Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘মাই ইউনিভার্স’: কোল্ডপ্লে ও বিটিএস-এর নতুন কোলাবোরেশন

বিনোদন

টিবিএস ডেস্ক
26 September, 2021, 03:35 pm
Last modified: 26 September, 2021, 03:41 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও

‘মাই ইউনিভার্স’: কোল্ডপ্লে ও বিটিএস-এর নতুন কোলাবোরেশন

আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া কোল্ডপ্লে’র আসন্ন নবম স্টুডিও অ্যালবাম মিউজিক অব দ্য স্ফিয়ার্স অ্যালবাম সম্পূর্ণভাবে মুক্তির আগে প্রকাশিত তৃতীয় ট্র্যাক এটি।
টিবিএস ডেস্ক
26 September, 2021, 03:35 pm
Last modified: 26 September, 2021, 03:41 pm

এবার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস'এর সঙ্গে সম্মিলিতভাবে একটি গান প্রকাশ করলো ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। 'মাই ইউনিভার্স' গানের মাধ্যমে অবশেষে এ দু'টি ব্যান্ডের ভক্তদের এতদিনের প্রতীক্ষার অবসান ঘটলো।  

২৪ সেপ্টেম্বর প্রকাশিত হওয়া এই গানের সাথে একটি অ্যানিমেটেড লিরিক ভিডিও প্রকাশিত হয়েছে।

আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া কোল্ডপ্লে'র আসন্ন নবম স্টুডিও অ্যালবাম মিউজিক অব দ্য স্ফিয়ার্স অ্যালবাম সম্পূর্ণভাবে মুক্তির আগে প্রকাশিত তৃতীয় ট্র্যাক এটি।

ইংরেজি এবং কোরিয়ান উভয় ভাষায় রচিত এ গানের কথাগুলো কোল্ডপ্লে এবং বিটিএস'এর অন্যান্য গানের মতোই অনুপ্রেরণামূলক।

'মাই ইউনিভার্স' প্রকাশের আগে বেশ কিছুদিন ধরে নতুন একটি গানের ইঙ্গিত দিচ্ছিলো ব্যান্ড দুটি। এর আগে, গত ফেব্রুয়ারিতে এমটিভি আনপ্লাগড অনুষ্ঠানে কোল্ডপ্লে'র 'ফিক্স ইউ' গানের একটি কভার গায় বিটিএস।

অ্যাপল মিউজিকের মতে, কোল্ডপ্লে এবং বিটিএস-এর সদস্যদের সঙ্গে সম্মিলিতভাবে গানটি রচনা করেছেন হিট গীতিকার ম্যাক্স মার্টিন, অস্কার হল্টার এবং বিল রাহকো।

বিটিএস-এর সঙ্গে কাজ করার বিষয়ে কোল্ডপ্লের লিড সিঙ্গার ক্রিস মার্টিন বলেন, "আমি তাদের ভালবাসি, এবং আমরা সকলেই তাদের ভালবাসি। এ অভিজ্ঞতাটি ছিল বেশ আনন্দদায়ক।"

"আমি নির্দ্বিধায় বলতে পারি, এ গানটির জন্য আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করছি। আমরা যাদের সঙ্গে এটি গেয়েছি তাদের কাছেও আমি কৃতজ্ঞ," যোগ করেন তিনি।

'মাই ইউনিভার্স' প্রকাশের পর বিটিএস-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ক্রিস মার্টিন এবং আরএম (বিটিএস লিডার)-এর রেকর্ডিং চলাকালীন সময়ের একটি ভিডিও টুইট করে ব্যান্ডটি। "এটি ছিল বেশ মজার..." ক্যাপশনে পোস্ট করা হয় ভিডিওটি।

গত সপ্তাহে সামাজিক মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছবি পোস্ট করে কোল্ডপ্লে এবং বিটিএস।

তাদের নতুন গান সম্পর্কে ইনসাইড মাই ইউনিভার্স নামক একটি ডকুমেন্টারি প্রকাশ পাবে আজ (২৬ সেপ্টেম্বর)। সেইসঙ্গে আগামীকাল গানটির একটি অ্যাকুস্টিক ভার্সন এবং 'সুপারনোভা৭ মিক্স' মুক্তি পাবে। এছাড়াও, কিছুদিন পর মুক্তি পেতে পারে 'মাই ইউনিভার্সের' একটি মিউজিক ভিডিও।

  • সূত্র: এনপিআর, সাউথ চায়না মর্নিং পোস্ট, এনএমই

Related Topics

টপ নিউজ

কোল্ডপ্লে / বিটিএস / মাই ইউনিভার্স / কোলাবোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net