Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র, ক্ষোভের মুখে সরে দাঁড়ালেন প্রযোজক    

বিনোদন

টিবিএস ডেস্ক
15 June, 2021, 02:10 pm
Last modified: 15 June, 2021, 02:41 pm

Related News

  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র, ক্ষোভের মুখে সরে দাঁড়ালেন প্রযোজক    

এই চলচ্চিত্রটির নির্মাণ বাতিল করার জন্য একটি পিটিশনে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
টিবিএস ডেস্ক
15 June, 2021, 02:10 pm
Last modified: 15 June, 2021, 02:41 pm
ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের ছবি

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ওপর নির্মীয়মাণ একটি চলচ্চিত্র নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে ছবিটির প্রযোজক ছবি তৈরির কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

চলচ্চিত্রটির প্রযোজক ফিলিপ্পা ক্যাম্পবেল ছবিটিতে তার সংশ্লিষ্টতার জন্য দুঃখপ্রকাশ করে বলেছেন, এই ছবি যে অনেকের কষ্টের কারণ হতে পারে সেটা তিনি আগে বুঝতে পারেননি।   

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদের ওপর সন্ত্রাসী হামলা কীভাবে মোকাবিলা করেছিলেন, সেটি ঘিরেই 'দে আর আস' নামের প্রস্তাবিত চলচ্চিত্রটি আবর্তিত হওয়ার কথা ছিল।

নিউজিল্যান্ডের সবচেয়ে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় ৫১ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ক্যাম্পবেল বলেন, "আমি সম্প্রতি এই ছবি নিয়ে প্রকাশ করা উদ্বেগের কথা এবং মানুষের মতামতের শক্তি উপলব্ধি করতে পেরেছি"।

"মানুষের মনে ১৫ই মার্চ ২০১৯ এর মর্মান্তিক ঐ ঘটনার ক্ষত এখনও শুকায়নি। এই ঘটনা নিয়ে ছবি করার সময় যে এখনও আসেনি সে বিষয়ে আমি একমত। মানুষের মনে আঘাত লাগতে পারে এমন কোন প্রকল্পের সাথে আমি জড়িত থাকতে চাই না," বলেন ক্যাম্পবেল।

তবে তিনি এই ছবির কাজ থেকে সরে দাঁড়ালেও, আমেরিকান এই ছবি তৈরির পুরো প্রকল্পটি যে বাতিল হয়ে যাচ্ছে তা নয়। নিউইয়র্কভিত্তিক ফিল্মনেশন এন্টারটেইনমেন্ট ওই চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রদর্শকের স্বত্ব লাভ করেছে বলে জানা গেছে।

যে ক্ষত শুকায়নি এখনও

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী  জেসিন্ডা আরডার্নের মুখেও যেন একই সুর শোনা গেল। তিনি বলেন, ছবিটি তৈরির সঠিক সময় এখনও আসেনি এবং ছবিটির 'ফোকাস' নির্বাচন ভুল হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেল টিভিএনজেড কে তিনি বলেন, "আমার ব্যক্তিগত অভিমত , এ ঘটনার এখনও বেশিদিন পেরোয়নি এবং নিউজিল্যান্ডের মানুষের  কাছে এর ক্ষত এখনও তাজা। ফলে এই ছবিটি একটু দ্রুতই তৈরী করা হচ্ছে"।   

"এই ঘটনার সাথে জড়িত অনেক কাহিনি রয়েছে যা তুলে ধরা যায়। আমি মনে করি না- আমার গল্পটা এখানে মুখ্য"।

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের বাইরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ছবি: রয়টার্স

ঐ হামলার সময় জেসিন্ডা আরডার্ন যে সহমর্মিতা দেখিয়েছিলেন তা সারা বিশ্বেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্রের প্রস্তাবিত নামটিও নেয়া হয়েছে হামলার ঘটনার পর তার দেয়া একটি ভাষণ থেকে।

নিউজিল্যান্ডের মুসলিম সম্প্রদায়ও ছবিটির মূল চরিত্র হিসাবে জেসিন্ডা আরডার্নকে বেছে নেয়ার ব্যাপক সমালোচনা করেছেন।

আয়া আল-উমারি সে হামলায় ভাই হুসেইনকে হারান। তার মতে, প্রধানমন্ত্রীর কাহিনী 'এখানে বলার মত কোন গল্প নয়'।

ন্যাশনাল ইসলামিক ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই চলচ্চিত্রটির নির্মাণ বাতিল করার জন্য একটি পিটিশনে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।

তারা বলছেন, এই চলচ্চিত্রে 'হতাহত ও যারা প্রাণে বেঁচে যান তাদের উপেক্ষা করে কেন্দ্রীয় চরিত্র হিসাবে একজন শ্বেতাঙ্গ নারীর ভূমিকাকেই মূলত প্রধান বিবেচনা করা হয়েছে'।

এমনকি এই ছবিটি নিয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের সাথে কোনরকম পরামর্শও করা হয়নি বলে পিটিশনে উল্লেখ করা হয়।

ক্রাইস্টচার্চ, যেখানে এই হামলা হয়েছিল সেই শহরের মেয়র বলেছেন, এই চলচ্চিত্রের ক্রুদের তার শহরে স্বাগত জানানো হবে না।

অভিনেত্রী রোজ বার্ন। ছবি: দ্য গার্ডিয়ান

নিউজিল্যান্ডের মধ্য-বাম পন্থী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছে অস্ট্রেলিয়ার চলচ্চিত্র তারকা রোজ বার্নকে। তিনি এই ছবির সাথে যুক্ত থাকবেন নাকি ছেড়ে দেবেন সে বিষয়ে এখনো কোন মন্তব্য করেন নি।

অস্ট্রেলিয়ার স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে এই হামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নিউজিল্যান্ডের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। ব্রেন্টন ট্যারান্টকে আমৃত্যু কারাগারে থাকতে হবে।

২০১৯ সালের ১৫ই মার্চ ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে নামাজ আদায়কারীদের ওপর গুলি চালান ব্রেন্টন ট্যারান্ট। গুলি করার দৃশ্য তিনি মাথায় পরা ক্যামেরার মাধ্যমে সরাসরি ফেসবুক লাইভে প্রচার করেন।

আল-নূর মসজিদে হামলা চালানোর পর ট্যারান্ট গাড়ি চালিয়ে লিনউড ইসলামিক সেন্টারে যান এবং সেখানে বাইরে দাঁড়ানো লোকজনের ওপর ও জানালা লক্ষ্য করে গুলি চালান।

ঐ হত্যাযজ্ঞের পর নিউজিল্যান্ডে বন্দুক রাখার আইন সংস্কার করা হয়।  


আরও পড়ুন: ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, নিউজিল্যান্ডে নিন্দার ঝড়

  • সূত্র-বিবিসি 

Related Topics

টপ নিউজ

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা / নিউজিল্যান্ড / চলচ্চিত্র / জেসিন্ডা আরডার্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net