Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
কান উৎসবে চুরি: ১০ লাখ টাকার গহনা খোয়ালেন ব্রিটিশ অভিনেত্রী!

বিনোদন

টিবিএস ডেস্ক
12 July, 2021, 02:10 pm
Last modified: 12 July, 2021, 02:14 pm

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি

কান উৎসবে চুরি: ১০ লাখ টাকার গহনা খোয়ালেন ব্রিটিশ অভিনেত্রী!

এবার কানে প্রদর্শিত হচ্ছে জোডি টার্নার-স্মিথ অভিনীত 'আফটার ইয়াং'। বৃহস্পতিবার রাতে এ ছবির প্রিমিয়ারে স্বর্ণ ও হিরার গহনা পরে অংশ নিয়েছিলেন জীবনের প্রথম কান উৎসবে হাজির হওয়া এই অভিনেত্রী। ধারণা করা হয়, তখনই চোরের টার্গেটে পরিণত হন তিনি।
টিবিএস ডেস্ক
12 July, 2021, 02:10 pm
Last modified: 12 July, 2021, 02:14 pm
কান চলচ্চিত্র উৎসবে জোডি টার্নার-স্মিথ। ছবি: এএফপি

ফ্রান্সে চলমান মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রিটিশ অভিনেত্রী ও মডেল জোডি টার্নার-স্মিথ। ফরাসি শহর কানের হোটেল রুম থেকে চুরি হয়ে গেছে আর পারিবারিক গহনা।

টার্নার-স্মিথের ঘনিষ্ঠ সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, শুক্রবার সকালে নাস্তা করার জন্য হোটেল রুম থেকে বের হয়েছিলেন ৩৪ বছর বয়সী ওই অভিনেত্রী। ফিরে এসে দেখেন, তার রুমের দরজা ভেঙ্গে প্রায় ১০ হাজার ইউরো বা প্রায় ১০ লাখ টাকা মূল্যের গহনা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জোডি টার্নার-স্মিথ। ছবি: এএফপি

এর মধ্যে একটি অমূল্য গহনাও ছিল: তার মায়ের বিয়ের আংটি।

টার্নার-স্মিথকে সঙ্গে সঙ্গেই ওই হোটেল থেকে সরিয়ে নিয়ে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। যতদিন তিনি কানে থাকবেন, এই নিরাপত্তা বহর তার সঙ্গে থাকব।

বলে রাখা ভালো, উৎসবে অভিনেত্রীর সঙ্গে তার এক বছর বয়সী কন্যাও রয়েছে। তাই তার নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এবার কানে প্রদর্শিত হচ্ছে টার্নার-স্মিথ অভিনীত 'আফটার ইয়াং'। বৃহস্পতিবার রাতে এ ছবির প্রিমিয়ারে স্বর্ণ ও হিরার গহনা পরে অংশ নিয়েছিলেন জীবনের প্রথম কান উৎসবে হাজির হওয়া এই অভিনেত্রী। ধারণা করা হয়, তখনই চোরের টার্গেটে পরিণত হন তিনি।

এই ট্রমাটিক ঘটনার পরও কান উৎসবে উপস্থিত হওয়া ও নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন টার্নার-স্মিথ। এর মধ্যে, রোববার ভ্যারাইটির একটি আলোচনাসভায়ও অংশ নেন।

অভিনেত্রীর টুইটবার্তার স্ক্রিনশট

'কানে আমার শেষ দিনটিতে আড়াই ঘণ্টা পুলিশ স্টেশনে কাটাতে হবে, ভাবতেও পারিনি; কিন্তু সেটাই হলো...,' রোববার দিন শেষে টুইট করেন তিনি।

  • সূত্র: ভ্যারাইটি

Related Topics

টপ নিউজ

জোডি টার্নার-স্মিথ / কান চলচ্চিত্র উৎসব / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net