'একঘেয়েমি হলো লেখার ওষুধ': রহস্যময়ী আগাথা ক্রিস্টির বিরল সাক্ষাৎকার
  • বিচিত্রায় প্রকাশিত খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান
  • ‘আমি এখনো শেষ করিনি’—আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত কমলা হ্যারিসের

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net