Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 October, 2024, 01:50 pm
Last modified: 22 October, 2024, 01:50 pm

Related News

  • 'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • পর্দায় প্রাণবন্ত, পর্দার আড়ালে নিঃসঙ্গ: প্রেম, অর্থ, উন্মাদনা ও খ্যাতির জগতে কিশোর কুমার
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে

কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে

সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু।
হিন্দুস্তান টাইমস
22 October, 2024, 01:50 pm
Last modified: 22 October, 2024, 01:50 pm
ছবি: সংগৃহীত

ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমারকে নিয়ে নির্মিত হতে যাওয়া একটি বায়োপিকে [জীবনীসংক্রান্ত চলচ্চিত্র] অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেতা আমির খান। সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু।

পিংকভিলা তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমির খান এবং পরিচালক অনুরাগ বসু "ভূষণ কুমারের প্রযোজনায় কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করছেন।" এ পর্যন্ত তাদের চার থেকে পাঁচটি বৈঠক হয়েছে।

সূত্র জানিয়েছে, "কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের জন্য একটি বড় আগ্রহের বিষয় এবং তারা সিনেমাটি সম্ভাব্য সেরা উপায়ে উপস্থাপন করতে চাইছেন। আমির খানও কিশোর কুমারের বড় ভক্ত এবং সিনেমা নিয়ে অনুরাগের দৃষ্টিভঙ্গি তাকে আকৃষ্ট করেছে। পরিচালক এটি [সিনেমার গল্প] খুব আলাদা ভাবে উপস্থাপন করেছেন এবং আমিরকে সেটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।"

সূত্রটি আরও জানিয়েছে, "আমির মোট ৬টি সিনেমার কথা ভাবছেন, এবং প্রতিটি সিনেমা বিভিন্ন স্তরে রয়েছে। কিশোর কুমারের বায়োপিক, উজ্জ্বল নিকমের বায়োপিক এবং রাজকুমার সন্তোষীর কমেডি সিনেমার স্ক্রিপ্ট লক করা হয়েছে। গজিনি ২ এবং লোকেশ কানাগারাজ ও জয়া আখতারদের পরবর্তী সিনেমার কাজ প্রাথমিক স্তরে রয়েছে। আমির সব সিনেমার প্রতি আগ্রহী এবং তিনি বছরের শেষের দিকে তার পরবর্তী সিনেমা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন। ৬টি সিনেমার মধ্যে তিনটি তিনি নিশ্চিতভাবে করবেন এবং অন্য তিনটি বাদ দিতে পারেন।"

কিশোর কুমার একাধারে ছিলেন প্লেব্যাক [সিনেমার গান] গায়ক, সংগীতশিল্পী এবং অভিনেতা। তার গানগুলো এখনও ব্যাপক জনপ্রিয়। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, উড়িয়া এবং উর্দুতেও গান গেয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে "ইয়ে রাতে ইয়ে মৌসম", "হাম তো মোহাব্বত কারেগা", "এ হাসিনো নাজনিন", "জরুরত হ্যায় জরুরত হ্যায়", "খুবসুরত হাসিনা" এবং "গাতা রাহে মেরা দিল"।

আমির খান বর্তমানে তার আসন্ন সিনেমা "সিতারে জমিন পার" এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমায় আমির অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজার সঙ্গে অভিনয় করছেন এবং নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনের অধীনে সিনেমার প্রযোজকেরও দায়িত্ব পালন করছেন। 

সিনেমাটি আগামী মাসগুলোতে মুক্তির প্রত্যাশা করা হচ্ছে। প্রযোজক হিসেবে তিনি "লাহোর ১৯৪৭" সিনেমাটিও নিয়ে আসছেন। সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল এবং আলি ফজল। এটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী।
 

Related Topics

টপ নিউজ

কিশোর কুমার / আমির খান / বায়োপিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • 'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • পর্দায় প্রাণবন্ত, পর্দার আড়ালে নিঃসঙ্গ: প্রেম, অর্থ, উন্মাদনা ও খ্যাতির জগতে কিশোর কুমার
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net