Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, পপ সম্রাটের চরিত্রে তারই ভাতিজা জাফার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
01 February, 2023, 04:15 pm
Last modified: 01 February, 2023, 04:26 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, পপ সম্রাটের চরিত্রে তারই ভাতিজা জাফার

হলিউড চলচ্চিত্র নির্মাতা আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবনের গল্প পর্দায় তুলে ধরবেন। বায়োপিকের নাম ঠিক করা হয়েছে ‘মাইকেল’।
হিন্দুস্তান টাইমস
01 February, 2023, 04:15 pm
Last modified: 01 February, 2023, 04:26 pm
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন (বামে), জাফার জ্যাকসন (ডানে)। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাকে বলা হয় 'কিং অব পপ'। ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি দেন পপ সম্রাট। মৃত্যুর এত বছর পরও তিনি সমান জনপ্রিয় ভক্তদের কাছে। এবার রুপোলি পর্দায় আসছে কিংবদন্তি শিল্পীর বায়োপিক। হলিউড চলচ্চিত্র নির্মাতা আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবনের গল্প পর্দায় তুলে ধরবেন। বায়োপিকের নাম ঠিক করা হয়েছে 'মাইকেল'।

লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান।

জাফার জ্যাকসন। ছবি: সংগৃহীত

পরিচালক আন্তোয়েন ফুকওয়া সোশ্যাল মিডিয়ায় জাফারের মুনওয়াকের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। 'মাইকেল'-এর অন্যতম প্রযোজক গ্রাহাম কিং বছর দুয়েক আগে জাফারের সঙ্গে দেখা করেছিলেন। তখন মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল।

এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, 'জাফারকে আমি প্রথম দেখি দু'বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।'

বায়োপিক প্রসঙ্গে পপ তারকার মা ক্যাথরিন জ্যাকসন এক সাক্ষাৎকারে জানান, 'জাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দেখতে প্রায় একই রকম। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, এটা দেখার জন্য অপেক্ষায় থাকবো।' 

জাফার জ্যাকসন মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসন ও তার প্রাক্তন স্ত্রী আলেহান্দ্রা জেনেভিয়েভ ওয়াজিয়াজার সন্তান।

Related Topics

টপ নিউজ

মাইকেল জ্যাকসন / বায়োপিক / জাফার জ্যাকসন / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net