Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
আচমকা বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
25 January, 2021, 05:05 pm
Last modified: 25 January, 2021, 05:09 pm

Related News

  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ
  • পূজায় ডি এল রায়ের গান 

আচমকা বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পরই বন্ধ হচ্ছে দুই বছর ধরে চলে আসা হিট শো।
হিন্দুস্তান টাইমস
25 January, 2021, 05:05 pm
Last modified: 25 January, 2021, 05:09 pm

আপনি যদি হাসতে ভালোবাসেন, আপনার জন্য মন খারাপ করা খবর। কারণ উইকএন্ডে আপনার হাসির ডোজ বন্ধ হতে চলেছে। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নতুন করে সাজিয়ে তোলবার জন্য কিছুদিনের জন্য বন্ধ হবে 'দ্য কপিল শর্মা শো'। টাইমস অব ইন্ডিয়ায় এক প্রতিবেদনে বলা হয়েছে, সত্যি বন্ধ হচ্ছে এই শো। তবে তা নতুন করে সাজিয়ে তোলবার জন্য, এর পিছনে রয়েছে অন্য কারণ।

প্রোডাকশন হাউস এবং চ্যানেল কর্তৃপক্ষ সম্মিলিতভাবে 'ব্রেক' নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, কপিল শর্মার এই শো ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই অফ-এয়ার হচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই কমেডি শোয়ের। একটানা দু-বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করেছেন কপিল অ্যান্ড কোম্পানি।

কপিল শর্মা ছাড়াও তার শোয়ের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখা মিলেছে কিকু সারদা, ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং, অর্চনা পুরণ সিং, সুমনাসহ আরও অনেকের। 

কী কারণে বন্ধ হচ্ছে এই শো? 

নাম প্রকাশে অনিচ্ছুক কপিলের শোয়ের সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ জানিয়েছেন, 'এই শো জনগণের কাছে খুব জনপ্রিয়, এই শোয়ের ফরম্যাট বদলানোর কোনো প্রশ্নই ওঠে না। তবে এখন কোনো লাইভ অডিয়েন্স এই শোতে যোগ দিতে পারছেন না। করোনা পরিস্থিতিতে ছবিও মুক্তি পাচ্ছে না, তাই বলিউড তারকারাও সেইভাবে শোয়ে যোগ দিতে অনুষ্ঠানে হাজির হচ্ছেন না। তাই এটা ব্রেক নেওয়ার একটা আদর্শ সময়। মাস খানেকের বিরতি নিয়ে আবার ফেরা হবে।'

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)

এছাড়াও এই শোয়ের সাময়িক বিরতির আরও একটা কারণ আছে। সূত্র বলছে, 'দ্বিতীয়বার সন্তানসম্ভবা কপিলের স্ত্রী গিন্নি। তাই পরিবারের সঙ্গে আরও একটু সময় কাটাতে চান কপিল।'

মাস তিনেকের বিরতির পর ফিরে নতুন উদ্দম নিয়ে ফিরে আসবেন কপিল শর্মা ও তার সাঙ্গপাঙ্গরা।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতীয় কালার্স চ্যানেলে 'কমেডি নাইটস উইথ কপিল'-এর সূচনা হয়। এরপর চ্যানেল বদলে চার বছর পর 'দ্য কপিল শর্মা শো' নিয়ে পথচলা শুরু করেন কপিল। চ্যানেল ও নাম বদলাতেও কপিলের শোয়ের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একবিন্দু। টিআরপি চার্ট সেই প্রমণা দিয়েছে প্রতি সপ্তাহে। 

ছোটপর্দা থেকে ব্রেক নিয়েও শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলবে কপিলের। নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়ে সহসাই নতুন ধামাকা নিয়ে আসতে চলেছেন কপিল শর্মা।

Related Topics

টপ নিউজ

কপিল শর্মা / কপিল শর্মা শো / টেলিভিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ
  • পূজায় ডি এল রায়ের গান 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net