Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
‘আমরা একসঙ্গেই আছি’: কালকেই ডিভোর্স বার্তা, আজ হাত ধরে ভিডিও আমির-কিরণের!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 July, 2021, 03:20 pm
Last modified: 04 July, 2021, 06:18 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

‘আমরা একসঙ্গেই আছি’: কালকেই ডিভোর্স বার্তা, আজ হাত ধরে ভিডিও আমির-কিরণের!

ডিভোর্স ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এমন কথা শুনে চমকে গেলেন তো! না, গল্প নয়; একদম সত্যি ঘটনা।
হিন্দুস্তান টাইমস
04 July, 2021, 03:20 pm
Last modified: 04 July, 2021, 06:18 pm
আমির খান ও কিরণ রাও। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাশাপাশি হাসিমুখে বসে আমির-কিরণ, শক্ত করে ধরে রয়েছেন একে অপরের হাত! ডিভোর্সের ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এমন দৃশ্য দেখবার কথা বোধহয় আপনি কল্পনাও করেননি।

কিন্তু এই জুটি ফের একবার চমকে দিলেন। তাদের বার্তা- 'আমরা একসঙ্গেই আছি।'

চমকে গেলেন তো! না, গল্প নয়; একদম সত্যি কথা।

হাত ধরে ভিডিও বার্তা দেন আমির ও কিরণ। ছবি: হিন্দুস্তান টাইমসের সৌজন্যে

রোববার নিজেদের ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন দুজনেই। ফ্যানেদের উদ্দেশে আমিরের বার্তা, 'আমি জানি আপনারা যখন এই খবরটা শুনেছেন আপনাদের খারাপ লেগেছে, দুঃখ পেয়েছেন... চমকে গেছেন। আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমরা খুব খুশি।... আমাদের সম্পর্কটা বদলে গেছে, কিন্তু আমরা একই পরিবারের অংশ। সম্পর্কে পরিবর্তন এলেও আমরা একসঙ্গেই আছি।'

নিজেদের যৌথ উদ্যোগ, পানি ফাউন্ডেশন নিয়ে এদিন আমির যোগ করেন, 'পানি ফাউন্ডেশন আমাদের কাছে আমাদের সন্তান আজাদের মতো। আপনারা আমাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন... এইটুকুই বলব।'

বর্তমানে কার্গিলে 'লাল সিং চাড্ডা'র শুটিংয়ে ব্যস্ত আমির। সেখান তার সঙ্গেই রয়েছেন কিরণ ও তাদের সন্তান আজাদ। সেখান থেকেই এই ভিডিও বার্তা দিয়েছেন জুটি।

গতকাল যৌথ বিবৃতিতে দুজনে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে জানিয়েছিলেন, 'একসঙ্গে কাটানো এই ১৫টা বছর আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান ও ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে স্বামী, স্ত্রী নই; তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব।'

সন্তান আজাদ রাও খানের সঙ্গে আমির ও কিরণ। ছবি: সংগৃহীত

আমির খান ও কিরণ রাওয়ের প্রথম আলাপ 'লাগান'-এর সেটে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন তারা। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তার দুই সন্তান- ইরা খান ও জুনেইদ খান।

Related Topics

টপ নিউজ

আমির খান / কিরণ রাও / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net