Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
শাহরুখের 'জওয়ান' ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ!   

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 November, 2022, 12:40 pm
Last modified: 06 November, 2022, 12:43 pm

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার

শাহরুখের 'জওয়ান' ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ!   

দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ অভিযোগ করেছেন, শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল 'পেরারাসু'।
হিন্দুস্তান টাইমস
06 November, 2022, 12:40 pm
Last modified: 06 November, 2022, 12:43 pm
'জওয়ান' সিনেমার পোস্টারে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

জন্মদিনের কয়েকদিন পার না হতেই বিতর্কের মুখে শাহরুখ খান। গল্প চুরির অভিযোগ উঠেছে শাহরুখের 'জওয়ান' ছবির বিরুদ্ধে। দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে এই চুরির অভিযোগ জানিয়েছেন। তার দাবি, তামিল ছবি 'পেরারাসু'র গল্প নকল করেছে শাহরুখ খান-অভিনীত 'জওয়ান'।

প্রায় বছর চারেক লম্বা বিরতির পর আগামী বছর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। পর পর তিনটি ছবি 'পাঠান', 'জাওয়ান' এবং 'ডানকি'র নাম আগেই ঘোষণা করেছেন। এবার ছবিগুলো মুক্তির অপেক্ষা।

'জওয়ান' সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতিমধ্যেই দফায় দফায় ছবির শ্যুটিং সেরেছেন এসআরকে।

ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা। সূত্রের খবর, ছবিতে অভিনেতা বিজয় ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।

তবে মানিকম নারায়নণ অভিযোগপত্রে জানিয়েছেন, শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি 'পেরারাসু'র নকল। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল 'পেরারাসু'। তিনি আরও দাবি করেছেন, 'পেরারাসু' ছবির সত্ত্ব তার কাছেই রয়েছে।

উল্লেখ্য, 'পেরারাসু' ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজকান্ত। এদিকে 'জওয়ান' ছবিতেও দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে, তবে নির্মাতারা এখনও বিষয়টি নিশ্চিত করেননি।

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক অ্যাটলি। কিন্তু অতীতেও ছবির গল্প চুরির মতো অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মানিকমের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল (TFPC)। সংস্থাটি জানিয়েছে, ৭ নভেম্বরের পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করবে তারা।

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / সিনেমা / জওয়ান / গল্প / চুরি / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net