Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক কেকে

বিনোদন

হিন্দুস্তান টাইমস
01 June, 2022, 12:55 am
Last modified: 01 June, 2022, 01:00 am

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক কেকে

কলকাতায় সংগীতানুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউডের এই প্রখ্যাত গায়ক, নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। 
হিন্দুস্তান টাইমস
01 June, 2022, 12:55 am
Last modified: 01 June, 2022, 01:00 am

কলকাতায় সংগীতানুষ্ঠানে যোগ দিতে এসে মারা গেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামেই সবচেয়ে বেশি পরিচিত।

কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউডের এই বিখ্যাত গায়ক, নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন গায়ক। তারপর হোটেলে ফিরে মারাত্মক অসুস্থবোধ করেন তিনি। এরপর দ্রুত তাঁকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে বেসরকারি হাসপাতাল সূত্রে। কী কারণে মৃত্যু হয়েছিল তাঁর, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তাঁর মনে করা হচ্ছে।

গত দুদিন ধরেই কলকাতায় ছিলেন কেকে। গুরুদাস কলেজের সোশ্যালে যোগ দিতে এসেছিলেন সংগীত শিল্পী, তাঁকে ঘিরে এদিন ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬.৪৫ নাগাদ নজরুল মঞ্চে প্রবেশ করেন সংগীতশিল্পী। জনজোয়ারের মাঝে পারফর্মও করেন কেকে। তবে কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। 

এদিন কেকের মৃত্যুর খবর পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, 'আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে শিল্পী অনুপম রায়ের ফোন পাই। বলেন যে এরকম একটা ঘটনা শুনতে পাচ্ছি হাসপাতাল থেকে। আমি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। ওরা বললেন, হ্যাঁ, কেকেকে মৃত অবস্থান আনা হয়েছে। আমি ছুটে এলাম।'

হাসপাতালে মৃত অবস্থায় আনা হওয়ায় তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই খবর পৌঁছেছে মুম্বইয়ে তাঁর বাড়িতে, আগামিকাল সকালেই তাঁর স্ত্রী ও দুই পুত্র কলকাতায় এসে পৌঁছাবেন বলে জানান অরূপ বিশ্বাস। 

কেকের জন্ম দিল্লিতে, ১৯৬৮ সালের ২৩ আগস্ট। ১৯৯৭ সালে 'হাম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি। প্লেব্যাক করেছেন হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি ভাষায়।

Related Topics

টপ নিউজ

কে কে / সংগীতশিল্পী কেকে / গায়ক কেকে / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net