Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 07:00 pm
Last modified: 05 February, 2026, 07:05 pm

Related News

  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক

ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তারা বলে, ‘আমাদের গান যারা ভালোবাসেন এবং আমাদের এই সম্মাননার যোগ্য করে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 07:00 pm
Last modified: 05 February, 2026, 07:05 pm
ছবি: সংগৃহীত

দেশের সংগীতের ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হলো। প্রথমবারের মতো কোনো রক ব্যান্ড হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা 'একুশে পদক' পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড 'ওয়ারফেজ'। ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের তালিকায় নাম উঠেছে এই ব্যান্ড দলটির।

একুশে পদক প্রাপ্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ওয়ারফেজ। মিরপুর স্টেডিয়ামে 'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে এই খবর পায় তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে ব্যান্ডটি জানায়,

'মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ওঠার ঠিক ৪ মিনিট আগে আমরা জানতে পারি যে, ওয়ারফেজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 'একুশে পদক'-এ ভূষিত হয়েছে। প্রথম বাংলা ব্যান্ড হিসেবে এই অভাবনীয় অর্জনের কথা শুনে আমরা একে অপরকে জড়িয়ে ধরি এবং ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি।'

ব্যান্ডটি তাদের এই অর্জনকে কেবল নিজেদের নয়, বরং পুরো দেশের ব্যান্ড সংগীতের জয় হিসেবে দেখছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, 'ওয়ারফেজ তাদের সকল প্রাক্তন সদস্য, পরিবার, বন্ধু এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে থাকা সবার কাছে চিরঋণী। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এটি শুধু আমাদের জন্য একটি মাইলফলক নয়, বরং সমগ্র বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটি এবং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় প্রাপ্তি। এই ঐতিহাসিক পুরস্কারের মাধ্যমে আপনাদের সবার প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।'

ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তারা বলে, 'আমাদের গান যারা ভালোবাসেন এবং আমাদের এই সম্মাননার যোগ্য করে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।'

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গত বছরের জুলাই মাসের শেষ দিকে সরকার ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করে। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে পদকের জন্য নাম জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো, যেখানে সংগীত বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি পেল ওয়ারফেজ।

Related Topics

টপ নিউজ

ওয়ারফেজ / ব্যান্ড / ব্যান্ড দল / একুশে পদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত
  • সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net