Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
'প্যারাসুটস'-এর ২০ বছর: এতকাল অদেখা ভিডিও ছাড়ল কোল্ডপ্লে

বিনোদন

টিবিএস ডেস্ক
14 July, 2020, 08:55 pm
Last modified: 14 July, 2020, 09:01 pm

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
  • আসলেই কি জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে দিয়েছিলেন ওজি অসবোর্ন? 
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: পদত্যাগ করলেন সেই সিইও

'প্যারাসুটস'-এর ২০ বছর: এতকাল অদেখা ভিডিও ছাড়ল কোল্ডপ্লে

পুরোদস্তুর স্লো মোশনে শুট করা মিউজিক ভিডিওটির ফাইনাল রিলিজে দেখা যায়, ব্যান্ডের ফ্রন্টম্যান মার্টিন শূন্য সৈকতে একটা কালো বর্ষাতির দিকে হেঁটে যাচ্ছেন। বাতাসের ঝাপটায় সিক্ত হয়ে উঠছে তার মুখ।
টিবিএস ডেস্ক
14 July, 2020, 08:55 pm
Last modified: 14 July, 2020, 09:01 pm

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে তাদের প্রথম অ্যালবাম 'প্যারাসুটস' প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে তাদের বিখ্যাত গান 'ইয়েলো'র মিউজিক ভিডিওর এমন একটি ফুটেজ প্রকাশ করেছে, যেটি এর আগে কেউ কখনো দেখেনি।

দক্ষিণ-পশ্চিম ইংলিশ কাউন্টি ডোরসেটের সমুদ্র সৈকত স্টাডল্যান্ড বে'তে শুট করা ওই অরিজিনাল ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যান্ডের সদস্য ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান ও উইল চ্যাম্পিয়ন রীতিমতো উচ্ছ্বসিত।

View this post on Instagram

Take 1 of the Yellow video (hidden in the vaults since 2000). There were loads of extras in this version, but it rained all day so we sent them home at 4pm. Chris grabbed the cameraman and said 'let's just walk down the beach'. Worked out well in the end! PH #Coldplay #Parachutes

A post shared by Coldplay (@coldplay) on Jul 12, 2020 at 1:26am PDT

পুরোদস্তুর স্লো মোশনে শুট করা মিউজিক ভিডিওটির ফাইনাল রিলিজে দেখা যায়, ব্যান্ডের ফ্রন্টম্যান মার্টিন শূন্য সৈকতে একটা কালো বর্ষাতির দিকে হেঁটে যাচ্ছেন। বাতাসের ঝাপটায় সিক্ত হয়ে উঠছে তার মুখ।

অবশ্য এতকাল অপ্রকাশিত এই ক্লিপে তাকে ওই সৈকতে একটি লাল রঙা লং-স্লিভড টপ পরে হেঁটে যেতে দেখা যায়। তিনি সেখানে দিব্যি শুষ্ক গায়ে, খালি পায়ে বালুর ওপর হাঁটছিলেন।

২০০০ সালে মুক্তি পাওয়ার পর 'ইয়েলো' কোল্ডপ্লেকে এনে দেয় তাদের প্রথম টপ-ফাইভ হিট ট্র্যাক হওয়ার গৌরব এবং পরের বছর ব্রিট অ্যাওয়ার্ডে নমিনেশন।

এ গানের পাশাপাশি 'ট্রাবল', 'ডোন্ট প্যানিক' ও 'শিভার'-এর মতো দুর্দান্ত রক ট্র্যাক নিয়ে 'প্যারাসুটস' বাজারে আসে ২০০০ সালের ১০ জুলাই।

অ্যালবাম মুক্তির ২০ বছর পূর্তিতে ব্যান্ডটি আলাদা এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, 'শুভ বিংশতম জন্মদিন, প্যারাসুট- এই দুর্দান্ত অভিযাত্রার পথ করে দেওয়া অ্যালবাম।'

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

কোল্ডপ্লে / রক মিউজিক / মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: এবার চাকরি ছাড়লেন সেই নারী কর্মকর্তাও
  • আসলেই কি জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে দিয়েছিলেন ওজি অসবোর্ন? 
  • কোল্ডপ্লে-র কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল: পদত্যাগ করলেন সেই সিইও

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net