Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দুই যুগ পেরিয়ে ‘কুছ কুছ হোতা হ্যায়'

বিনোদন

হিন্দুস্তান টাইমস
17 October, 2022, 03:00 pm
Last modified: 17 October, 2022, 03:16 pm

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

দুই যুগ পেরিয়ে ‘কুছ কুছ হোতা হ্যায়'

কুছ কুছ হোতা হ্যায়’ নির্মাণের ২০ বছর পর আত্মজীবনীতে করণ স্বীকার করেন ছবিটা নিখুঁত ছিল না; তার আরও অনেক চিন্তার জায়গা ছিল।
হিন্দুস্তান টাইমস
17 October, 2022, 03:00 pm
Last modified: 17 October, 2022, 03:16 pm

দেখতে দেখতে ২৪ বছর পূর্ণ করল বলিউড সিনেমা 'কুছ কুছ হোতা হ্যায়'। শাহরুখ খান, রানি মুখার্জী আর কাজলের অভিনয়ে বক্স অফিসে দারুণ হিট হয়েছিল এই ছবি। শাহরুখ ভক্তদের মনে আলাদা জায়গা রয়েছে ছবিটির জন্য। 'কুছ কুছ হোতা হ্যায়' সম্পর্কে কয়েকটি অজানা তথ্য তুলে ধরা হল- 

করণ জোহর ছবিতে 'টিনা' চরিত্রে অভিনয়ের জন্য ট্যুইঙ্কেল খান্নার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগে একটি সাক্ষাতকারে অভিনেত্রী নিজেই ফাঁস করেছিলেন, করণ গল্পটি নিয়ে তার কাছে এসেছিলেন। করণ ট্যুইঙ্কেলের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে অভিনেত্রীর ডাকনাম টিনা অনুসারে এই চরিত্রের নাম রেখেছিলেন।

রানি মুখোপাধ্যায়ের নাম করণ জোহরকে সুপারিশ দিয়েছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। করণ নিজেই জানান ট্যুইঙ্কেল তার ছবি প্রত্যাখ্যান করার পরে, তিনি আদিত্য চোপড়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন। সেই সময় রানির খোঁজ পড়ে। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া যিনি বর্তমানে রানির স্বামী, অভিনেত্রীকে তার প্রথম ছবি 'রাজা কি আয়েগি বারাত'-এ দেখে মুগ্ধ হয়েছিলেন।    

'কুছ কুছ হোতা হ্যায়' ছবির শ্যুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। প্রথম সন্তান আরিয়ান খান সেসময় তার পেটে। শ্যুটিং চলাকালীন সাপোর্ট করার জন্য গৌরীকে এক অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়েছিলেন রানি।

'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-এর শ্যুটিংয়ের সময় শাহরখ এবং কাজল দুজনেই করণ জোহরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে করণের প্রথম পরিচালনায় তারাই প্রথম অভিনয় করবেন। করণ যখন 'কুছ কুছ হোতা হ্যায়'-এর গল্প নিয়ে তাদের কাছে যান, দুজনেই এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। এভাবেই শুরু বলিউডের অন্যতম সেরা এক বন্ধুত্বের গল্পের। 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে শাহরুখের পোশাক স্টাইলিশ হিসেবে কাজ করেছিলেন করণ। সেই সময় সুপারস্টার করণকে বলেছিলেন, তিনি একজন ভালো পরিচালক হতে পারবেন। 

'কুছ কুছ হোতা হ্যায়'-এর শ্যুটিংয়ের সময় পরস্পরকে ডেট করছিলেন কাজল এবং অজয় ​​দেবগণ। করণ ফাঁস করেছিলেন, সেই সময় তিনি এবং শাহরুখ কাজলের সঙ্গে প্রচণ্ড মজা করতেন। এমন অবস্থা হয়েছিল, একবার সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন কাজল। এমনকি সেই দৃশ্যে কয়েক মুহূর্তের জন্য ব্ল্যাকআউট হয়ে গিয়েছিলেন নায়িকা। করণ জানান, অজয়ের সঙ্গে ফোনে কথা বলার পরই স্মৃতিশক্তি ফিরে আসে কাজলের।

'কুছ কুছ হোতা হ্যায়' নির্মাণের ২০ বছর পর করণ স্বীকার করেন ছবিটা নিখুঁত ছিল না। আত্মজীবনী 'অ্যান আনসুইটেবল বয়' তে করণ ছবি সম্পর্কে বলতে গিয়ে লিখেছিলেন, কীভাবে তার আরও চিন্তা করা উচিত ছিল।

ছবির প্রধান সহায়ক অভিনেতার জন্য সেই সময় লড়াই করেছিলেন করণ জোহর। ওই চরিত্রে শেষ পর্যন্ত অভিনয় করেছিলেন সালমান খান। করণ জানিয়েছিলেন, সেই সময় লিড চরিত্রে শাহরুখ থাকার জন্য অনেকেই এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। কারণ কেউই নিজের গায়ের তারকা তকমা শাহরুখের সামনে ফিকে করতে চাননি। এক পার্টিতে করণের সঙ্গে দেখা হয় সালমানের। কোনও কিছু না জেনেই চরিত্রের জন্য হ্যাঁ বলে দেন সালমান, কারণ যশ জোহরকে খুব সম্মান করতেন অভিনেতা। আর যশ-পুত্র করণ।   
 
Related Topics

টপ নিউজ

‘কুছ কুছ হোতা হ্যায় / করণ জোহর / শাহরুখ খান / কাজল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
  • ইতিহাস গড়লেন শাহরুখ—প্রথম অভিনেতা যার নামে দুবাইয়ে নির্মিত হচ্ছে আকাশচুম্বী টাওয়ার
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net