Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন

টিবিএস রিপোর্ট
03 March, 2020, 05:05 pm
Last modified: 04 March, 2020, 01:05 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক তালিকায় বঙ্গবন্ধুর বায়োপিকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 March, 2020, 05:05 pm
Last modified: 04 March, 2020, 01:05 pm
বায়োপিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। ছবি: নূর-এ-আলম

খবরটা জানা হয়েছিল আগেই। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। তবে চুড়ান্ত হওয়া যাচ্ছিলো না কোনোভাবেই। পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই শিল্পী তালিকা প্রকাশে মুখে কুলুপ এটেছিলেন।

অবশেষে আজ এলো সেই চুড়ান্ত শিল্পী তালিকা। বিএফডিসির ওয়েবসাইটে আংশিকভাবে প্রকাশিত সেই তালিকায় বঙ্গুবন্ধু হিসেবে জ্বলজ্বল করছে আরিফিন শুভরই নাম। আকাশে বাতাসে ভেসে বেড়ানো কথাই চুড়ান্ত হলো দিনশেষে।

১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশ করা হয়েছে।

বঙ্গবন্ধুর বায়োপিকে তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। ছবি: নূর-এ-আলম

সেই তালিকার শুরুতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, 'বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অভিনেতা/অভিনেত্রীদের আংশিক তালিকা।'

সেই আংশিক তালিকা অনুযায়ী জানা গেছে, বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ও জান্নাতুল সুমাইয়া। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

বায়োপিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করা ৫০ শিল্পীর তালিকা।

এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন- সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল ইসলাম সাচ্চু  (এ কে ফজলুল হক), রাইসুল ইসলাম আসাদ ( আব্দুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ দাদা), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

বঙ্গবন্ধুর বায়োপিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন তৌকির আহমেদ।

ছবিটি পরিচালনা করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ  রছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

শেরে বাংলা এ কে ফজলুল হক চরিত্রে অভিনয় করবেন শহিদুল আলম সাচ্চু।

ছবিটির মহরত হবে ১৭ মার্চ বঙ্গুবন্ধুর জন্মদিনে। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার।

বায়োপিকে আইয়ুব খান চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর

আরও জানা গেছে, এই বায়োপিকে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।
 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিক / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net