Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত আমিরের, বিরোধিতা করেছিল পরিবার

বিনোদন

টিবিএস ডেস্ক
27 March, 2022, 02:40 pm
Last modified: 27 March, 2022, 02:52 pm

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত আমিরের, বিরোধিতা করেছিল পরিবার

‘লগন’ অভিনেতার এমন সিদ্ধান্ত শুনে কেঁদে ফেলেছিলেন সাবেক স্ত্রী কিরণ রাও; বিরোধিতা করেছিল তাঁর সন্তানরাও।
টিবিএস ডেস্ক
27 March, 2022, 02:40 pm
Last modified: 27 March, 2022, 02:52 pm
ছবি: সংগৃহীত

আমির খানের 'লাল সিং চাড্ডা'র অপেক্ষায় রয়েছেন দর্শকরা। মিস্টার পারফেকশনিস্টের ছবি মানেই হিট, এমন একটি বদ্ধমূল ধারণাও আছে সবার মনে। কিন্তু গত ২ বছর করোনা মহামারিকালে অনেককিছুই বদলে গেছে অভিনেতার জীবনে। এমনকি অভিনয়-প্রযোজনা দুটিই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির!

সম্প্রতি গণমাধ্যমে প্রথমবারের মতো এ বিষয়টি ফাঁস করেছেন বলিউড তারকা। তবে 'লাল সিং চাড্ডা'র প্রচারের খাতিরে পাবলিসিটি স্টান্ট নিচ্ছেন- এমন মন্তব্যের ভয়ে এতদিন নিজের সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশ করেননি তিনি। অভিনেতা আরও জানান, তার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত শুনে কেঁদে ফেলেছিলেন সাবেক স্ত্রী কিরণ রাও!

'লগন' অভিনেতার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল তাঁর সন্তানরাও। তিনি জানান, তাঁর সন্তানরা বলেছিল এটা তাঁর ভুল হচ্ছে, বরং তাঁর উচিত কাজ ও পরিবারের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা।

আমির মজা করে এও বলেন, "আমার সন্তানরা বলেছিল গত ৩০ বছরে আমাদের যা সময় দিয়েছো, গত ৩ মাসে তার চেয়ে অনেক বেশি দিয়েছো! আর আমরাও সেটা পেতে পেতে 'একটু ক্লান্ত হয়ে পড়েছি। আমরাও একটু স্পেস চাই।"

আমির জানান, 'আমি তো সিনেমা ছেড়ে দিয়েছিলাম। যদিও সেটা কেউ জানে না। আমি এই প্রথম এটা নিয়ে কথা বলছি। আমি আমার পরিবারকে বলে দিয়েছিলাম এর পর থেকে আর কোনো সিনেমায় কাজ করতে চাই না। আমি এরপর থেকে শুধু তোমাদের সাথে সময় কাটাব। কিরণ এবং ওর মা-বাবা, রিনা এবং ওর মা-বাবা, আমার সন্তানেরা এবং আমার পরিবার ওখানে ছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার বলাটা একটু রাগের বহিপ্রকাশ হয়ে গিয়েছিল। আমার গোটা পরিবার অবাক হয়ে গিয়েছিল যে এমন একটা কথা আমি ওদের বলছি।

'লাল সিং চাড্ডা' চলচ্চিত্রে দেখা যাবে আমির খান ও কারিনা কাপুর খানকে। ছবিটি হলিউডের ছবি 'ফরেস্ট গাম্প' এর হিন্দি রিমেক। ছবি: সংগৃহীত

তখন আমার সাথে কেউ এটা নিয়ে তর্ক করেনি। তারপর আমি ভাবলাম আমার এখন উচিত সবাইকে ব্যাপারটা জানিয়ে দেওয়া। তারপর ভাবলাম এখন বললে সবাই ভাববে আমি লাল সিং চাড্ডার প্রোমোশনের জন্য এমন নাটক করছি।"

আমির বলেন, "সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম এমনিতেই তো আমি ৩-৪ বছর পরপর ছবি করি। লাল সিং চাড্ডা বানানোর পর ৩-৪ বছর চুপ থাকব। তারপর আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, কেউ জানতেও পারবে না। এভাবেই মাস তিনেক কেটে যায়। তারপর একদিন আমার সন্তানেরা আমায় বলে, তুমি একজন দারুণ মানুষ। তুমি এটা ঠিক করছ না। তোমাকে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। আমি মনে মনে সিনেমা ছেড়েই দিয়েছিলাম। কিরণ তো কেঁদেই ফেলেছিল। বলেছিল, 'আমি যখন তোমাকে দেখি, আমি দেখি ছবিরা তোমার মধ্যে ঘর করেছে। তুমি কী বলছো আমি সত্যি বুঝতে পারছি না।" 

গত দু' বছরে সত্যি অনেক কিছু ঘটে গিয়েছে। আমি সিনেমায় কাজ করা ছেড়ে দিয়েছি, আবার ফিরেও এসেছি" বলে নিজের কথা শেষ করেন আমির খান। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

আমির খান / অভিনয় ছেড়ে দেওয়া / কিরণ রাও / পরিবারের বিরোধিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net