Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
নতুন ব্যোমকেশ হবেন এবার দেব

বিনোদন

হিন্দুস্তান টাইমস
29 January, 2023, 11:30 am
Last modified: 29 January, 2023, 11:38 am

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

নতুন ব্যোমকেশ হবেন এবার দেব

বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রকে বড় পর্দায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন দেব। একই সাথে ছবির নামও জানিয়েছেন তিনি- ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
হিন্দুস্তান টাইমস
29 January, 2023, 11:30 am
Last modified: 29 January, 2023, 11:38 am
টলিউড অভিনেতা দেব। ছবি: সংগৃহীত

একটা সময় বাণিজ্যিক বাংলা ছবির প্রিয় মুখ ছিলেন দেব। বক্স অফিসে এখনও রাজত্ব করছেন এই টলি হার্টথ্রব। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসাবে নিজেকে ভিন্নভাবে গড়েছেন এই তারকা। সিনেমা প্রযোজনায় জড়ানোর পর বর্তমানে অভিনেতা হিসাবেও অনেকটা পরিণত হয়েছেন। পশ্চিমবঙ্গের সিনেমা জগতে ধারাবাহিকভাবে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি।

গত শনিবার অভিনেতা হিসাবে সিনেমা পাড়ায় ১৭ বছর পূর্ণ করেছেন দেব। আর এদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। দেব জানিয়েছেন, গোয়েন্দা ব্যোমকেশের গল্প বড় পর্দায় তুলে ধরবেন তিনি। একই সাথে ছবির নামও ঘোষণা করে ফেলেছেন দেব- 'ব্যোমকেশ দুর্গ রহস্য'। 

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট, বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রকে বড় পর্দায় নিয়ে আসছেন দেব। শুধু অভিনেতা হিসেবেই নয়, এই ছবির প্রযোজনার দায়িত্বেও থাকবেন তিনি। দেবের প্রোডাকশন হাউজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে 'ব্যোমকেশ দূর্গ রহস্য'।

অভিনয়শিল্পী হিসেবে ১৭ বছর পূর্ণের দিনে দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, "ইন্ডাস্ট্রিতে সতেরো বছর পূর্ণ করে ফেললাম…. ঘোষণা করছি অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবির। 'ব্যোমকেশ দুর্গ রহস্য', প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই। খুব শীঘ্রই কাস্ট অ্যান্ড ক্রু এবং পরিচালকের নাম ঘোষণা করব।" 

রুপোলি পর্দায় এখন ব্যোমকেশের ছড়াছড়ি। উত্তম কুমার থেকে শুরু করে যীশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যকে বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতেও সুশান্ত সিং রাজপুত 'ডিটেক্টিভ ব্যোমকেশ' হয়ে ধরা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো দেবের নাম। 

বছর তিনেক আগে 'দুর্গ রহস্য' নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক সায়ন্তন ঘোষাল। 'সত্যান্বেষী ব্যোমকেশ'-এর পর পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে সায়ন্তনের দ্বিতীয় ব্যোমকেশ ছবি হওয়ার কথা ছিল এটি। যদিও খুব বেশিদূর এগোয়নি এই প্রজেক্ট। দেব অভিনীত ও প্রযোজিত 'ব্যোমকেশ দুর্গ রহস্য' পরিচালনার আসনে কে থাকবেন তা নিয়েও রয়েছে আলোচনা। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন রয়েছে যে, সৃজিত মুখোপাধ্যায় নাকি এই ছবি পরিচালনার দায়িত্ব নিতে পারেন। যদিও সম্প্রতি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৃজিত।

আপাতত 'বাঘা যতীন' নিয়ে ব্যস্ত দেব। পরিচালক অরুণ রায়ের এই ছবিতে 'বাংলার বাঘ' যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন দেব। 'বাঘা যতীন'-এর সেট থেকে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, 'আজ বাঘা যতীনের সেটে হাজির ছিলাম। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করবার দিনে। আশ্চর্যজনকভাবে অভিনেতা হিসাবে নয়, প্রযোজক হিসাবে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আর্শীবাদধন্য এইটুকুই বলব।'

Related Topics

টপ নিউজ

ব্যোমকেশ / গোয়েন্দা / চলচ্চিত্র / দেব / টলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net