Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
যমজ বোন একসঙ্গে চাকরি পেল পুলিশে, এসএসসিতেও ছিল একই ফল

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
23 April, 2022, 01:55 pm
Last modified: 23 April, 2022, 01:58 pm

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?

যমজ বোন একসঙ্গে চাকরি পেল পুলিশে, এসএসসিতেও ছিল একই ফল

সাধারণ নারী কোটায় মেধা তালিকায় চতুর্থ হয়েছেন ফারজানা জাহান। পঞ্চম হয়েছেন ফারহানা জাহান।
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
23 April, 2022, 01:55 pm
Last modified: 23 April, 2022, 01:58 pm
ছবি: টিবিএস

জন্ম, বেড়া উঠা, খেলাধূলা এক সঙ্গেই। এসএসসিতে একই ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন দুই যমজ বোন ফারজানা জাহান ও ফারহানা জাহান। সবাইকে চমকে দিয়ে এবার পুলিশের চাকরিও পেলেন একসঙ্গে। দর্জি মায়ের হাতের কাজের উপার্জিত টাকায় চলেছে এই দুই যমজ বোনের লেখাপড়া।

ফারজানা জাহান ও ফারহানা জাহান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকড়াবাদ গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। মা রেহেনা পারভীন পেশায় একজন দর্জি। 

২০২২ সালের ট্রেইনি রিক্রুট কন্সটেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা সাতক্ষীরার চূড়ান্ত ফলাফলে স্থান করে নিয়েছে যমজ বোন ফারজানা জাহান ও ফারহানা জাহান। সাধারণ নারী কোটায় মেধা তালিকায় চতুর্থ হয়েছেন ফারজানা জাহান। পঞ্চম হয়েছেন ফারহানা জাহান। বুধবার (২০ এপ্রিল) এ ফলাফল ঘোষণা করা হয়।

সন্তানদের বেড়ে ওঠার গল্প বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন তাদের মা রেহেনা পারভীন।

তিনি বলেন, "আমি দর্জির কাজ করি। সেটা দিয়েই উপার্জিত টাকায় সংসার চলে, লেখাপড়া শিখিয়েছি মেয়েদের। আমার তিনটা মেয়ে। বড় মেয়ে আফসানা জাহান গণিত বিষয়ে অনার্স পড়ছে। একসঙ্গে লেখাপড়া, খেলাধূলা করে বেড়ে উঠেছে তারা। এক সঙ্গেই পুলিশের চাকরি পাবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি।"

ছবি: টিবিএস

২০২০ সালে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪.০৬ একই পয়েন্ট নিয়ে এসএসসি পাশ করেন এই দুই যমজ বোন। বর্তমানে আশাশুনি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা।

তাদের মা রেহেনা পারভীন বলছিলেন, "আমাদের পরিবারে আগে এত দুর্দিন ছিল না। ২০১৩ সালে স্বামী আসাদুল ইসলাম বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। দেশে তখন রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল। জামায়াত-শিবির
নেতাকর্মীরা স্বামীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়, মুখ থেতলে দেয়। এরপর মৃত ভেবে ফেলে রেখে দেয়। সেই থেকে আজও স্বামীর চিকিৎসা চলছে।

"এখন চলাফেরা করতে পারলেও কোন কাজ করতে পারেন না। মুখের দুই চোয়ালের মধ্যে আজও প্লেট বসানো রয়েছে।"

ছবি: টিবিএস

যমজ বোনের বড় ফারজানা জাহান বলেন, "একসঙ্গে স্কুলে যাই, প্রাইভেট পড়ি, খাওয়া-দাওয়া করি আমাদের সবকিছুই একসঙ্গে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি পুলিশ হবো, এখন পুলিশে চাকরি পেয়েছি এবার পরিবারের পাশে দাঁড়াতে পারবো।

যমজ বোনের বাবা আসাদুল ইসলাম বলেন, "আমি এখন কোন কাজকর্ম করতে পারি না, বাড়িতেই থাকি। গরীব পরিবারে সরকারি চাকরি একটা হয় না সেখানে দুই যমজ মেয়ে একসঙ্গেই মেধা তালিকায় পুলিশে চাকরি পেয়েছে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না।"

Related Topics

টপ নিউজ

যমজ বোন / চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net