Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
ইন্ডিয়ানা জোনসের ‘টেম্পল অফ ডুম’ সিনেমায় পরা টুপি বিক্রি হলো ৬ লাখ ৩০ হাজার ডলারে

বিনোদন

টিবিএস ডেস্ক
18 August, 2024, 11:05 am
Last modified: 18 August, 2024, 11:27 am

Related News

  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

ইন্ডিয়ানা জোনসের ‘টেম্পল অফ ডুম’ সিনেমায় পরা টুপি বিক্রি হলো ৬ লাখ ৩০ হাজার ডলারে

এই টুপিটি ইন্ডিয়ানা জোনসের প্রথম সিনেমা ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’-এ ব্যবহৃত মূল ফেডোরার একটি আধুনিক সংস্করণ।
টিবিএস ডেস্ক
18 August, 2024, 11:05 am
Last modified: 18 August, 2024, 11:27 am
২০২১ সালে বিক্রি হওয়া ‘টেম্পল অফ ডুম'-এর একটি ফেডোরা হ্যাট। ছবি: এএফপি

ইন্ডিয়ানা জোন্স ফিল্ম ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনেতা হ্যারিসন ফোর্ডের পরা একটি ফেডোরা টুপি নিলামে বিক্রি হয়েছে। 'টেম্পল অব ডুম' সিনেমার জন্য বিশেষভাবে তৈরি ব্রাউন ফেল্ট ফেডোরাটি বৃহস্পতিবার (১৫ আগস্ট) লস অ্যাঞ্জেলেসে ৬ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়। খবর বিবিসি'র। 

এছাড়াও নিলামে বিক্রি হয়েছে স্টার ওয়ার্স, হ্যারি পটার এবং জেমস বন্ড প্রোডাকশনের প্রপসসহ চলচ্চিত্রের স্মৃতিচিহ্নের অন্যান্য আইটেমসমূহও।

নিলাম সংস্থা প্রপস্টোর জানিয়েছে, এই টুপিটি পরবর্তীতে প্রযোজক জর্জ লুকাসের ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিওতে অতিরিক্ত ফটোগ্রাফির সময়ও ব্যবহার করা হয়েছিল।

এছাড়া, ১৯৮৪ সালের সিনেমা 'টেম্পল অফ ডুম'-এ হ্যারিসন ফোর্ডের ডাবল-স্টান্ট ডিন ফেরান্দিনি এই টুপিটি পরেছিলেন। ফেরান্দিনি গত বছর মারা যান এবং টুপিটি এতদিন তার ব্যক্তিগত সংগ্রহে ছিল। আইকনিক এই পোশাক পরা স্টান্টম্যানের কিছু অপ্রকাশিত ছবিও নিলামের সঙ্গে বিক্রি হয়েছে। 

প্রপস্টোর আরও জানিয়েছে, এই টুপিটি ইন্ডিয়ানা জোনসের প্রথম সিনেমা 'রেইডার্স অফ দ্য লস্ট আর্ক'-এ ব্যবহৃত মূল ফেডোরার একটি আধুনিক সংস্করণ। লন্ডনের হারবার্ট জনসন হ্যাট কোম্পানিতে তৈরি এই ফেডোরার ভেতরের আস্তরণে সোনার মনোগ্রামে 'আইজে' লেখা রয়েছে।

নিলামে ১৯৮৩ সালের স্টার ওয়ার্স সিনেমা রিটার্ন অফ দ্য জেডাই-তে ব্যবহৃত একটি ইম্পেরিয়াল স্কাউট ট্রুপার হেলমেট, যা ৩ লাখ ১৫ হাজার ডলারে দামে বিক্রি হয়েছে। এছাড়া, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান সিনেমায় ড্যানিয়েল র‍্যাডক্লিফের ব্যবহার করা একটি আলো-জ্বলা জাদুর কাঠি বিক্রি হয়েছে ৫৩ হাজার ৫৫০ ডলারে।  

এদিকে, ২০১২ সালের জেমস বন্ড সিনেমা স্কাইফল-এ ড্যানিয়েল ক্রেইগের পরা একটি স্যুট ৩৫ হাজার ডলার দামে বিক্রি হয়েছে।

প্রপস্টোরের প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যান্ডন অ্যালিঞ্জার বলেন, নিলাম সংস্থা এমন ঐতিহাসিক সামগ্রী ভক্তদের কাছে তুলে দিতে পেরে গর্বিত।

উল্লেখ্য, টেম্পল অফ ডুমে ব্যবহৃত আরেকটি ফেডোরা ২০২১ সালে ৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ইন্ডিয়ানা জোনস / ফেদোরা হ্যাট / টুপি / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার
  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net