Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
ফের বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী জনপ্রিয় গায়িকা

বিনোদন

টিবিএস ডেস্ক
26 February, 2024, 03:45 pm
Last modified: 26 February, 2024, 04:32 pm

Related News

  • আজ পরমের বিয়ে, কনে পিয়া
  • টলিউড চলচ্চিত্র 'মেঘলা'য় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা
  • নতুন ব্যোমকেশ হবেন এবার দেব
  • একসময় মিঠুনদার সেটে খাবার দিতেন বাবা, এখন তিনিই তাঁর ছবির প্রযোজক: দেব  
  • একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে মিথিলার ছবি

ফের বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী জনপ্রিয় গায়িকা

টিবিএস ডেস্ক
26 February, 2024, 03:45 pm
Last modified: 26 February, 2024, 04:32 pm

অনুপম রায় ও প্রশ্মিতা পাল। ছবি: সংগৃহীত

বিয়ে করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। এটি তার তৃতীয় বিয়ে। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম। গত নভেম্বরে নায়ক পরমব্রতকে বিয়ে করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পরম-পিয়ার বিয়ে নিয়ে চর্চার থিতু হতে না হতেই গাঁটছড়া বাঁধছেন অনুপম।

কিন্তু অনুপম বিয়েটা করছেন কাকে? গত বছরের জল্পনা সত্যি করে টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুপম। 

২০২১ সালের শেষের দিকে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম; জানিয়ে দেন—'আমাকে আমার মতো থাকতে দাও…'। তার জীবনের 'সবচেয়ে বড় ক্ষতি' পিয়ার সঙ্গে বিচ্ছেদ, সে কথা নিজের মুখেই জানিয়েছেন অনুপম রায়। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অনুপম নিজেই বলেছেন, 'পাত্রী প্রশ্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।' 

অনুপম ও প্রশ্মিতার আগে থেকেই বন্ধুত্ব ছিল। গায়কের বিচ্ছেদের পর সেই বন্ধুত্বের রঙ আরও গাঢ় হয়। দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনে।

দুবার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। চলতি বছর ভ্যালেন্টাইনস ডের আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন 'প্রেম মানুষকে খুব ভালো রাখে। মানুষ খোঁজে, আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়…'। তবে এভাবে যে নিজের কথা এত দ্রুত মিলিয়ে দেবেন তিনি, তা বোধহয় কেউ আশা করেনি।

গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রশ্মিতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন। সেখানে অনুপমের হাতেগোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশ্মিতাও। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, অন্যদিকে প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তাই দুইয়ে দুইয়ে চার করবার চেষ্টা করছেন অনেকেই। 

যদিও সেইসময় অনুপম রায় জানিয়েছিলেন, প্রশ্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা নাকি নয়। তবে বছর বদলের সঙ্গে সঙ্গে অনুপমের মনের রঙও বদলেছে।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'সাজনা', 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না'র (বলো দুগ্গা মাইকি) মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও 'তোমায় নিয়ে গল্প হোক'-এর (হাইওয়ে) মতো গান গেয়েছেন প্রশ্মিতা।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ার, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে বিয়ে। ততদিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছিল। 

তার প্রায় দুই বছরের মাথায়, গত নভেম্বরে, আবার বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অনুপমও।

Related Topics

টপ নিউজ

অনুপম বিচ্ছেদ / অনুপম রায় / টলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • আজ পরমের বিয়ে, কনে পিয়া
  • টলিউড চলচ্চিত্র 'মেঘলা'য় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা
  • নতুন ব্যোমকেশ হবেন এবার দেব
  • একসময় মিঠুনদার সেটে খাবার দিতেন বাবা, এখন তিনিই তাঁর ছবির প্রযোজক: দেব  
  • একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে মিথিলার ছবি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net