Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
‘আমার জার্নি বড় পর্দায়’, বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলী

বিনোদন

হিন্দুস্তান টাইমস
09 September, 2021, 04:30 pm
Last modified: 09 September, 2021, 05:50 pm

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

‘আমার জার্নি বড় পর্দায়’, বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলী

তার চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো জানাননি 'দাদা'।
হিন্দুস্তান টাইমস
09 September, 2021, 04:30 pm
Last modified: 09 September, 2021, 05:50 pm
সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তার বায়োপিকের চুক্তিতে 'লাভ ফিল্মস'র ব্যানারে বুধবারই স্বাক্ষর করে ফেলেছেন। এরপর অপেক্ষা শুধু ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও হয়ে গেল।

'দাদা'খ্যাত সৌরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তার বায়োপিক। আপাতত সেই পোস্ট ভাইরাল। তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে ভুললেন না তারকা থেকে আমজনতা!

বৃহস্পতিবার দুপুরের দিকে সৌরভ গাঙ্গুলী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, 'ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে, লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।'

View this post on Instagram

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

২২ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের 'দাদা'। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ওঠা-পড়ার গল্প যেকোনো সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সবার মনে ঘর করে থাকবেন তিনি। আর তাই 'দাদার বায়োপিক' নিয়ে উৎসাহ সকলের মধ্যেই ছিল।

বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। আজ তা বাস্তব হলো। স্বভাবতই খুশি সৌরভের অনুরাগী থেকে শুরু করে তামাম বাঙালি।

জীবনচিত্র তৈরি হচ্ছে এটা জানালেও, তার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানাননি সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক একবার জানিয়েছিলেন, তিনি নিজের চরিত্রে রণবীর কপুরকে দেখতে চান। 

বলিপাড়ার খবর আবার বলছে, হৃতিক রোশনের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের ভূমিকায় অভিনয় করা নিয়ে। তবে, রণবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলীর চরিত্রেও অবশ্য মন্দ লাগবে না!

Related Topics

টপ নিউজ

বায়োপিক / সৌরভ গাঙ্গুলী / বলিউড / চলচ্চিত্র / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net