Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সাভারে শিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2022, 11:05 am
Last modified: 29 June, 2022, 03:42 pm

Related News

  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

সাভারে শিক্ষক হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবা গ্রেপ্তার

অভিযোগ উঠেছে ইভটিজিং করায় শাসন করার কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তাকে স্ট্যাম্প দিয়ে মারধোর করে।
টিবিএস রিপোর্ট
29 June, 2022, 11:05 am
Last modified: 29 June, 2022, 03:42 pm
সংগৃহীত ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) রাতে কুষ্টিয়ার কুমারখালী এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষার্থীর বাবা উজ্জল হাজী আশুলিয়ার চিত্রাশাইল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ভাইয়ের বাদী হয়ে মূল অভিযুক্ত শিক্ষার্থীসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে করা মামলায় ওই শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম কামরুজ্জামান বলেন, 'অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জল'কে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকা থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, ১০ দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে প্রেরণ করা হবে'।

গ্রেপ্তার অভিযানে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক টিবিএস'কে বলেন, 'আমরা গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকা থেকে গতরাতে উজ্জলকে গ্রেপ্তার করেছি, তার ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হবে। এছাড়া মূল অভিযুক্ত জিতু'তে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে"।

অভিযুক্তের বাবা এ ঘটনায় জড়িত কি না এমন প্রশ্নের উত্তরে আশুলিয়া থানার ওসি এস, এম কামরুজ্জামান টিবিএস'কে বলেন, 'আমরা তাকে গ্রেপ্তার করেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া মূল অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে"।

গত সোমবার (২৭ জুন) ভোর সোয়া ৫ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উৎপল। 

নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে।

তিনি প্রায় ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং প্রতিষ্ঠানটির শৃংখলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। 

অভিযোগ উঠেছে ইভটিজিং করায় শাসন করার কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তাকে স্ট্যাম্প দিয়ে মারধোর করে।

অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু (১৬) দশম শ্রেণীর শিক্ষার্থী। 

নিহতের ভাই অসীম কুমার সরকার বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েদের ইভটিজিংসহ নানা উশৃঙ্খলার কারণে শাসন করায় ওই ছাত্র আমার ভাইকে আঘাত করেছে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি"। 

 

Related Topics

টপ নিউজ

শিক্ষক হত্যা / সাভার / কলেজ শিক্ষক / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net