Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
"আপনি টাক হয়েছেন কেন, কী সমস্যা?" শাহরুখের কাছে প্রশ্ন

বিনোদন

এনডিটিভি
11 August, 2023, 02:20 pm
Last modified: 11 August, 2023, 02:24 pm

Related News

  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

"আপনি টাক হয়েছেন কেন, কী সমস্যা?" শাহরুখের কাছে প্রশ্ন

আরেক ভক্ত একটি লাল রঙের বেঞ্চে বসে নিজের টাক মাথার ছবি পোস্ট করে লিখেন, “শাহরুখ স্যার, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। দয়া করে রিপ্লাই দিন। নাহলে আমি এখানেই বসে থাকবো।”
এনডিটিভি
11 August, 2023, 02:20 pm
Last modified: 11 August, 2023, 02:24 pm
ছবি: কইমই ডট কম

'জওয়ান' সিনেমা মুক্তির অপেক্ষার প্রহর গুণছেন শাহরুখ ভক্তরা। ইতোমধ্যেই গত মাসে প্রকাশিত সিনেমাটির প্রিভিউ বলিউডে আলোড়ন তুলেছে। ঐ প্রিভিউতে এবং একইসাথে নতুন পোস্টারে শাহরুখের টাক মাথার লুক ভক্তদের চমকে দিয়েছে। 

সিনেমায় শাহরুখ টাক মাথার লুকের কারণ জানতে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত। তবে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিং খানের ভক্তরা সেটি জানতে চেয়ে পোস্ট করছেন। 

ঠিক তেমনি একটি পোস্টের উত্তর দিয়েছেন খোদ বলিউড বাদশাহ। যদিও স্বভাবতই সিনেমায় ঠিক কোন গল্পের প্রয়োজনে তিনি টাক হয়েছেন সেটি প্রকাশ করেননি শাহরুখ। তাই অনেকটা মজার ছলেই ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। 

এক ভক্ত মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার) এ পোস্ট করেন যে, "আপনি টাক হয়েছেন কেন? আপনাকে ভয়ংকর লাগছে। কী সমস্যা?"

জবাবে ঠাট্টা করে শাহরুখ ফিরতি পোস্টে বলেন, "আমার বাসার বাইরে তুষারপাত হচ্ছিল। তাই ভাবলাম, টাক হয়ে যাই। তুষারপাতের পুরো মজা উপভোগ করি।"  

শুধু এমন একটি ঘটনাই নয়, বরং শাহরুখ খানের টাক মাথার লুক নিয়ে ভক্তরা যেন রীতিমত পাগলামো শুরু করেছে। যদিও শাহরুখ নিজেই 'আস্ক মি এনিথিং' পোস্ট করে সেই সুযোগ করে দিয়েছিলেন।

আরেক ভক্ত একটি লাল রঙের বেঞ্চে বসে নিজের টাক মাথার ছবি পোস্ট করে লিখেছেন, "শাহরুখ স্যার, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। দয়া করে রিপ্লাই দিন। নাহলে আমি এখানেই বসে থাকবো।" 

ভক্তের এ পোস্টের জবাবে শাহরুখ ফের ঠাট্টা করে বলেন যে, "হেলমেটটা পরে নাও, ভাই। নতুবা ঠাণ্ডা লেগে যাবে।"

শাহরুখ মূলত নিজের ভোরিফায়েড ইনস্টাগ্রামে গত সোমবার (৭ আগস্ট) নিজের টাক মাথার ঐ পোস্টারটি প্রকাশ করেন। 

পোস্টারে দেখা যায়, সাদাকালো এক ছবি। শাহরুখের টাক মাথা আর চোখে কালো চশমা। ডেনিম জ্যাকেটের বোতাম খোলা আর সেই সঙ্গে হাতে রয়েছে বন্দুক।

শাহরুখ ক্যাপশনে লিখেছেন, "আমি ভালো নাকি মন্দ তা জানতে অপেক্ষা করতে হবে ৩০ দিন। সবাই রেডি তো?"

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' সিনেমা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। 

সিনেমাটিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে।

Related Topics

টপ নিউজ

শাহরুখ / জাওয়ান / টাক মাথা / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net