Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’

বিনোদন

রয়টার্স
01 February, 2024, 05:10 pm
Last modified: 01 February, 2024, 05:38 pm

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • ‘সঙ্গীতই ছিল আমার প্রথম প্রেম’: ৮৮ বছর বয়সে প্রথম অ্যালবাম নিয়ে আসছেন অস্কারজয়ী অ্যান্থনি হপকিন্স
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’

মঙ্গলবার লন্ডনে ছবিটির প্রিমিয়ারে অংশ নেওয়ার সময় বব মার্লের ছেলে ও প্রযোজক জিগি মার্লে বলেন, “এ ছবিটির মূল উদ্দেশ্য সিনেমার মাধ্যমে তার (বব মার্লে) চিন্তাধারা, বার্তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ‘ওয়ান লাভ’ পৃথিবীতে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেবে।”
রয়টার্স
01 February, 2024, 05:10 pm
Last modified: 01 February, 2024, 05:38 pm
লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে 'বব মার্লে: ওয়ান লাভ' সিনেমার প্রিমিয়ারে অভিনয়শিল্পী কিংসলে বেন-আদির, লাশানা লিঞ্চ ও প্রযোজক জিগি মার্লে। ৩০ জানুয়ারি, ২০২৪। ছবি: রয়টার্স/হানাহ ম্যাককেয়

খুব শীঘ্রই মুক্তি পাবে জ্যামাইকান রেগে স্টার বব মার্লের আত্মজীবনীমূলক চলচ্চিত্র বব মার্লে: ওয়ান লাভ। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন স্ত্রী রিটা মার্লে এবং সন্তান জিগি ও সেডেলা মার্লে। এটির নির্বাহী প্রযোজনায় আছেন ব্র্যাড পিট। আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কিং রিচার্ডখ্যাত রেইনালদো মার্কাস গ্রিন পরিচালিত এ সিনেমায় বব ও রিটা মার্লের চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আদির ও লাশানা লিঞ্চ।

মঙ্গলবার লন্ডনে ছবিটির প্রিমিয়ারে অংশ নেওয়ার সময় জিগি মার্লে বলেন, 'এ ছবিটির মূল উদ্দেশ্য সিনেমার মাধ্যমে তার (বব মার্লে) চিন্তাধারা, বার্তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ওয়ান লাভ পৃথিবীতে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেবে।'

চলচ্চিত্রটির পটভূমির শুরু হয় ১৯৭৬ সালে কিংস্টনে। বব মার্লে তখন বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে একটি পিস কনসার্টের পরিকল্পনা করেন। এরপর মার্লে দম্পতির ওপর হত্যাচেষ্টা চালানো হয়। কোনোমতে বেঁচে গেলেও পরবর্তীসময়ে স্ত্রীসহ লন্ডনে পাড়ি জমান মার্লে। লন্ডনে গিয়ে তিনি তার জনপ্রিয় অ্যালবাম এক্সোডাস রেকর্ড করেন। এছাড়া মার্লের শৈশব ও যৌবনের কিছু ফ্ল্যাশব্যাকও দেখা যাবে ছবিতে।

ওয়ান নাইট ইন মিয়ামিতে ম্যালকম এক্স এবং দ্য কোমি রুল-এ বারাক ওবামা চরিত্রে অভিনয় করা বেন-আদির বার্বি ছবির শুটিং চলার সময় থেকেই বব মার্লের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি শুরু করেন। ৩৭ বছর বয়সি এ অভিনেতা বলেন, 'মার্লের আচরণ ও ভাষা আয়ত্ত করা সহজ কাজ ছিল না।'

তিনি বলেন, 'ভাষা ও সংগীতে বব মার্লের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। তিনি একজন দৃঢ় উদ্যমী ব্যক্তি এবং ভদ্রলোক ছিলেন। তার মধ্যে অনেক বৈচিত্র্য ছিল।'

মার্লের চরিত্রে অভিনয় নিয়ে বেন-আদির বলেন, 'আমি পেশাদার সংগীতশিল্পী নই, তাই আমাকে সংগীত সম্পর্কে সবকিছু শিখতে হয়েছিল।'

বব মার্লে ১৯৪৫ সালে জাম্যাইকায় জন্মগ্রহণ করেন। মার্লে দ্য ওয়েলার্সের সঙ্গে মিলে 'নো ওম্যান, নো ক্রাই', 'জ্যামিং', 'আই শট দ্য শেরিফ'-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ১৯৮১ সালে মাত্র ৩৬ বছর বয়সে ক্যান্সারে নিপীড়িত মানুষের পক্ষে প্রতিবাদী এ কণ্ঠের মৃত্যু হয়।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

বব মার্লি / বব মার্লে / বায়োপিক / সিনেমা / সঙ্গীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • ‘সঙ্গীতই ছিল আমার প্রথম প্রেম’: ৮৮ বছর বয়সে প্রথম অ্যালবাম নিয়ে আসছেন অস্কারজয়ী অ্যান্থনি হপকিন্স
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net