Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স 

বিনোদন

টিবিএস ডেস্ক
25 April, 2022, 07:40 pm
Last modified: 25 April, 2022, 07:43 pm

Related News

  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • ক্রয় জটিলতায় গভীর হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি
  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা: প্রথম মাসেই ৪৭ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স 

ইনস্টাগ্রামে পোস্টে সানগ্লাস ও আদুরে সাদা রোব পরা এক ছোট্ট শিশুর ভিডিও জুড়ে দিয়েছেন 'পিস অব মি' গায়িকা। সাথে ক্যাপশনে লিখেছেন- "কিছুদিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিচ্ছি। ভক্তদের জন্য আমার ভালোবাসা রইলো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন!"
টিবিএস ডেস্ক
25 April, 2022, 07:40 pm
Last modified: 25 April, 2022, 07:43 pm
ছবি: সিএনএন

তৃতীয়বারের মতো গর্ভধারণের খবর গোটা দুনিয়ার কাছে প্রকাশ করার দুই সপ্তাহের মধ্যে নতুন খবর জানালেন ব্রিটনি স্পিয়ার্স। বহুল আলোচিত এই গায়িকা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু সময়ের বিরতি নিতে চলেছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজেই ভক্তদের এই খবর দিয়েছেন ৪০ বছর বয়সী পপ তারকা। তবে ইনস্টাগ্রামের ৪০ দশমিক ৯ মিলিয়ন ভক্তকে নিজের কাজকর্ম সম্পর্কে আপডেট দিতে থাকলেও, জানুয়ারি থেকে টুইটারে নীরব রয়েছেন ব্রিটনি।

ইনস্টাগ্রামে পোস্টে সানগ্লাস ও আদুরে সাদা রোব পরা এক ছোট্ট শিশুর ভিডিও জুড়ে দিয়েছেন 'পিস অব মি' গায়িকা। সাথে ক্যাপশনে লিখেছেন- "কিছুদিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিচ্ছি। ভক্তদের জন্য আমার ভালোবাসা রইলো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন!"

View this post on Instagram

A post shared by Britney Spears (@britneyspears)

নিজের ব্যক্তিগত জীবন, টালমাটাল সম্পর্ক বা কনজারভেটরশিপ নিয়ে আইনি লড়াই, সবকিছু নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সদা সরব ছিলেন ব্রিটনি। গত বছর এই কনজারভেটরশিপের অবসান তার জন্য স্বস্তির সুখ বয়ে আনে।

এদিকে চলতি মাসের শুরুতেই ব্রিটনি ও তার প্রেমিক স্যাম আসগারি ঘোষণা দিয়েছেন, নিজেদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারা। তবে ব্রিটনি এও জানিয়েছেন যে কনজারভেটরশিপের আইনি জটিলতার কারণে এতদিন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হয়েছেন তিনি।

১১ এপ্রিল নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট দিয়ে ব্রিটনি জানান, মউলিতে ছুটি কাটানোর উদ্দেশ্যে তিনি ওজন কমিয়েছিলেন, কিন্তু আবার তা আগের জায়গায়ই ফিরে এসেছে! তখনকার পোস্টে গায়িকা লিখেছিলেন- "আমি প্রেগনেন্সি টেস্ট করিয়েছি... এবং আমি সন্তানের মা হতে যাচ্ছি!"

প্রসবকালীন বিষণ্ণতা সম্পর্কে নিজের আগের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ব্রিটনি। তিনি এটিকে 'অত্যন্ত জঘন্য' অনুভূতি বলে আখ্যা দেন এবং বলেন, সে সময় নারীরা এই ইস্যু নিয়ে মুখ খুলতো না।

তবে এবার তিনি ওই সময়টায় যোগব্যয়াম করবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন।

সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের ঘরে ব্রিটনির শন ও জেডেন নামে দুই টিনএজ ছেলে রয়েছে।

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / সামাজিক যোগাযোগ মাধ্যম / বিরতি / গর্ভধারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • ক্রয় জটিলতায় গভীর হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি
  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা: প্রথম মাসেই ৪৭ লাখ কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net