Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
হলিউডে সৌন্দর্য্যের মানদণ্ড নিয়ে সমালোচনা শার্লিজ থেরনের, বললেন 'বয়স বাড়া স্বাভাবিক'   

বিনোদন

দ্য গার্ডিয়ান
22 August, 2023, 11:10 am
Last modified: 22 August, 2023, 11:20 am

Related News

  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

হলিউডে সৌন্দর্য্যের মানদণ্ড নিয়ে সমালোচনা শার্লিজ থেরনের, বললেন 'বয়স বাড়া স্বাভাবিক'   

৪৮ বছর বয়সী এই তারকা বলেন, হলিউডে পুরুষদের ক্ষেত্রে 'এজ লাইক ফাইন ওয়াইন' বা 'সময়ের সাথে সাথে দুর্দান্ত হয়ে ওঠা', কিন্তু নারীদের ক্ষেত্রে 'ছেঁড়া ফুলের মতো অবস্থা', অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের আবেদনও হারিয়ে যায়- এমন তত্ত্বকে ঘৃণা করেন।
দ্য গার্ডিয়ান
22 August, 2023, 11:10 am
Last modified: 22 August, 2023, 11:20 am
শার্লিজ থেরন। ছবি: গেটি ইমেজেস

হলিউড অভিনেত্রী শার্লিজ থেরন বলেছেন, হলিউডে চল্লিশের বেশি বয়সী অভিনেত্রীদের সঙ্গে অন্যায়ভাবে যে 'দ্বিমুখী আচরণ' করা হয়, তিনি এর বিরুদ্ধে লড়াই করতে চান।

৪৮ বছর বয়সী এই তারকা বলেন, হলিউডে পুরুষদের ক্ষেত্রে 'এজ লাইক ফাইন ওয়াইন' বা 'সময়ের সাথে সাথে দুর্দান্ত হয়ে ওঠা', কিন্তু নারীদের ক্ষেত্রে 'ছেঁড়া ফুলের মতো অবস্থা', অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের আবেদনও হারিয়ে যায়- এমন তত্ত্বকে ঘৃণা করেন।

এল্যুর ম্যাগাজিনকে শার্লিজ বলেন, "আমি আরও মনে করি যে, নারীরা এমনভাবেই বয়স্ক হতে চায় যা তাদের কাছে সঠিক মনে হয়। আমি মনে করি, আমাদের এই যাত্রায় সবারই আরেকটু বেশি সমানুভূতি প্রদর্শন করা উচিত। বিলবোর্ডে এখন নিজের চেহারা দেখাটা আমার কাছে কিছুটা হাস্যকরই মনে হয়।"

একইসঙ্গে নিজের বয়স বেড়ে যাওয়া নিয়েও কথা বলেছেন 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' অভিনেত্রী। তার ভাষ্যে, "আমার চেহারা বদলাচ্ছে, আর আমি এটা ভালোবাসি যে আমার চেহারায় পরিবর্তন আসছে, আমার বয়স বাড়ছে।"

নব্বইয়ের দশকে হলিউডে তারকা হিসেবে উত্থান ঘটে শার্লিজ থেরনের। এরপরে ২০০৩ সালে 'মনস্টার' ছবির জন্য অস্কার জেতেন। এই ছবিতে তিনি সিরিয়াল কিলার এলিয়েন ওয়ার্নোসের চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি তাকে দেখা গেছে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' এর সর্বশেষ চলচ্চিত্রে।

এছাড়াও, শার্লিজ থেরন মডেল হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডিওর ব্র্যান্ডের হয়ে কাজ করা।

অভিনেত্রী জানান, মানুষ ভাবে তিনি তার অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন এবং এ নিয়ে তিনি ভীষণ বিরক্ত ও হতাশ।

"লোকে ভাবে আমি ফেস-লিফট করিয়েছি। তারা এমন ভাব করে- ওহ, কি অবস্থা করেছে চেহারার! আমি মনে মনে বলি, মূর্খ! আমার শুধু বয়স বাড়ছে। এর মানে এই নয় যে আমি বাজে রকম একটা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া", বলেন শার্লিজ।

শার্লিজ আরও জানান, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে একটি চরিত্রের জন্য ওজন বাড়ানোর পরে আবার তা কমানো কতটা কঠিন ছিল তার জন্য। 'মনস্টার'-এর জন্য ৪০ কেজি ওজন কমানো সেসময় খুব সহজ ছিল, কিন্তু ২০১৮ সালে 'তুলি'র জন্য ওজন ঝরানো ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ তার জন্য।

"আমার মনে আছে, একবছর ওজন কমানোর চেষ্টা করার পর আমি আমার ডাক্তারকে বলেছিলাম, 'আমি বোধহয় মারা যাচ্ছি, আমার পক্ষে এই ওজন কমানো সম্ভব না।' তখন তিনি আমায় সান্ত্বনা দিয়েছিলেন যে, 'শান্ত হও। তোমার বয়স চল্লিশের উপরে। আগে তোমার মেটাবলিজম যেমন ছিল, এখন আর তেমনটা নেই", বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, "আমি কখনোই আবার সিনেমা করব না এবং বলব না যে 'হ্যাঁ, আমি ৪০ পাউন্ড ওজন বাড়াবো।' আমি আর কখনো এটা করবো না, কারণ এই ওজন ঝরানো খুব কঠিন।" 

Related Topics

টপ নিউজ

শার্লিজ থেরন / অভিনেত্রী / বয়স বৃদ্ধি / হলিউড / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net