Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
খেলাপী গ্রাহক মারা যাওয়ার ৪ বছর পর সোনালী ব্যাংকের মামলা! 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2022, 09:40 am
Last modified: 30 March, 2022, 12:40 pm

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক

খেলাপী গ্রাহক মারা যাওয়ার ৪ বছর পর সোনালী ব্যাংকের মামলা! 

সোনালী ব্যাংকের এ ধরণের মামলা দায়েরের ঘটনায় প্রমাণিত হয়, ডিক্রিদার ব্যাংক বিপুল পরিমাণ খেলাপী ঋণের গ্রাহকদের বিষয়ে নিয়মিত তদারকি করে না।
টিবিএস রিপোর্ট
30 March, 2022, 09:40 am
Last modified: 30 March, 2022, 12:40 pm

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপী গ্রাহক সাইফউদ্দিন চৌধুরী মারা গিয়েছেন ২০১৬ সালে। চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখায় তার খেলাপী ঋণের মোট পরিমাণ ৭৬ কোটি টাকারও বেশি। গ্রাহকের মৃত্যুর খবর না জেনে ব্যাংক মামলা করেছে ২০২০ সালে। খেলাপী ঋণ আদায়ে ব্যাংকের এই অবহেলায় শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছে আদালত।

দায়িত্বে অবহেলার কারণে সোনালী ব্যাংক লিমিটেড আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আদেশের কপি প্রেরণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

মঙ্গলবার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বরের একটি রায়ের প্রেক্ষিতে ৭৬ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫৪৮ টাকা আদায়ের দাবিতে ২০২০ সালের ১২ আগস্ট খেলাপী গ্রাহক সাইফউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একটি জারি মামলা (নং-১০৯/২০২০) দায়ের করে ডিক্রিদার ব্যাংক। যদিও আদালতে চলমান থাকা অপর একটি ব্যাংকের জারি মামলা নং-৩৬/২০১৬ এর নথি অনুযায়ী ওই মামলার ৫নং দায়িক সাইফউদ্দিন চৌধুরী ২০১৬ সালে মৃত্যুবরণ করেছেন বলে আদালত নিশ্চিত হয়েছেন। অথচ একজন মৃত ব্যাক্তির বিরুদ্ধে ডিক্রিদার সোনালী ব্যাংক লিমিটেড জারি মামলা দায়ের করেছেন ২০২০ সালে এসে।

মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা আইনত অচল। সোনালী ব্যাংকের এ ধরণের মামলা দায়েরের ঘটনায় প্রমাণিত হয়, ডিক্রিদার ব্যাংক বিপুল পরিমাণ খেলাপী ঋণের গ্রাহকদের বিষয়ে নিয়মিত তদারকি করে না। মামলায় সময়মত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয় না। যার কারণে জনগণের আমানতের বিপুল পরিমাণ টাকা খেলাপী ঋণে পরিণত হয়ে একসময় আদায় অযোগ্য হয়ে পড়ে। ব্যাংকের নজরদারি ও সময়োচিত আইনগত পদক্ষেপ না নেওয়ার ফলে বড় বড় ঋণ খেলাপীদের কাছ থেকে খেলাপী ঋণ আদায় অত্যন্ত দুরূহ হয়ে পড়ছে। এই মামলায় ডিক্রিদার ব্যাংকের দায়িত্বে অবহেলার কারণেই মৃত ব্যক্তির বিরুদ্ধে জারি মামলা দায়ের করা হয়েছে বলে মনে করছেন আদালত। 

Related Topics

টপ নিউজ

সোনালী ব্যাংক / খেলাপী ঋণ / ঋণ খেলাপী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না: গভর্নর
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা রেকর্ড ৮,০১৭ কোটি টাকা
  • ৫,৯৪৯ কোটি টাকা মূলধন ঘাটতি কাটিয়ে ৮৩ কোটি টাকা উদ্বৃত্তে সোনালী ব্যাংক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net