Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
‘বিশ্বের বড় বড় মাস্টারদের সামনে পরীক্ষা দিতে হবে’

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
27 June, 2021, 02:20 pm
Last modified: 27 June, 2021, 02:24 pm

Related News

  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা
  • অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন
  • প্রথম ভারতীয় হিসেবে গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পরিচালক পায়েল কাপাডিয়া

‘বিশ্বের বড় বড় মাস্টারদের সামনে পরীক্ষা দিতে হবে’

‘রেহানা মরিয়ম নূর’ কান উৎসবে প্রদর্শনের কথা রয়েছে ৭ ও ৮ জুলাই।
হাবিবুল্লাহ সিদ্দিক
27 June, 2021, 02:20 pm
Last modified: 27 June, 2021, 02:24 pm
আজমেরী হক বাঁধন। ছবি: রাফ ক্লিক/ফেসবুক

আগামী ৬ ‍জুলাই থেকে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর। উৎসবের অফিসিয়াল সিলেকশন বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর' জায়গা করেছে 'আন সারটেইন রিগার্ড' ক্যাটাগরিতে।

এরইমধ্যে এই উৎসবে অংশ নিতে প্যারিসে পৌঁছেছে 'রেহানা মরিয়ম নূর'-এর সাতজনের একটি টিম। এরমধ্যে পরিচালক সাদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনও রয়েছেন। আরও আছেন এক্সিকিউটিভ প্রডিউসার এহসানুল হক বাবু, সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলি আফজাল উজ্জল, সাউন্ড ডিজাইনার ও মিক্সার শায়বা তালুকদার এবং কালারিস্ট চিন্ময় রয়।

গত রাতে (শনিবার দিবাগত) প্যারিস থেকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের অনুভূতি জানিয়ে বলেন, 'আমাদের আসার প্রসেসটা খুবই স্ট্রেসফুল ছি। শেষমেষ আসতে পেরেছি, এটাই আনন্দ আমাদের জন্য। আসলে আমাদের ছবিটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আমি ওই সময় থাকতে পারব না, এমনটা হলে খুব কষ্টের হতো আমার জন্য।'

বাঁধন আরও যোগ করেন, 'আমার ফিল্ম দেখে মানুষ কি বলবে সেটা আমার জন্য অনেক বেশি ইম্পোর্ট্যান্ট। অবশ্য এটা নিয়ে আমি একটু নার্ভাস। এত বড় বড় মাস্টারদের সামনে নিজের পরীক্ষা দেওয়াটা খুব স্ট্রেসফুল।'

ফ্রান্সে 'রেহানা মরিয়ম নূর’ টিম। ছবি: আবদুল্লাহ মোহাম্মদ সাদ

জানা যায়, এই দলের প্যারিস ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই একটি বাড়ি ভাড়া করেছেন। সেখানেই উঠেছেন তারা সাতজন। আপাতত বাড়ির বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। ১০ দিন পরে তারা যোগ দেবেন ফেস্টিভ্যালে।

'রেহানা মরিয়ম নূর' কান উৎসবে প্রদর্শনের কথা রয়েছে ৭ ও ৮ জুলাই। তবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি উৎসব কর্তৃপক্ষ। উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

রেহানা মরিয়ম নূর / আজমেরী হক বাঁধন / চলচ্চিত্র উৎসব / কান চলচ্চিত্র উৎসব / আবদুল্লাহ মোহাম্মদ সাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা
  • অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন
  • প্রথম ভারতীয় হিসেবে গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পরিচালক পায়েল কাপাডিয়া

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net