Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সিনেমায় সবসময় অ্যাকশন হিরো হতে চাইতাম: শাহরুখ খান

বিনোদন

টিবিএস ডেস্ক
31 January, 2023, 10:25 pm
Last modified: 31 January, 2023, 10:27 pm

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

সিনেমায় সবসময় অ্যাকশন হিরো হতে চাইতাম: শাহরুখ খান

জন আব্রাহামই বলেন, "আমি নিজেকে একজন অ্যাকশন হিরো মনে করতাম। কিন্তু 'পাঠান' সিনেমার পর আমি মনে করি যে, শাহরুখই 'নাম্বার ওয়ান' অ্যাকশন হিরো।"
টিবিএস ডেস্ক
31 January, 2023, 10:25 pm
Last modified: 31 January, 2023, 10:27 pm
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে 'পাঠান' মুক্তির পর বক্স অফিসে ভাঙছে একের পর এক রেকর্ড। মুক্তির মাত্র পাঁচ দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ৫০০ কোটি রুপি! আর সিনেমার এ বিরাট সাফল্যের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন শাহরুখ-দীপিকা-জন। অ্যাকশনধর্মী এ সিনেমাটি নিয়ে আলোচনার এক পর্যায়ে শাহরুখ জানান, সিনেমায় সবসময় অ্যাকশন হিরো হতে চাইতেন 'বলিউডের বাদশা' খ্যাত এ অভিনেতা।

বলিউডে সাধারণত সকল সিনেমার মুক্তির আগেই ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু ব্যতিক্রম শাহরুখের 'পাঠান'। এ সিনেমাটি মুক্তির আগে পরিচালক সিদ্ধার্থ আনান্দ জানান যে, 'পাঠান' মুক্তির পরেই এর প্রমোশনাল কার্যক্রম শুরু হবে। অবশেষে মুক্তির পর ইতিমধ্যেই ব্লকবাস্টার বনে যাওয়া সিনেমাটি নিয়ে আয়োজিত এ প্রথম প্রেস কনফারেন্সে শাহরুখ মন খুলে কথা বলেছেন।

বলিউডের অ্যাকশন হিরো হিসেবে জন আব্রাহামের বহু আগে থেকেই সুখ্যাতি রয়েছে। তবে প্রেস কনফারেন্সে খোদ জন আব্রাহামই বলেন যে, "আমি নিজেকে একজন অ্যাকশন হিরো মনে করতাম। কিন্তু 'পাঠান' সিনেমার পর আমি মনে করি যে, শাহরুখই 'নাম্বার ওয়ান' অ্যাকশন হিরো।"

প্রেস কনফারেন্সটি বলিউডের 'কিং খান' খ্যাত শাহরুখের বাসভবন 'মান্নাত' এর একদম কাছাকাছি তাজ ল্যান্ডনস হোটেলে আয়োজিত হয়েছিল। আলোচনায় এক পর্যায়ে শাহরুখ বলেন, "আমি সবসময় অ্যাকশন হিরো হতে চাইতাম। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়া আইডিয়াটি বাস্তবায়ন করতে বিলম্ব করছিল।" 

শাহরুখ আরও বলেন, "যখন আমরা 'ডার' সিনেমার শুটিং করছিলাম, তখন আদিত্য আমাকে একটি গল্প বলেন যেখানে আমি একজন অ্যাকশন হিরো। তখন নিজেকে অ্যাকশন হিরোর রোলে চিন্তা করে আমি আনন্দিত হয়েছিলাম। কিন্তু 'ডার' সিনেমা শেষের পরে তিনি আমাকে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমার গল্প শোনালো। আমি তখন কনফিউজ হয়ে গেলাম যে, এখানে অ্যাকশন কোথায়!" 

কনফারেন্সে আলাপচারিতার এক পর্যায়ে এক ভক্ত চিৎকার করে বলেন যে, "বলিউড ও শাহরুখ খান আবার ফিরে এসেছে।" তখন জন আব্রাহাম ভক্তের এ কথার পাল্টা জবাব হিসেবে বলেন, "আমি আপনাকে একটু সংশোধন করে দেই। শাহরুখ ফিরে এসেছে, বিষয়টি এমন নয়। বরং তিনি কিছুদিনের জন্য একটু ব্রেক নিয়েছিল।"

অ্যাকশন হিরো চরিত্রে অভিনয় করার বিষয়ে শাহরুখ বলেন, "চার বছর আগে আদিত্য আমার কাছে আবারও একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রস্তাব নিয়ে আসলেও পরবর্তীতে তা আর বাস্তবায়ন করেননি। অবশেষে যখন 'পাঠান' সিনেমার গল্প শুনেছিলাম, ভাবছিলাম তিনি হয়তো মিথ্যা বলছেন। আমি আদিত্যকে ধন্যবাদ জানাই যে, তিনি শেষ পর্যন্ত তার কথা রেখেছেন। আশা করি আদি এখন থেকে আমাকে দিয়ে অ্যাকশনধর্মী আরও সিনেমা করাবেন।"

'বেশারাম রং' গান নিয়ে বিতর্কে সিনেমাটি মুক্তির আগে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছিল। তবে সব সমালোচনায় জবাব বক্স অফিসেই দিয়েছেন শাহরুখ। প্রায় চার বছর পর বড় পর্দায় শাহরুখের এ রাজকীয় প্রত্যাবর্তনে দর্শকদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে 'বাদশা ইজ ব্যাক'!


সূত্র: রেডিফডটকম
 

Related Topics

টপ নিউজ

পাঠান / শাহরুখ খান / জন আব্রাহাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net