Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
স্তব্ধ কোকিলকণ্ঠ, চলেই গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর 

বিনোদন

টিবিএস ডেস্ক
06 February, 2022, 10:30 am
Last modified: 06 February, 2022, 02:52 pm

Related News

  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান
  • ৬৪ বছর আগে এ গানে খরচ হয় ১ কোটি রুপি, লিরিক লেখা হয় ১০৫ বার, গেয়েছিলেন লতা মঙ্গেশকর
  • গাছতলায় ‘মুঘল-এ-আজম’-এর গান রেকর্ড, ৫ তানপুরার স্কেলে মিলে গিয়েছিল আবদুল করিম খাঁর গলা
  • '১০ কোটি ডলার দিলেও বিয়েবাড়িতে গাইব না', মুখের উপর বলেছিলেন লতা

স্তব্ধ কোকিলকণ্ঠ, চলেই গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর 

গতকাল আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। আজ সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন শিল্পী।  
টিবিএস ডেস্ক
06 February, 2022, 10:30 am
Last modified: 06 February, 2022, 02:52 pm

প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। 

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর।  

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না।

I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO— Narendra Modi (@narendramodi) February 6, 2022

লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানাম। সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন শিল্পী।  

হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, "মাল্টি অর্গ্যান ফেইলিওরে মৃত্যু হয়েছে লতা মঙ্গেশকরের, কোভিড আক্রান্ত হয়ে প্রায় ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।"

Lata Didi's songs brought out a variety of emotions. She closely witnessed the transitions of the Indian film world for decades. Beyond films, she was always passionate about India's growth. She always wanted to see a strong and developed India. pic.twitter.com/N0chZbBcX6— Narendra Modi (@narendramodi) February 6, 2022


আরও পড়ুন- লতাজী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলেন আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল: আঁখি আলমগীর

এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।

আপাতত তার মরদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্ম ইন্দোরের এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন।

সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদপ্রতিম শিল্পী। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ থেকেছে প্রজন্মের পর প্রজন্ম।

সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারতরত্নে ভূষিত করা হয়। এর আগে 'পদ্মভূষণ', 'পদ্মবিভূষণ'-এর মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি।      


সূত্র- আনন্দবাজার পত্রিকা , হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

লতা মঙ্গেশকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • লতা মঙ্গেশকরের অনুপ্রেরণা ছিলেন এই কিংবদন্তি পাকিস্তানি শিল্পী, গেয়েছেন ১০ হাজারের বেশি গান
  • ৬৪ বছর আগে এ গানে খরচ হয় ১ কোটি রুপি, লিরিক লেখা হয় ১০৫ বার, গেয়েছিলেন লতা মঙ্গেশকর
  • গাছতলায় ‘মুঘল-এ-আজম’-এর গান রেকর্ড, ৫ তানপুরার স্কেলে মিলে গিয়েছিল আবদুল করিম খাঁর গলা
  • '১০ কোটি ডলার দিলেও বিয়েবাড়িতে গাইব না', মুখের উপর বলেছিলেন লতা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net