Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দুই-তিন ঘণ্টার নদীপথ এখন পাড়ি দেওয়া যাবে ৭-৮ মিনিটে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 09:50 am
Last modified: 26 June, 2022, 10:07 am

Related News

  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
  • পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫ শতাধিক পরিবার
  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬

দুই-তিন ঘণ্টার নদীপথ এখন পাড়ি দেওয়া যাবে ৭-৮ মিনিটে

সেতুর গেট খোলার আগ পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা যায়।
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 09:50 am
Last modified: 26 June, 2022, 10:07 am
ছবি-মুমিত এম/টিবিএস

লঞ্চে-ফেরিতে করে প্রমত্তা পদ্মা পাড়ি দিতে আগে যেখানে গড়ে ২-৩ ঘণ্টা সময় লাগত, এখন সে পারাপারে সময় লাগবে ১০ মিনিটেরও কম।

বিশেষ করে শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাওয়া পর্যন্ত আসতে মোটরযানগুলোর লাগবে মাত্র ৭-৮ মিনিট।

কারণ, গতকাল (২৫ জুন) উদ্বোধনের পর আজ ভোরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। 

সেতুর গেট খোলার আগ পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা যায়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু) মোঃ তোফাজ্জেল হোসেন জানান, "সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো ভোর ৫টা ৫০ মিনিটে যানবাহনের জন্য খুলে দেওয়া হয়।"

ছবি-টিবিএস

"প্রথম দিকে মোটরসাইকেলের চাপ ছিল, কিন্তু পরবর্তীতে বাস-মিনিবাস প্রাইভেটকারের দীর্ঘ সারি তৈরি হয়। তবে, পদ্মা সেতু পার হওয়া এবং দেখার জন্যই উৎসুক জনতার সংখ্যাটাই বেশি," যোগ করেন তিনি।

পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও ভোগান্তির শেষ হলো। রাজধানী ঢাকার সাথে দক্ষিণের জেলাগুলোর স্থলপথে সরাসরি যোগাযোগ না থাকায় এই সেতু চালুর আগে দক্ষিণবঙ্গের যাত্রীদের ভোগান্তির কোনো সীমা ছিল না।

নদীতে ফেরি করে পারাপারের সময় মানুষের দুর্ভোগ ছিল বছরজুড়ে। শীতকালে নদীর বুকে ঘন কুয়াশা বা বর্ষায় তীব্র স্রোতে প্রায়ই বন্ধ থাকতো মাওয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের কার্যক্রম। ফেরির অপেক্ষায় বসে বসে মানুষের কষ্টের সীমা ছিল না।

ঈদ ও অন্যান্য ছুটির সময়ে ফেরির অপেক্ষায় যানজট সৃষ্টি হতো ঘাটে। কয়েক ঘণ্টা থেকে শুরু করে কখনোসখনো এই যানজট দূর হতে কয়েকদিন লেগে যাওয়ার নজিরও রয়েছে। প্রমত্তা পদ্মার বুক চিড়ে কোনো সড়ক সংযোগ না থাকায় সংকটাপন্ন রোগীদের পথেই শারীরিক অবনতি ঘটতো, ফেরির অপেক্ষায় ঘাটে অপেক্ষা করতে করতে এভাবেই মারা গেছেন অনেকে।

তীব্র যানজটে মাওয়া ফেরিঘাটে হাতেগোনা কয়েকটি ফেরি অ্যাম্বুলেন্স বহন করতে পারত। ছবি: সালাহউদ্দিন আহমেদ

পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা এখন সড়কপথে সরাসরি ঢাকা আসতে পারবেন। ফেরিঘাটের বিভীষিকাময় দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সেতু দিয়ে তারা মাত্র কয়েক মিনিটে নদী পার করতে পারবেন। ঘাটে মানুষের সীমাহীন দুর্ভোগের কাহিনি এবার চিরদিনের মতো বিদায় নেবে।

চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পে রেল সংযোগ। ছয় মাস পর যাত্রীরা ট্রেনে করেও সেতু পাড়ি দিতে পারবেন।

বাগেরহাটের মোংলা বন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মালামাল পরিবহনে নতুন গতি যোগ করবে এ সেতু। সহায়ক হবে রপ্তানি বাণিজ্যে এবং স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহকে সহজতর করবে।

বর্তমানে খুলনা থেকে প্রতিদিন ১৬০ টন চিংড়ি ঢাকায় আসে। এছাড়া, মোংলা বন্দর দিয়ে বছরে ৫০০ কোটি টাকার পাট রপ্তানি করা হয়।

সেতুর সাথে নির্মিত হয়েছে একটি গ্যাসের পাইপলাইন। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোয় গ্যাস সংযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। তুলনামূলক পশ্চাদপদ এ অঞ্চলে পাইপলাইনে আসা গ্যাস শিল্পায়নকে উৎসাহিত করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।  
 
Related Topics

টপ নিউজ

পদ্মা নদী / পদ্মা সেতু উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • কুষ্টিয়ায় পদ্মা তীরবর্তী দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৩৫০ হেক্টর জমি
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
  • পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫ শতাধিক পরিবার
  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net