Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
৮ বছর পর বাংলাদেশে হিন্দি ছবি, কেমন চলছে পাঠান

বিনোদন

শেহেরীন আমিন সুপ্তি
13 May, 2023, 03:20 pm
Last modified: 13 May, 2023, 03:30 pm

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

৮ বছর পর বাংলাদেশে হিন্দি ছবি, কেমন চলছে পাঠান

স্বাধীনতার পর থেকে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়নি খুব বেশি হিন্দি সিনেমা। দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে আট বছর পর প্রথমবার দেশের সিনেমা হলে মুক্তি পেলো কোনো বলিউড চলচ্চিত্র। সেটিও আবার বিশ্ব জুড়ে কোটি হৃদয়ের প্রিয় তারকা শাহরুখ খানের।
শেহেরীন আমিন সুপ্তি
13 May, 2023, 03:20 pm
Last modified: 13 May, 2023, 03:30 pm
ছবি / সংগৃহীত

সিনেমা শুরু হওয়ার আরো ঘণ্টাখানেক সময় বাকি তখনো। হল প্রাঙ্গণে এরই মধ্যে জড়ো হয়েছেন শাহরুখপ্রেমীরা। সিনেমার পোস্টার আর বলিউড বাদশার কাট-আউটের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার সিরিয়াল পেতে লাইন দিতে হচ্ছে রীতিমতো। শাহরুখের ছবি আর সিনেমার ডায়লগ ছাপানো টি-শার্ট পরে দল বেঁধে এসেছেন অনেকেই। ব্যানার নিয়ে দাঁড়িয়ে হই-হুল্লোড় চলছে তাদের। উত্তেজনার পারদ ক্রমেই উঁচুতে উঠছে।

১২ মে শুক্রবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে সকাল থেকে শুরু করে সারাদিনই ছিল এই উৎসবমুখর দৃশ্য। উপলক্ষ- শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম অভিনীত সিনেমা 'পাঠান'-এর মুক্তি।

স্বাধীনতার পর থেকে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়নি খুব বেশি হিন্দি সিনেমা। দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে আট বছর পর প্রথমবার দেশের সিনেমা হলে মুক্তি পেলো কোনো বলিউড চলচ্চিত্র। সেটিও আবার বিশ্ব জুড়ে কোটি হৃদয়ের প্রিয় তারকা শাহরুখ খানের। স্বাভাবিকভাবেই সিনেমাটিকে ঘিরে ভক্তদের আনন্দ-উত্তেজনা কোনো উৎসবের চেয়ে কম নয়। যার প্রতিফলন দেখা গিয়েছে দেশের সিনেমা হলে।

'ট্রু এসআরকেআনস বিডি' গ্রুপের ব্যানার নিয়ে ৫০ জন শাহরুখভক্ত এসেছেন পাঠানের 'ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখতে। শাহরুখের ছবি-ডায়লগসহ টি-শার্ট তাদের প্রত্যেকের গায়ে। গ্রুপের সদস্য আসিফ জানান, কর্মসূত্রে দুবাই থাকেন তিনি। সিনেমাটি মুক্তির পরপরই সেখানকার হলে গিয়ে দেখা হয়েছে তার। তবুও দেশে এসে শাহরুখভক্তদের সঙ্গে দলবেঁধে পাঠান দেখার লোভ সামলাতে পারেননি। এটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।

ছবি / শেহেরীন আমিন সুপ্তি

'শাহরুখ খান ইউনিভার্স বাংলাদেশ' গ্রুপের আয়োজনে আরো ১০০ জন শাহরুখ ভক্ত দলবেঁধে এসেছেন পাঠানের প্রথম শো দেখতে। তাদের পরনেও পাঠান লেখা টি-শার্ট। দলটির সংগঠক ফারহান ফাহিদুর রহিম বলেন, "দেশের নানা প্রান্ত থেকে একসঙ্গে পাঠান দেখতে এসেছেন শাহরুখ ফ্যানরা। এখানে এমনও মানুষ আছেন যারা প্রথমবার ঢাকায় এলেন শুধু শাহরুখ খানের সিনেমা হলে বসে দেখবেন বলে। ওটিটি প্লাটফর্মে ছবিটি চলে আসায় অনেকের আগেই দেখা আছে পাঠান। তবুও হলে বসে প্রিয় নায়কের সিনেমা দেখার আমেজই অন্যরকম।"

পাঠানের গানে শাহরুখের 'লুক' অনুকরণ করে পোশাক পরে এসেছিলেন পুরান ঢাকার ভক্ত শাওন। বুদ্ধি হওয়ার পর থেকে শাহরুখ খানের 'ডাই হার্ড ফ্যান' তিনি। এবারই প্রথমবার সুযোগ পেলেন হলে বসে প্রিয় তারকার সিনেমা দেখার। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে সিনেমার 'বেশরম রঙ' গানে শাহরুখের পরা একই প্রিন্টের শার্ট বানিয়ে পরে এসেছেন তিনি।

সিনেমা হলের বাইরের এই উৎসবমুখর পরিবেশ বজায় ছিল হলের ভেতরেও। ২ ঘণ্টা ২৬ মিনিটের সিনেমাটিতে পুরো সময় দর্শকদের উল্লাসধ্বনি আর হাততালিই প্রমাণ করছিল তাদের উৎসাহ। শেষ দৃশ্যের গানের তালে নাচতে শুরু করেন ভক্তরা। তবে সিনেমা দেখার পাশাপাশি দর্শকদের ধারাভাষ্য শুনে বোঝা যাচ্ছিলো অন্তত ৯০ শতাংশ দর্শকই সিনেমাটি একাধিকবার দেখেছেন আগে।

শাহরুখ খানের 'লুক' অনুকরণ করেছেন ভক্ত। ছবি / শেহেরীন আমিন সুপ্তি

সিনেমা শেষে বেরোনোর পর কথা হয় পঞ্চগড় থেকে আসা তরুণী মাইশার সঙ্গে। তিনি বলেন, "ছোটবেলা থেকেই আমি শাহরুখ খানের ফ্যান। আমার ঘর জুড়ে তার পোস্টার। ওম শান্তি ওম যখন রিলিজ হয় তখন ক্লাস ফোরে পড়তাম। অনেক দর্শকের সঙ্গে বসে বড় পর্দায় শাহরুখের সিনেমা দেখার স্বপ্নের শুরু তখন থেকেই। অবশেষে তা পূরণ হলো। এর আগে অলরেডি দুইবার দেখেছি পাঠান। একবার হল প্রিন্ট ডাউনলোড করে, আরেকবার ওটিটিতে। তবু এবার দেখার অনুভূতি সবচেয়ে অন্যরকম। হলের স্ক্রিনে শাহরুখকে দেখে আমার স্বপ্ন স্বপ্ন লাগছিল!" 

আরেক ভক্ত সোহান বলেন, "সিনেমা হলে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা আমার অনেক দিনের। কিন্তু আজকের মতো এনজয় আগে কখনো করিনি। হাউজফুল হলে বসে বলিউডের সিনেমা দেখার আমেজটাই অন্যরকম। বাংলাদেশে যদি পাঠানের সমমানের অল্প কিছু সিনেমাও তৈরি হত তাহলে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিই বদলে যেত। এত এত হলও আর বন্ধ হত না।"

কথা হয় হলে কর্মরত কাস্টমার কেয়ার অফিসার হৃদয়ের সঙ্গে। তিনি জানান, এত স্বতঃস্ফূর্ত আনন্দমুখর পরিবেশ আগে কখনো দেখেননি হলে। ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমা বা জনপ্রিয় ইংরেজি সিনেমাগুলোতে অনেক দর্শক হলেও এমন উৎসবের আমেজ হয় না তখনো।

ছবি / শেহেরীন আমিন সুপ্তি

ভারতসহ বিশ্বের একাধিক দেশে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি। সেসময়ই বাংলাদেশে সিনেমাটি মুক্তির কথা উঠলেও নানা বিতর্কে বারবার পিছিয়েছে তারিখ। এ দেশে সিনেমাটির আমদানিকারক অনন্য মামুনের প্রতিষ্ঠাবন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রথম সপ্তাহে দেশজুড়ে ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও ৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে পাঠান। প্রতিদিন শো চলছে ২০৬টি। অনন্য মামুন বলেন, "টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। পরবর্তী ঈদের আগ পর্যন্তই পাঠান নিয়ে দর্শকদের আগ্রহ বজায় থাকবে বলে মনে হয় আমার।"

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দেশজুড়ে তাদের সাতটি শাখায় মোট ৩৪টি শো চলছে পাঠানের। এরমধ্যেই প্রথম দুইদিনের সবগুলো শো-এর টিকিট বিক্রি হয়ে গেছে। আশা করছেন পুরো সপ্তাহজুড়েই উত্তাপ ছড়াবে পাঠান।

ছবি / শেহেরীন আমিন সুপ্তি

তবে মাল্টিপ্লেক্সগুলোর মতো জমজমাট পরিবেশ নেই সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলোতে। বাংলাদেশ হল মালিক সমিতির সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, "দেশের সবগুলো সিনেপ্লেক্সেই মোটামুটি হাউজফুল যাচ্ছে পাঠান। কিন্তু সিঙ্গেল স্ক্রিন একটাতেও এখনো হাউজফুলের খবর পাইনি। এমনকি ঢাকার বিখ্যাত সিনেমা হল মধুমিতাতেও না। এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ আছে।"

"প্রথমত, সারা বিশ্বে পাঠান মুক্তি পাওয়ার প্রায় সাড়ে তিন মাস পর বাংলাদেশে এসেছে। বারবার সিনেমাটির মুক্তি পেছানোর কারণে দেশজুড়ে ঠিকমতো প্রচারও করা হয়নি। তাছাড়া, এরকম সিনেমা চালানোর মতো ভালো স্ক্রিন বা সাউন্ড কোয়ালিটি নেই বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের হলেই। দেশীয় সিনেমার তুলনায় বিদেশি সিনেমার টিকিটের মূল্যও বেশি। তাই অতিরিক্ত টাকা খরচ করে দর্শক এসব হলে সিনেমা দেখার চেয়ে সিনেপ্লেক্সে যাওয়াই ভালো মনে করবে। সাফটা চুক্তি অনুযায়ী সিনেমা হলের ব্যবসায় লাভবান হতে হলে সিঙ্গেল স্ক্রিনের হলগুলোর আধুনিকায়ন জরুরী," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

পাঠান / শাহরুখ / শাহরুখ খান / দীপিকা পাড়ুকোন / হিন্দি ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net