Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ফিরে দেখা ২০২১: ‘রাধে’ থেকে ‘বান্টি অউর বাবলি ২’, সাড়া জাগাতে পারেনি যেসব বলি-চলচ্চিত্র  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 December, 2021, 12:35 pm
Last modified: 22 December, 2021, 12:53 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

ফিরে দেখা ২০২১: ‘রাধে’ থেকে ‘বান্টি অউর বাবলি ২’, সাড়া জাগাতে পারেনি যেসব বলি-চলচ্চিত্র  

লোকে বলে, বলিউডের বাজারে স্পোর্টস বায়োপিক দারুণ চলে। তবে ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক এই তালিকায় ঢুকতে পুরোপুরি ব্যর্থ হয়।
হিন্দুস্তান টাইমস
22 December, 2021, 12:35 pm
Last modified: 22 December, 2021, 12:53 pm

প্রতিবছরই কিছু সিনেমা বক্স অফিস মাতালেও সমালোচকদের মন জিততে ব্যর্থ হয়। আবার কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পাশাপাশি দর্শক, সমালোচকদের মাথাব্যথার কারণও হয়ে দাঁড়ায়! রইল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের এমন কিছু ছবির তালিকা- 

তালিকায় প্রথমেই আসবে সালমান খান অভিনীত ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' এর নাম। চলতি বছর ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবি ঘিরে দারুণ প্রত্যাশা ছিল ভারতের প্রযোজক থেকে শুরু করে দর্শকদের। কিন্তু সব আশা পূরণেই ব্যর্থ হয়েছে সালমান খান-দিশা পাটানি জুটির এই ছবি। সমালোচকদের মতে, অকারণ অ্যাকশন, মাথামুণ্ডুহীন গল্পের প্লট আর অসামঞ্জস্য কাস্টিং- প্রভু দেবা পরিচালিত এই ছবির ভরাডুবির কারণ। 

২০০৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'হাঙ্গামা'র সিক্যুয়েল মুক্তি পেয়েছে চলতি বছর। পরিচালক এক থাকলেও কাস্টিংয়ে বিরাট পরিবর্তন আনা হয়েছিল। এই ছবির মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেন শিল্পা শেঠি। পাশাপাশি পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদবদের মতো দাপুটে সব কমেডিয়ান থাকা সত্ত্বেও দর্শকদের মনে ঠাঁই হয়নি এই ছবির।

'স্ত্রী' হিট করার পরপরই হরর-কমেডি জনরাঁর ছবির দিকে ঝুঁকেছে বলিউড। সেই সুবাদেই তৈরি হয়েছিল 'রুহি'। রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, বরুণ শর্মা ছিলেন মুখ্য ভূমিকায়। 'স্ত্রী' ছবিতে দর্শকদের মন জয় করতে পারলেও এই ছবিতে ডাহা ফেইল রাজকুমার। গল্পের প্লটকেও 'আজগুবি'র তকমা সাঁটিয়েছে অসংখ্য নেটিজেন।

অস্কারজয়ী অভিনেত্রী এমিলি ব্লান্টের বিখ্যাত ছবি 'দ্য গার্ল অন দ্য ট্রেন' এর হিন্দি রিমেকে চলতি বছরেই মুখ দেখান পরিণীতি চোপড়া। তবে দারুণ ঢাকঢোল পেটানো সত্ত্বেও কোনও ম্যাজিক দেখতে পারেনি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবি।

জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক থ্রিলার 'ওয়ান লাহোর কনফিডেনসিয়াল'। ছবিতে রিচা চাড্ডা, অরুণোদয় সিং, কারিশমা তান্নাদের দেখা যায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে। তবে স্পাই থ্রিলার হিসেবে এই ছবিকে একেবারেই গ্রহণ করেনি দর্শক বা সমালোচক কোনও পক্ষই। সমালোচকরা জানিয়েছিলেন, দুর্বল চিত্রনাট্য এবং ততোধিক বাজে পারফর্মেন্সই ছবির মুখ থুবড়ে পড়ার অন্যতম কারণ।

লোকে বলে, বলিউডের বাজারে স্পোর্টস বায়োপিক দারুণ চলে। অনেকাংশেই তা সত্যিও। তবে ভারতের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক যে এই তালিকায় ঢুকতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেকথাও ভীষণভাবে সত্যি। পরিণীতি চোপড়া অভিনীত এই ছবিকে সমালোচকরা সামান্য নম্বর দিলেও দর্শকের দল একেবারেই গ্রহণ করেনি।

বলিউডের বাজারে ক্রাইম-থ্রিলারের বাজার প্রায় সবসময়ই তুঙ্গে। তবে 'কোই জানে না'র ক্ষেত্রে একথা খাটবে না। অত্যাধিক জটিল প্লট ও ততোধিক দুর্বল অভিনয়ের কারণে চলেনি এই ছবি। আমির খান-নোরা ফাতেহির আইটেম নম্বরও কুনাল কাপুর-আমাইরা দস্তুর অভিনীত এই ছবিকে ভরাডুবি থেকে বাঁচাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

'বান্টি অউর বাবলি ২' ছবির ঘোষণা শুনেই নড়েচড়ে বসেছিল দর্শক। তবে ছবিতে রানি মুখার্জীর বিপরীতে অভিষেক বচ্চনের বদলে সাইফ আলি খানকে দেখে দারুণ হতাশ হয় দর্শক। তার উপর ছবির জগাখিচুড়ি গল্প এবং শর্বরী ওয়াঘ, সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয় ছবির গতির লয় কমিয়েছে নিঃসন্দেহে।
 
Related Topics

টপ নিউজ

বলিউড / হিন্দি সিনেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net