Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
রাহুল-আথিয়ার বিয়ের লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ১০,০০০ ঘণ্টা!

বিনোদন

টিবিএস ডেস্ক
24 January, 2023, 09:25 pm
Last modified: 24 January, 2023, 09:31 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা

রাহুল-আথিয়ার বিয়ের লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ১০,০০০ ঘণ্টা!

তারকা দম্পতির বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় পর বিয়ের পোশাকগুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে এ পোশাক দুটির ডিজাইনার অনামিকা খান্না ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আথিয়ার পরিহিত লেহেঙ্গাটি প্রচণ্ড শ্রমের মাধ্যমে তৈরিকৃত এক ভালোবাসার প্রকাশ। হাতে তৈরি এ লেহেঙ্গাটি তৈরি করতে প্রায় দশ হাজার ঘণ্টা সময় লেগেছে।’
টিবিএস ডেস্ক
24 January, 2023, 09:25 pm
Last modified: 24 January, 2023, 09:31 pm
ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘদিন প্রেমের পর ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি সোমবার পারিবারিকভাবে বিয়ে করেছেন। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল-আথিয়ার বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে।

এসব ছবিতে আথিয়াকে বর রাহুলের সঙ্গে গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা যায়। দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, হাতে তৈরি অর্ডারকৃত এ লেহেঙ্গাটি তৈরি করতে প্রায় দশ হাজার ঘণ্টা সময় লেগেছে!

আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল মাত্র ১০০ জন। বিয়ের অনুষ্ঠান হয়েছে সুনীল শেঠির খান্ডলার বাগানবাড়ি 'জাহান'-এ। যদিও সংবর্ধনা অনুষ্ঠান আরও বড় করে কয়েক সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিয়ের আয়োজনে কনে হিসেবে আথিয়ার গায়ে ছিল অনামিকা খান্নার নকশা করা রেশমের লেহেঙ্গা। আর বর রাহুলকে দেখা গেছে একই ডিজাইনারের ডিজাইনকৃত সাদা রঙের শেরওয়ানিতে। এছাড়াও লেহেঙ্গার সঙ্গে হাতের সুনিপুণ কাজ করা রেশমের ওড়না এবং দোপাট্টাও পরিধান করেছেন আথিয়া।

তারকা দম্পতির বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় পর বিয়ের পোশাকগুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে এ পোশাক দুটির ডিজাইনার অনামিকা খান্না ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আথিয়ার পরিহিত লেহেঙ্গাটি প্রচণ্ড শ্রমের মাধ্যমে তৈরিকৃত এক ভালোবাসার প্রকাশ। হাতে তৈরি এ লেহেঙ্গাটি তৈরি করতে প্রায় দশ হাজার ঘণ্টা সময় লেগেছে।'

এটি তৈরির পেছনে অবশ্য সুনীলকন্যা আথিয়া নিজেই ডিজাইনার অনামিকাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। খ্যাতনামা এ ডিজাইনার বলেন, 'আথিয়ার পছন্দ খুবই রুচিশীল। আমি তার বিয়ের জন্য নিজের মতো করে একটি ভিন্নধর্মী ডিজাইন করতে চেয়েছিলাম। তার ব্যক্তিত্ব খুবই শক্তিশালী এবং আমি মনে করি তিনি নিজেও এ সম্পর্কে ভালোভাবে অবগত।'

অনামিকা খান্না আরও বলেন, 'লেহেঙ্গাটিতে অতিরিক্ত কোনো চাকচিক্যও নেই। এটা শুধু তার (আথিয়া) মতো করেই বানানো হয়েছে। তবে আমি এটুক বলতে পারি, পোশাকটি তিনি পরবর্তীতেও খুব স্বচ্ছন্দে পরতে পারবেন।'

রাহুল-আথিয়ার বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড এবং ভারতের ক্রিকেট জগতের তারকারা।

Related Topics

টপ নিউজ

বলিউড / বিয়ে / তারকা দম্পতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net