Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
৫ মে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন

টিবিএস রিপোর্ট
16 April, 2023, 01:25 pm
Last modified: 16 April, 2023, 01:30 pm

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

৫ মে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বাংলাদেশে এই ছবিটি আমদানি করে নিয়ে আসছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
টিবিএস রিপোর্ট
16 April, 2023, 01:25 pm
Last modified: 16 April, 2023, 01:30 pm

নানা জল্পনা-কল্পনা ও বিতর্কের পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউড চলচ্চিত্র 'পাঠান'। আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে বহুল আলোচিত এই ছবিটি।

বাংলাদেশে এই ছবিটি আমদানি করে নিয়ে আসছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সংস্থাটির মুখপাত্র অনন্য মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।

অনন্য মামুন বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা আগামী ৫ মে থেকে দেশের সিনেমা হলগুলোতে বাণিজ্যিকভাবে 'পাঠান' সিনেমা প্রদর্শন শুরু করবো।" 

তিনি আরও যোগ করেন, "থিয়েটারগুলোতে আমাদের নিজস্ব টেকনিক্যাল সাপোর্ট আছে, সেখানে এই ছবিটি প্রদর্শিত হবে। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলে শো টাইম বাড়ানো হবে।"

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৫ শর্তে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় নির্মিত সিনেমা আমদানি করার অনুমতি দেয়। এসব শর্তের মধ্যে ছিল- সিনেমাগুলো বাংলাদেশি সংস্থা কর্তৃক আমদানি করতে হবে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি (চলচ্চিত্র) সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। মুক্তির পরপরই বিশ্বব্যাপী ক্রেজ তৈরি করে ছবিটি। সেই সঙ্গে বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী হাজার কোটি রূপির বেশি ব্যবসা করে এই ছবি। এদিকে বাংলাদেশে শাহরুখ খানের প্রচুর ভক্ত থাকায় তাদের মধ্যেও এ ছবিটি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / পাঠান / সিনেমা হল / ছবি মুক্তি / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • বেসরকারি সাবমেরিন ক্যাবল, ৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পরও অনিশ্চয়তায়
  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net