Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

দিয়া মির্জার বিয়ে নিয়ে মুখ খুললেন স্বামীর প্রথম স্ত্রী

বৈভব-সুনয়নার বিয়ে এবং সম্পর্ক ভাঙা নিয়ে খুব বেশি তথ্য মেলে না।
দিয়া মির্জার বিয়ে নিয়ে মুখ খুললেন স্বামীর প্রথম স্ত্রী

বিনোদন

হিন্দুস্তান টাইমস
19 February, 2021, 04:40 pm
Last modified: 19 February, 2021, 04:55 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

সদ্যই দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তবে শুধু দিয়া নয়, তার স্বামী বৈভব রেকিও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। বৈদিক মতে বিয়ে করেছেন দিয়া-বৈভব। শুধু তাই নয়, পরিবেশ সচেতন দিয়ার বিয়ের অনুষ্ঠান ছিল ইকো-ফ্রেন্ডলি। এর জেরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন নায়িকা।

কিন্তু দিয়ার বিয়ের সুবাদে গত কয়েকদিনে ভারতীয় সংবাদমাধ্যমে বারবার একটি নাম উঠে এসেছে- সুনয়না। দিয়ার স্বামী বৈভব রেকির প্রথম স্ত্রী তিনি। অবশেষে এই বিয়ে নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে এই বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছেন সুনয়না। বৈভবের সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন। 

সুনয়না ভীষণ খুশি যে, তার মেয়ে সামাইরার পরিবারের পরিসর আরও খানিকটা বৃদ্ধি পেল। বৈভব-সুনয়নার কন্যা সামাইরা।

View this post on Instagram

A post shared by YOGA| WELLNESS| PSYCHOTHERAPY (@sunaina_rekhi)

ভিডিওতে সুনয়না জানান, 'আমি সুনয়না রেকি। আপনারা তো আমার নাম শুনেই থাকবেন, যদি না থেকে থাকেন তাহলে সেটা এখন সংবাদ শিরোনামে রয়েছে। হ্যাঁ, আমার প্রাক্তন স্বামী দিয়াকে (মির্জা) বিয়ে করেছে, এবং তারপর থেকে আমি প্রচুর ডিএম (ডিরেক্ট মেসেজ) এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পাচ্ছি… সকলে আমায় প্রশ্ন করছে, আমি ঠিক আছি তো? সকলকে তাদের চিন্তার জন্য ধন্যবাদ। আমাকে নিজের বলে ভাবার জন্য ধন্যবাদ। আমরা একদম ঠিক আছি। শুধু ঠিক নয়, আমার মেয়ে ভীষণরকমভাবে এক্সাইটেড। আমি তো দেখলাম বেশ কিছু ভিডিও, যেখানে সে ফুল ছুঁড়ছে। এটা ওর জন্য বেশ ভালো যে, পরিবারের পরিসরটা বেড়ে গেল। কারণ মুম্বাইয়ে আমাদের আর কোনো পরিবার নেই, তাই বেশ ভালো যে পরিবার বাড়ল। জীবনের পরিসর বাড়ানো সবসময়ই ভালো।'

View this post on Instagram

A post shared by Namaste Bollywood (@namastebollywood.in)

উল্লেখ্য, দিয়া-বৈভবের বিয়েতে অংশ নেয় বৈভব-সুনয়নার মেয়ে সামাইরা। সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। পেশায় যোগা কোচ সুনয়না যোগ করেন, 'আমি এই সুযোগ নিয়ে আরও একটা বিষয় জানাতে চাই, শিশুদের জন্য তাদের জীবনে ভালোবাসা দেখাটা খুব জরুরি। সামাইরা যখন খুব ছোট ছিল, সেইরকম ভালোবাসা ওর বাবা-মার মধ্যে দেখতে পায়নি; কিন্তু ওর ভাগ্য ভালো যে নিজের বাবাকে ভালোবাসার মানুষের সঙ্গে দেখতে পাচ্ছে। ও নিজের মধ্যেও এখন সেই এনার্জিটা খুঁজে পাবে, যা ভবিষ্যতে ওর কাজে লাগবে, যে, বিয়ের মধ্যে ভালোবাসা থাকে। সেটা খুব স্পেশ্যাল। আমি খুশি সামাইরার, ওর বাবা আর দিয়ার জন্য।'

View this post on Instagram

A post shared by Dia Mirza (@diamirzaofficial)

বৈভব-সুনয়নার বিয়ে এবং সম্পর্ক ভাঙা নিয়ে খুব বেশি তথ্য মেলে না। তবে সুনয়নার এই ভিডিও বার্তা সাফ করে দিল, সম্পর্ক ভাঙলেও কোনো তিক্ততা নেই দুজনের মনে। অন্যদিকে ১১ বছর প্রেমের সম্পর্ক থাকবার পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন দিয়া মির্জা ও সাহিল সাঙ্ঘা। তবে পাঁচ বছর পর ২০১৯ সালে এই দাম্পত্য সম্পর্কে ইতি টানেন দুজনে। দিয়া-বৈভবের বিয়ে নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি প্রযোজক সাহিল সাঙ্ঘা।
 
Related Topics

টপ নিউজ

দিয়া মির্জা / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab