Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জ্যাকসন-৫ ব্যান্ডের গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন

বিনোদন

টিবিএস ডেস্ক
16 September, 2024, 05:10 pm
Last modified: 16 September, 2024, 05:50 pm

Related News

  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

জ্যাকসন-৫ ব্যান্ডের গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন

জ্যাকসনের তিন ছেলে, তাজ, টেরিল এবং টিজে জ্যাকসনের একটি ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করা হয়েছে।
টিবিএস ডেস্ক
16 September, 2024, 05:10 pm
Last modified: 16 September, 2024, 05:50 pm
পপসম্রাট প্রয়াত মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন। ছবি: বিবিসি

প্রয়াত মাইকেল জ্যাকসনের ভাই ও জ্যাকসন ৫ পপ ব্যান্ডের মূল সদস্য টিটো জ্যাকসন ৭০ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। খবর বিবিসির

টিটো তার বাকি চার ভাই- জ্যাকি, জার্মেইন, মারলন এবং মাইকেল জ্যাকসনের সঙ্গে অসংখ্য শো'তে পারফর্ম করেছেন। সম্প্রতি ব্যান্ডের একটি পারফরম্যান্সের জন্য তিনি মিউনিখে ছিলেন।

জ্যাকসনের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু স্টিভ ম্যানিং এন্টারটেইনমেন্ট টুনাইটকে জানান, জ্যাকসন সোমবার মারা গেছেন।

জ্যাকসনের তিন ছেলে, তাজ, টেরিল এবং টিজে জ্যাকসনের একটি ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে তারা লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের প্রিয় বাবা, রক অ্যান্ড রোল হল অব ফেমার টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন অবিশ্বাস্য ব্যক্তিত্ব ছিলেন, যিনি সবার মঙ্গলের কথা ভাবতেন।

তারা বলেছেন, আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি জ্যাকসন ৫ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন 'কোচ টিটো' নামে, কেউবা আবার তাকে 'পপ্পা টি' নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে 'টিটো টাইম' হয়ে থাকবেন।

তারা আরও বলেন, দয়া করে মনে রাখবেন যে আমাদের বাবা সবসময় যা প্রচার করতেন 'একে অপরকে ভালবাসুন'। আমরা আপনাকে ভালোবাসি পপস ।

জ্যাকসন ৫ ব্যান্ডের হিট গানগুলোর মধ্যে রয়েছে এবিসি, দ্য লাভ ইউ সেভ এবং আই ওয়ান্ট ইউ ব্যাক প্রভৃতি।

১৯৬৪ সালে ব্যান্ডটি গঠিত হয়, টিটো ছিলেন ব্যান্ডের গিটারিস্ট এবং ব্যাকগ্রাউন্ড ভোকাল।

১৯৮০ সালে জ্যাকসন ভাইবোনদের হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা দিয়ে সম্মানিত করা হয় এবং ১৯৯৭ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

১৯৫৩ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করা টোরিয়ানো আদারিল 'টিটো' জ্যাকসন ছিলেন বাবা-মায়ের ৯ সন্তানের মধ্যে তৃতীয়।

২০০৯ সালের জুনে ৫০ বছর বয়সে মারা যাওয়া মাইকেল ছাড়া তার বাকি ভাইবোনেরা এখনও বেঁচে আছেন।

Related Topics

টপ নিউজ

টিটো জ্যাকসন / জ্যাকসন ৫ / মাইকেল জ্যাকসন / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net