Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
অ্যাম্বার হার্ডের আইনি পদক্ষেপের প্রতিক্রিয়া জানালেন 'আত্মবিশ্বাসী' ডেপ

বিনোদন

টিবিএস ডেস্ক   
22 July, 2022, 01:00 pm
Last modified: 22 July, 2022, 01:02 pm

Related News

  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

অ্যাম্বার হার্ডের আইনি পদক্ষেপের প্রতিক্রিয়া জানালেন 'আত্মবিশ্বাসী' ডেপ

মামলার রায় ঘোষণার কিছুদিন পর অ্যাম্বার হার্ড দাবি করেছেন, রায়ের দিন নকল জুরি উপস্থিত ছিলেন। হার্ডের এই নতুন পদক্ষেপ নিয়ে গণমাধ্যম ও ভক্তরা সরব থাকলেও, অভিনেতা নিজে এতদিন নিশ্চুপ ছিলেন।
টিবিএস ডেস্ক   
22 July, 2022, 01:00 pm
Last modified: 22 July, 2022, 01:02 pm
মামলার শুনানি চলাকালীন জনি ডেপ। ছবি: সংগৃহীত

মানহানি মামলা নিয়ে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সাম্প্রতিক আইনি পদক্ষেপের ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। মামলার রায় ঘোষণার কিছুদিন পর অ্যাম্বার হার্ড দাবি করেছেন, রায়ের দিন নকল জুরি উপস্থিত ছিলেন। তাই হার্ড এবং তার আইনি দল পুনরায় শুনানির আবেদন করেছেন। অ্যাম্বার হার্ডের এই নতুন পদক্ষেপ নিয়ে গণমাধ্যম ও ভক্তরা সরব থাকলেও, অভিনেতা নিজে এতদিন নিশ্চুপ ছিলেন। 

কিন্তু সম্প্রতি এ বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা'। জনি ডেপের হয়ে তার একজন মুখপাত্র বলেন, "ছয় সপ্তাহব্যাপী মামলার শুনানি চলাকালীন জুরি বোর্ড উভয় পক্ষের অভিযোগ শুনেছেন, বিভিন্ন প্রমাণাদি খতিয়ে দেখেছেন এবং একটি রায়ে পৌছেছেন যে অ্যাম্বার হার্ড নিজেই বিভিন্ন সময়ে জনি ডেপের মানহানি করেছেন। আমরা এই মামলায় নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী এবং মনে করি, এই রায়ই বজায় থাকবে।"

২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের একটি উপ-সম্পাদকীয়তে অ্যাম্বার হার্ড জনি ডেপকে অপবাদ দেন। ফলে ডেপ তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা আনেন। মামলায় রায়ে ডেপকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।

কিন্তু রায় ঘোষণার সপ্তাহখানেক পরেই নতুন করে শুনানির আবেদন করেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী অ্যাম্বার হার্ড, যদিও আদালত তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার অভিনেত্রীর আইনি দল ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে একটি আইনি নোটিশ দাখিল করেছে।

সূত্র: জিও টিভি    

Related Topics

টপ নিউজ

জনি ডেপ-অ্যাম্বার হার্ড / মামলা / নকল জুরি / প্রতিক্রিয়া / আত্মবিশ্বাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net