Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ওয়ারফেজের গিটারিস্ট অনি ও সামিরের মধ্যে তুলনায় ক্ষুব্ধ কমল

বিনোদন

টিবিএস রিপোর্ট
12 November, 2020, 03:25 pm
Last modified: 12 November, 2020, 03:28 pm

Related News

  • ‘টেকনো ইন আ মনাস্ট্রি’—গ্রিক যাজকের এই ডুম মেটাল অ্যালবাম বছরের সবচেয়ে আলোচিত রেকর্ড
  • হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • বাংলাদেশি গিটার নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন সিয়ামের
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • আসলেই কি জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে দিয়েছিলেন ওজি অসবোর্ন? 

ওয়ারফেজের গিটারিস্ট অনি ও সামিরের মধ্যে তুলনায় ক্ষুব্ধ কমল

'গিটারের লড়াই আসলে একটি লাইভ কনসার্ট গিমিক। আমরা স্বতঃস্ফূর্তভাবে এইসব ভেলকি দেখাই।'
টিবিএস রিপোর্ট
12 November, 2020, 03:25 pm
Last modified: 12 November, 2020, 03:28 pm
ইব্রাহিম আহমেদ কমল। ছবি: ফেসবুক

মূলত যার হাতে ১৯৮০-এর দশকে গড়ে ওঠে দেশের কিংবদন্তিতুল্য রক ব্যান্ড 'ওয়ারফেজ', তিনি ইব্রাহিম আহমেদ কমল। দেশের রক মিউজিকের অন্যতর শীর্ষ এই গিটারিস্ট দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার নিজের হাতে গড়া এই ব্যান্ডে আসা-যাওয়া করেছেন। 

'ওয়ারফেজ'-এ থাকুন বা না থাকুন, ব্যান্ডটির বেশ কিছু জনপ্রিয় গানের কথা ও সুর তারই। আর এ ব্যান্ডের গিটারের মূর্ছনার প্রসঙ্গ এলেই আপনা-আপনি চলে আসে কমলের নাম।

অনি হাসান। ছবি: ফেসবুক

অন্যদিকে, 'ওয়ারফেজ'-এর নতুন প্রজন্মের দুই গিটারিস্ট অনি হাসান ও সামির হাফিজকে নিয়েও আগ্রহের কমতি নেই অনুরাগীদের। এরমধ্যে বেশ কিছুদিন আগেই অনি পাড়ি জমিয়েছেন বিদেশে। তবু তার প্রসঙ্গ ঘুরে-ফিরে আসে আলোচনায়। কেউ কেউ বর্তমান গিটারিস্ট সামিরের সঙ্গে তার তুলনাও টানেন।

ইউটিউবে বেশ কিছুদিন আগে এমনই এক তুলনামূলক কনটেন্ট নিয়ে সম্প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কমল।

বৃহস্পতিবার রাত ২টায় এই সিনিয়র গিটারিস্ট তার ফেসবুক পেজে 'তিতা-কথা' শিরোনামে ইংরেজিতে একটি পোস্ট প্রকাশ করেন।

Bitter Truth #2: I really wonder who really writes these YouTube contents and why Oni Hasan and Samir Hafiz are not...

Posted by Ibrahim Ahmed KAMAL on Wednesday, November 11, 2020

কমল লিখেন, 'এইসব ইউটিউব কনটেন্ট কারা লিখেন এবং এদের বিরুদ্ধে অনি হাসান ও সামির হাফিজ কেন মামলা করেননি, ভেবে অবাক হই। বিভাজন তৈরির এবং অসন্তোষজনক গোপন অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরির এ এক খারাপ তরিকা। এটি আমাদের মধ্যে একত্রিত হওয়ার কোনো সুযোগ না রেখে, বিভক্তি গড়ে দেয়। সম্পর্কগুলো ধ্বংস করে দেয়।'

'গিটারের লড়াই আসলে একটি লাইভ কনসার্ট গিমিক। আমরা স্বতঃস্ফূর্তভাবে এইসব ভেলকি দেখাই,' বলেন তিনি।

'চেলসি বনাম টটেনহামের প্রতিযোগিতা হতে পারে। কমল বনাম শিশির, কিংবা অনি বনাম সামিরের মধ্যে প্রতিযোগিতা হওয়ার কিছু নেই, যদি না আমরা একসঙ্গে কাজ করি।'

সামির হাফিজ। ছবি: ফেসবুক

তিনি আরও লিখেন, 'অনি হাসান, সামির হাফিজ ও শিশির আহমেদ- এই তিনজনের সঙ্গেই ২০০৫ সাল থেকে আমি গিটার বাজিয়েছি। তারা যে যার মতো অনন্য। তাদের সক্ষমতা আমার জানা। তাদের টেকনিক্যাল ব্যাপার-স্যাপার, শক্তি ও প্যাশন, মিউজিক্যাল ইউনিকনেস আমি জানি।'

এইসব 'অসুস্থ প্রতিযোগিতা' থেকে ওয়ারফেজ অনুরাগীদের দূরে থাকার আহ্বান জানান কমল।

Related Topics

টপ নিউজ

ওয়ারফেজ / ইব্রাহিম আহমেদ কমল / অনি হাসান / সামির হাফিজ / গিটার / রক মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • ‘টেকনো ইন আ মনাস্ট্রি’—গ্রিক যাজকের এই ডুম মেটাল অ্যালবাম বছরের সবচেয়ে আলোচিত রেকর্ড
  • হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • বাংলাদেশি গিটার নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন সিয়ামের
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • আসলেই কি জীবন্ত বাদুড়ের মাথা কামড়ে দিয়েছিলেন ওজি অসবোর্ন? 

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net