Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

আত্মীয়রা ডাকত 'কালী' বলে, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় আফসোস হয় প্রিয়াঙ্কার

৯ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’।
আত্মীয়রা ডাকত 'কালী' বলে, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় আফসোস হয় প্রিয়াঙ্কার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 January, 2021, 04:45 pm
Last modified: 26 January, 2021, 04:48 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করাকে নিজের অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মনে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার জন্য আফসোস রয়েছে তার।

হলিউডে পা রাখার পর থেকেই মূলত অভিনেত্রী এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা বন্ধ করে দেন। 

প্রিয়াঙ্কা জানান, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করাভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে খুবই সাধারণ একটা বিষয় । সেই সম্পর্কে তিনি তার 'আনফিনিশড' বইয়ে লিখেছেন। 

অভিনেত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় ফর্সা হতে চাওয়াটা খুব স্বাভাবিক বিষয়; যেখানে একটি বড় অঙ্কের মানুষ ফর্সা হতে চান। পাশাপাশি অভিনেত্রীদের ক্ষেত্রে মুখে দাগ থাকলেও তা অস্বস্তিকর। গায়ের রং কালো হওয়ার দরুন ফর্সা হওয়ার জন্য তিনি মুখে ট্যালকম পাউডার মাখতেন বলে জানান।

২০১৫ সালে সাংবাদিক বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নিজে থেকে বুঝতে পেরেই খারাপ অনুভূতির জেরে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

আরও যোগ করেন, তার অন্য কাজিনরা প্রত্যেকে ফর্সা ছিলেন। তবে তার গায়ের রঙ বাবার মতো শ্যামলা। তাই পাঞ্জাবি পরিবারের সকলে মজা করেই তাকে 'কালী' নামে ডাকত। সেই কারণে ১৩ বছর বয়স থেকে গায়ের রঙ বদলের জন্য মুখে ফেয়ারনেস ক্রিম মাখতে শুরু করেন তিনি।

কিশোরী বয়সে মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়েও বর্ণবিদ্বেষের শিকার হন প্রিয়াঙ্কা। এর জেরে পালিয়ে এসেছিলেন সেই দেশ থেকে। 

৯ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে প্রিয়াঙ্কার আত্মজীবনী 'আনফিনিশড'। এ বইয়ে ছোটবেলা থেকে শুরু করে, পাঠকদের কাছে তার জীবনীর নানা মুহূর্ত তুলে ধরবেন এই অভিনেত্রী।

Related Topics

টপ নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab