Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা পেল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 October, 2022, 01:15 pm
Last modified: 22 October, 2022, 02:55 pm

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • শোলে: নতুন সমাপ্তি নিয়ে ৫০ বছর পর বড় পর্দায় ফিরছে বলিউডের আইকনিক চলচ্চিত্র

সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা পেল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'

'পথের পাঁচালী'কে এ মর্যাদায় ভূষিত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স (FIPRESCI)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’।
হিন্দুস্তান টাইমস
22 October, 2022, 01:15 pm
Last modified: 22 October, 2022, 02:55 pm
ছবি: দ্য ইকোনমিক টাইমস

কিংবদন্তি বাংলা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'কে সর্বকালের সেরা ভারতীয় ছবির খেতাব দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স (FIPRESCI)। এছাড়া, ভারতীয় সিনেমার ইতিহাস ঘেঁটে তালিকা করা হয়েছে সেরা  ১০টি ছবির। 

সর্বকালের সেরা ভারতীয় ছবি নির্বাচনের জন্য FIPRESCI-এর ৩০ সদস্য গোপন ভোটে অংশ নিয়েছিলেন। সে অনুযায়ী পোলের ফলাফলের উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকার করে সত্যজিৎ রায়ের ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'পথের পাঁচালী'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসকে সুনিপুণভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন সবার প্রিয় 'মানিকদা'। সত্যজিৎ  রায়ের অপু ট্রিলজি-র প্রথম চলচ্চিত্র ছিল এটি। সত্যজিতের এ সিনেমার প্রশংসা করেছেন সারা বিশ্বের খ্যাতনামা সব চলচ্চিত্র নির্মাতারা। ১১টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে 'পথের পাঁচালী'র ঝুলিতে।   

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটকের মাস্টারপিস ১৯৬০ সালের চলচ্চিত্র 'মেঘে ঢাকা তারা'। মৃণাল সেনের ১৯৬৯ সালের সিনেমা 'ভূবন সোম' রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে মালয়ালাম ছবি 'এলিপাত্থায়ম' (The Rat Trap)। ১৯৮১ সালে পরিচালক আদুর গোপলাকৃষ্ণন নির্মাণ করেছিলেন এই সিনেমা। গিরীশ কাশারাভিলি-র সিনেমা 'ঘাটাশ্রাদ্ধা' রয়েছে পঞ্চম স্থানে। তার ঠিক পরেই ছয় নম্বরে রয়েছে হিন্দি সিনেমা 'গরম হাওয়া'।

তালিকার সাত নম্বরে আবার সত্যজিৎ- তাঁর আরেক বিখ্যাত সিনেমা 'চারুলতা'র কারণে। শ্যাম বেনেগালের 'অঙ্কুর', গুরু দত্ত-র ১৯৫৪ সালের সিনেমা 'পেয়াসা' আর ১৯৭৫ সালের ব্লকব্লাস্টার সিনেমা 'শোলে' রয়েছে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে।

Related Topics

টপ নিউজ

সত্যজিৎ রায় / পথের পাঁচালী / সর্বকালের সেরা / ভারতীয় চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবার প্রতি আহ্বান অন্তর্বর্তী সরকারের
  • ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নয়, দাবি জেলা প্রশাসকের
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • শোলে: নতুন সমাপ্তি নিয়ে ৫০ বছর পর বড় পর্দায় ফিরছে বলিউডের আইকনিক চলচ্চিত্র

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net