Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয় করা মিউজিক বায়োপিক এখন ‘মাইকেল’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
13 June, 2026, 01:45 pm
Last modified: 13 June, 2026, 01:54 pm

Related News

  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • কিংবদন্তি ফ্রেডি মার্কারির সম্মানে বিশেষ মুদ্রা উন্মোচন; নকশায় তার চিরচেনা ভঙ্গি ও চার-অক্টেভের রেঞ্জ
  • পরিত্যক্ত স্টোরেজ ইউনিটে মিলল মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেট
  • জ্যাকসন-৫ ব্যান্ডের গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন
  • মৃত্যুর সময় মাইকেল জ্যাকসনের ঋণ ছিল ৫০০ মিলিয়ন ডলার

‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয় করা মিউজিক বায়োপিক এখন ‘মাইকেল’

এখন ‘মাইকেল’-এর লক্ষ্য সর্বকালের সবচেয়ে বেশি আয় করা বায়োপিকের মুকুটটি নিজের করে নেওয়া। এই রেকর্ডটি বর্তমানে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর দখলে।
হিন্দুস্তান টাইমস
13 June, 2026, 01:45 pm
Last modified: 13 June, 2026, 01:54 pm
ছবি: সংগৃহীত

গানের চার্টে নয়, এবার বক্স অফিসে ফ্রেডি মারকারিকে হারিয়ে দিলেন মাইকেল জ্যাকসন। প্রয়াত এই পপসম্রাটের অফিশিয়াল বায়োপিক 'মাইকেল' বক্স অফিসে ঝড় তুলে রেকর্ড গড়েছে। 'বোহেমিয়ান র‍্যাপসোডি'কে পেছনে ফেলে এটি এখন সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক বায়োপিক।

অ্যান্টোইন ফুকোয়া পরিচালিত 'মাইকেল' গত ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯১১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি।

শুক্রবার এটি 'বোহেমিয়ান র‍্যাপসোডি'র বৈশ্বিক আয়কে ছাড়িয়ে যায়। ফ্রেডি মারকারির বায়োপিক বিশ্বজুড়ে মোট ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছিল। মজার বিষয় হলো, 'মাইকেল' এবং 'বোহেমিয়ান র‍্যাপসোডি'—দুটি ছবিরই প্রযোজক গ্রাহাম কিং।

বোহেমিয়ান র‍্যাপসোডি সিনেমায় ফ্রেডি মারকারির ভূমিকায় রামি মালেক। ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স

এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া এলভিস প্রিসলির বায়োপিক 'এলভিস'-এর আয়কেও টপকে গিয়েছিল 'মাইকেল'। ছবিটি এখন ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলকের দিকে এগোচ্ছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, চলতি মাসের শেষে প্রেক্ষাগৃহ থেকে নেমে যাওয়ার আগেই এই মাইলফলক ছুঁয়ে ফেলবে 'মাইকেল'। আর তেমনটা হলে, বিলিয়ন ডলারের ক্লাবে ঢোকা প্রথম বায়োপিক হবে এটি।

এখন 'মাইকেল'-এর লক্ষ্য সর্বকালের সবচেয়ে বেশি আয় করা বায়োপিকের মুকুটটি নিজের করে নেওয়া। এই রেকর্ডটি বর্তমানে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'-এর দখলে।

পারমাণবিক বোমার জনক খ্যাত বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ওই ছবিতে অভিনয় করেছিলেন কিলিয়ান মার্ফি। ২০২৩ সালে মুক্তির পর ছবিটি বিশ্বজুড়ে ৯৭৫ মিলিয়ন ডলার আয় করেছিল।

ওপেনহাইমার সিনেমায় ফ্লোরেন্স পিউ ও কিলিয়ান মার্ফি। ছবি: ইউনিভার্সাল পিকচারস

এ বছর বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত মাত্র একটি ছবিই ১ বিলিয়ন ডলারের মাইলফলক পার করতে পেরেছে। 'দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি' গত সপ্তাহেই এই রেকর্ড গড়েছে।

'মাইকেল' নিয়ে যত কথা

অ্যান্টোইন ফুকোয়ার পরিচালনায় এবং জন লোগানের চিত্রনাট্যে তৈরি 'মাইকেল' ছবিতে প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ারের গল্প তুলে ধরা হয়েছে। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে জ্যাকসনের মৃত্যুর কয়েক বছর পর তার পরিবারের সদস্যদের সহায়তায় এই প্রজেক্টটি শুরু হয়।

ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। আর তরুণ মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু ভালদি।

মাইকেল সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেন জাফর জ্যাকসন। ছবি: লায়ন্সগেট

ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেক সমালোচক জাফর জ্যাকসনের অভিনয় ও ছবির মিউজিকের প্রশংসা করেছেন। তবে অনেকেই আবার ছবিটির বিরুদ্ধে মাইকেল জ্যাকসনের ইমেজকে 'হোয়াইটওয়াশ' (সত্য গোপন করে ইতিবাচক ভাবমূর্তি তৈরি) করার অভিযোগ এনেছেন। 

তাদের প্রধান অভিযোগ হলো, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো এই ছবিতে এড়িয়ে যাওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

মাইকেল জ্যাকসন / ফ্রেডি মার্কারি / বোহেমিয়ান র‌্যাপসোডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • কিংবদন্তি ফ্রেডি মার্কারির সম্মানে বিশেষ মুদ্রা উন্মোচন; নকশায় তার চিরচেনা ভঙ্গি ও চার-অক্টেভের রেঞ্জ
  • পরিত্যক্ত স্টোরেজ ইউনিটে মিলল মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেট
  • জ্যাকসন-৫ ব্যান্ডের গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন
  • মৃত্যুর সময় মাইকেল জ্যাকসনের ঋণ ছিল ৫০০ মিলিয়ন ডলার

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net