Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ভারতীয় সিনেমার আদিপুরুষ হীরালাল সেনের বায়োপিক এবার পর্দায়, মুক্তি পেল ট্রেলার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 February, 2021, 05:25 pm
Last modified: 23 February, 2021, 05:25 pm

Related News

  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
  • ফের বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী জনপ্রিয় গায়িকা
  • বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন
  • ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’

ভারতীয় সিনেমার আদিপুরুষ হীরালাল সেনের বায়োপিক এবার পর্দায়, মুক্তি পেল ট্রেলার

সিনেমার ব্যবসা থেকে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সবই ওনার হাতে। অথচ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্রাত্যই রয়ে গিয়েছেন হীরালাল সেন।
হিন্দুস্তান টাইমস
23 February, 2021, 05:25 pm
Last modified: 23 February, 2021, 05:25 pm
হীরালাল সেন

বহু সিনেপ্রেমীর কাছেই ভারতীয় চলচ্চিত্রের পথচলার শুরুটা বেশ খানিকটা অস্পষ্ট। ভারতীয় সিনেমার জনক হিসাবে আমরা জানি দাদা সাহেব ফালকের নাম। তবে বাঙালিদেরও কি জানা আছে দাদা সাহেবেরও বহু আগে কলকাতা শহরে বসে একজন ছবি পাগল মানুষ তৈরি করেছিলেন 'আলিবাবা..', যার হাত ধরে ভারতীয় সিনেমার পথ চলা শুরু। এবার তাকে নিয়ে পর্দায় গল্প বুনেছেন পশ্চিমবঙ্গের পরিচালক অরুণ রায়।

হীরালালের হাত ধরে ভারতীয় সিনেমার গুটি গুটি পায়ে হাঁটা শুরু। সম্প্রতি প্রকাশ্যে এল 'হীরালাল'-এর ট্রেলার; লঞ্চ ইভেন্টে শামিল হয়েছিলেন তারকারা।

পরিচালক অরুণ রায়ের কথায়, মানুষের ভুল ভাঙাতে এই সিনেমা বানিয়েছেন। দাদা সাহেব ফালকে 'রাজা হরিশচন্দ্র' বানিয়েছিলেন ১৯১৩ সালে। কিন্তু তার বছর দশেক আগে ১৯০১-১৯০২ সালে পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানিয়ে ফেলেছিলেন হীরালাল সেন। অরুণ মনে করেন বাঙালির এ বিষয় নিয়ে প্রশ্ন তোলা উচিত। 

পরিচালক আরও বলেন, প্রথম বিজ্ঞাপন বিষয়ক ছবি, ডকুমেন্টারি- সবই হীরালাল সেনের হাত ধরে পথ চলা শুরু। সিনেমার ব্যবসা থেকে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সবই ওনার হাতে। অথচ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্রাত্যই রয়ে গিয়েছেন হীরালাল সেন। 

ছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিঞ্জল নন্দ'কে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়রা। ছবির গল্প ও চিত্রনাট্যকার পরিচালক অরুণ রায় নিজেই। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়ূখ-মৈনাক।

পর্দার হীরালাল অর্থাৎ অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছেন, 'এমন একটা প্রয়োজনীয় ছবির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ আপ্লুত। হীরালাল সেন ভারতীয় চলচ্চিত্র জগতের ভুলে যাওয়া এই তারকা প্রথম চলচ্চিত্রকে বিনোদন ও তথ্য সম্প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে জনগণের মধ্যে ছড়িয়ে দেন। আমি ছবিতে তার বৈপ্লবিক চরিত্রে অভিনয় করছি। আমি নিশ্চিত ছবির মধ্যে দর্শক সেই পরিশ্রম দেখতে পাবেন।'

১৮৬৬ সালে বাংলাদেশে জন্মগ্রহণ হীরালাল সেনের। অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। স্থিরচিত্র তোলার প্রতি ছিল বিশেষ আগ্রহ। ১৮৯৮ সালের গোড়ায় কলকাতা স্টার থিয়েটারে গিয়ে চলচ্চিত্রের প্রতি অনুরাগী হয়ে পড়েন। চলচ্চিত্রের প্রতি বিশেষ আগ্রহের দরুণ ইংল্যান্ড থেকে আমদানি করেন ক্যামেরা। তার ভাই মতিলাল সেন খোলেন 'রয়্যাল বায়োস্কোপ কোম্পানি' প্রযোজনা সংস্থা।

হীরালাল সেন ছিলেন শিল্পী মানুষ। যার জেরে ডকুমেন্টারি, বিজ্ঞাপনের ছবি, থিয়েটারের দৃশ্য চলচ্চিত্রায়িত করে সংস্থাকে অন্য মাত্রায় তুলে ধরেন।

কিন্তু শিল্পী মানুষের ব্যবসায়িক বুদ্ধির অভাবে ১৯১৩ সালে কোম্পানি লাটে ওঠে। মৃত্যুর কিছুদিন আগেই তার ওয়্যার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ধ্বংস হয়ে যায় তার সারা জীবনের কাজ। ১৯১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হীরালাল সেনের। সেখানেই শেষ হয় এক স্বর্ণময় অধ্যায়ের।

এরপর কেটে গিয়েছে একশো বছরেরও বেশি সময়, উপেক্ষিত নায়কের কাহিনি এবার পর্দায় আসছে। 

ইন্দ্রজিৎ রায়ের প্রযোজনা সংস্থা ইজেল মুভিজের ব্যানারে ও আত্রেয়ি নির্মাণের উদ্যোগে তৈরি হয়েছে 'হীরালাল'। আগামী ৫ই মার্চ মুক্তি পাবে এই ছবি।

Related Topics

টপ নিউজ

হীরালাল সেন / বায়োপিক / টলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
  • ফের বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী জনপ্রিয় গায়িকা
  • বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন
  • ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net