Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
মায়ানগরীতে স্বপ্নের বেড়াজালে আটক পাঁচ বেগমের গল্প, প্রথমবার ওয়েব সিরিজে পূজা ভাট

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 February, 2021, 03:10 pm
Last modified: 15 February, 2021, 03:15 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

মায়ানগরীতে স্বপ্নের বেড়াজালে আটক পাঁচ বেগমের গল্প, প্রথমবার ওয়েব সিরিজে পূজা ভাট

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাবে এই সিরিজ।
হিন্দুস্তান টাইমস
15 February, 2021, 03:10 pm
Last modified: 15 February, 2021, 03:15 pm
বম্বে বেগমস। ছবি: সংগৃহীত

মুক্তি পেল নেটফ্লিক্সে আসন্ন সিরিজ 'বম্বে বেগমস'-এর ট্রেলার, যেখানে কেন্দ্রীর চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী পূজা ভাট। 'সড়ক ২'-এ পূজা ভাটের উপস্থিতি ছিল নামমাত্র, তাই এই সিরিজের মাধ্যমেই বহু বছর পর ফের অভিনয় জগতে ফিরছেন তিনি।

সমাজের বিভিন্ন স্তরের নারীদের গল্প পর্দায় তুলে ধরবেন পাঁচ রমনী- পূজা ভাট, সাহানা গোস্বামী, আমরুতা সুভাষ, প্লবিতা বোরঠাকুর ও আধ্যা আনন্দ। পাঁচ নারীই মায়ানগরীতে নিজের শর্তে বাঁচতে চান, তবে এই সামান্য চাওয়ার পথেও অনেক বাধা।

পূজা ভাটকে ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে এখানে। অন্যদিকে, আমরুতাকে বার ডান্সারের ভূমিকায় দেখা যাবে, যে সারা জীবন নিজের আত্মসম্মান খুঁজে চলেছে। করপোরেট জগতে সাফল্যের সিঁড়ি চড়তে চায় সাহানা আচমকাই প্রেগন্যান্ট হয়ে পড়লে পালটে যায় তার জীবনের হিসেবনিকেশ। এরপর এক সড়ক দুর্ঘটনার জেরে পাঁচজন একে অপরের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে।

নেটফ্লিক্সের তরফে এই সিরিজ সম্পর্কে বলা হয়েছে, 'পাঁচজন নারী, পাঁচ আলাদা জগতের, পাঁচ আলাদা দৃষ্টিভঙ্গির মানুষ। পাঁচ বেগম তাদের জীবনের উচ্চতার সিঁড়িতে চড়তে গিয়ে নানা অপ্রীতিকর হুমকির সম্মুখীন হবেন। প্রত্যেক আলাদা ব্যক্তিত্বের লড়াই এবং জয় উঠে আসবে ছবি গল্পে! গল্পের মধ্যে উঠে আসবে ভারতীর নারীদের সঙ্গে হয়ে চলা প্রাসঙ্গিক ও অপ্রীতিকর পরিস্থিতির কথা। মুম্বাই স্বপ্নের শহরে পাঁচ নারীর জীবনে দেখা যাবে প্রেম-সম্পর্ক-ক্যারিয়ারের জন্য সামাজের নানা প্রতিবন্ধকতাকে ভাঙছেন তারা।'

সিরিজটি লেখা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন 'বস লেডি' অলঙ্কৃতা শ্রীবাস্তব। এর আগে তিনি 'লিপস্টিক আন্ডার মাই বোরখা', 'ডলি' এবং 'কিট্টি অর ওহ চামাকতে সিতারে'র মতো নারীকেন্দ্রিক প্রজেক্ট ডিরেক্ট করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অলঙ্কৃতা জানিয়েছেন, 'বম্বে বেগমস' ভারতীয় নারীদের নিয়ে গল্প। তিনি মনে করেন ভারতের নারী, এমনকি বিশ্বের নারীরা এই গল্পের সঙ্গে মিল পেতে পারেন। এই সিরিজ কাজ এবং ক্যারিয়ার নিয়ে উচাকাঙ্ক্ষী ভারতীয় নারীদের লড়াই এবং সফলতাকে ঘিরে গল্প। তাদের প্রতিদিনের লড়াই এবং অনেকক্ষেত্রে স্বপ্নকে সমাধিস্ত করার কাহিনি উঠে আসবে পর্দায়। 

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাবে এই সিরিজ।

Related Topics

টপ নিউজ

পূজা ভাট / বম্বে বেগমস / বলিউড / ওয়েব সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net