Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন

বিনোদন

পিপল ডটকম
17 February, 2024, 06:30 pm
Last modified: 17 February, 2024, 06:54 pm

Related News

  • ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয় করা মিউজিক বায়োপিক এখন ‘মাইকেল’
  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • পরিত্যক্ত স্টোরেজ ইউনিটে মিলল মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেট
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে

বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন

প্রযোজক গ্রাহাম কিং জাফরের চিত্রায়ণের প্রশংসা জানিয়ে বলেন, 'মাইকেলের চেহারা, আচরণ, চালচলন ও নাচের মুদ্রার সাথে জাফরের অনেক মিল রয়েছে। তিনি মাইকেলের চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা অন্য কোনও অভিনেতা করতে পারেননি।'
পিপল ডটকম
17 February, 2024, 06:30 pm
Last modified: 17 February, 2024, 06:54 pm
'মাইকেল' ছবির জন্য মাইকেল জ্যাকসনের চরিত্রে জাফর জ্যাকসন, সৌজন্যে: লায়ন্সগেট

পর্দায় আসছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'। লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাতিজা ২৭ বছর বয়সি জাফর জ্যাকসন।

লায়ন্সগেট এক বিবৃতিতে জানায়, গত জানুয়ারিতে ছবিটির চিত্রায়ণ শুরু হয়েছে। ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

মাইকেল জ্যাকসনের চরিত্রের অফিসিয়াল ফার্স্ট লুক ছবি প্রকাশের কয়েকদিন পরেই ছবির সেট থেকে নতুন কিছু ছবি গণমাধ্যমে এসেছে। ছবিতে জাফর জ্যাকসনকে একটি কালো টাই, কালো প্যান্ট, সাদা মোজা এবং কালো জুতোর সাথে একটি সাদা শার্টে শুটিং সেটে দেখা যায়। মাইকেলের মতো কালো কোঁকড়ানো চুলও রেখেছেন তিনি।

শুটিং সেটে জাফর জ্যাকসন, সৌজন্যে: দ্য ইমেজ ডিরেক্ট ডটকম

অন্য একটি ছবিতে তিনি একটি বাদামি ক্রস-বডি ব্যাগ নিয়ে জাফর কোস্টার নিয়া লংয়ের (৫৩) পাশে দাঁড়িয়েছিলেন। কোস্টার ছবিতে মাইকেলের মা ক্যাথরিনের চরিত্রে অভিনয় করবেন। আর মাইকেলের বাবা জো চরিত্রে অভিনয় করবেন কোলম্যান ডোমিঙ্গো।

মাইকেলের মা ক্যাথরিনের চরিত্রে অভিনেত্রী নিয়া লং, সৌজন্যে: দ্য ইমেজ ডিরেক্ট ডটকম

প্রযোজক গ্রাহাম কিং জাফরের চিত্রায়ণের প্রশংসা জানিয়ে বলেন, 'মাইকেলের চেহারা, আচরণ, চালচলন ও নাচের মুদ্রার সাথে জাফরের অনেক মিল রয়েছে। তিনি মাইকেলের চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা অন্য কোনও অভিনেতা করতে পারেননি।'

চলচ্চিত্রটির পরিচালক অ্যান্টোইন ফুকোয়া বলেন, 'আমরা এই ছবির জন্য শিল্পী ও কলাকৌশলীদের একটি অবিশ্বাস্য দলকে একত্রিত করেছি। মাইকেলের পরিচিত এবং তার সাথে কাজ করা কিছু লোকও এই চলচ্চিত্রের জন্য পুনরায় মিলিত হচ্ছে।' 

ছবি: দ্য ইমেজ ডিরেক্ট ডটকম

ফটোগ্রাফার কেভিন মাজুর মাইকেল চরিত্রে জাফর জ্যাকসনের ফার্স্ট-লুক ছবিটি তুলেছিলেন। তিনি তার অনুভূতি জানিয়ে বলেন, 'সিনেমার সেটের প্রথম দিনটা অনেক রোমাঞ্চকর ছিল। অনেকটা প্রথমবারের মতো মাইকেল জ্যাকসনের কনসার্টে ছবি তোলার মতো। সেটে যাওয়ার পর মনে হয়েছিল আমি যেন আমার পুরোনো সময়ে ফিরে এসেছি। আমি মাইকেলের কনসার্টের শুটিং করতে স্টেডিয়ামে যাচ্ছি। আর জাফরের অভিনয় দেখে আমার মনে হলো, বাহ, এটা তো পুরোপুরি মাইকেল। তার চেহারা ও আচরণ সবকিছুই অবিকল মাইকেল জ্যাকসনের মতো।' 

উল্লেখ্য, সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্যাকসন। ২০১৯ সালে 'গট মি সিঙ্গিং' গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মাইকেল জ্যাকসন / জাফর জ্যাকসন / বায়োপিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয় করা মিউজিক বায়োপিক এখন ‘মাইকেল’
  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • পরিত্যক্ত স্টোরেজ ইউনিটে মিলল মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেট
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net