Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
সোনালী ব্যাংকের ৪০ বছর আগের ভুয়া মামলায় ভুক্তভোগীকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2024, 08:40 am
Last modified: 10 December, 2024, 08:49 am

Related News

  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার আরও ২ আসামি কারাগারে

সোনালী ব্যাংকের ৪০ বছর আগের ভুয়া মামলায় ভুক্তভোগীকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আইনজীবীরা বলেছেন, এটি আপিল বিভাগের একটি ঐতিহাসিক রায়। কারণ ভুয়া মামলার শিকার কেনো ভুক্তভোগী বাদীপক্ষের কাছ থেকে এরকম ক্ষতিপূরণ পেতে সর্বোচ্চ আদালতের রায়ের নজির বিরল। এরকম রায় বা আদেশ হলে ভুয়া মামলার পরিমান অনেকটাই কমে আসবে।
টিবিএস রিপোর্ট
10 December, 2024, 08:40 am
Last modified: 10 December, 2024, 08:49 am

৪০ বছরের আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার হরেন্দ্রনাথ চন্দ্র। প্রমাণিত হয়েছে, চার দশক আগে তার বিরুদ্ধে ভুয়া মামলা করেছিল সাবেক কর্মস্থল সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। 

এই মামলায় হাইকোর্টের রায়ে জয়লাভ করেছিলেন হরেন্দ্রনাথ। পরে আপিল করে ব্যাংক। সেই আপিল সোমবার (৯ ডিসেম্বর) নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

একইসঙ্গে ভুয়া মামলা করে হয়রানি করার কারণে প্রবীণ হরেন্দ্রনাথ চন্দ্রকে মামলা পরিচালনার খরচ হিসেবে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ৩ মাসের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আদালতে হরেন্দ্রনাথের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

আইনজীবীরা বলেছেন, এটি আপিল বিভাগের একটি ঐতিহাসিক রায়। কারণ ভুয়া মামলার শিকার কেনো ভুক্তভোগী বাদীপক্ষের কাছ থেকে এরকম ক্ষতিপূরণ পেতে সর্বোচ্চ আদালতের রায়ের নজির বিরল। এরকম রায় বা আদেশ হলে ভুয়া মামলার পরিমান অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা।

মামলার নথিপত্র থেকে জানা যায়, কুষ্টিয়ার খোকসার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র। জীবনের অর্ধেক সময়—৪০ বছর—কাটিয়েছেন আদালতের বারান্দায়। 

৪০ বছর আগে ব্যাংকের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে। তবে মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। 

বিএ পাশ করে ১৯৭৯ সালের ডিসেম্বরে ক্যাশিয়ার-কাম ক্লার্ক পদে সোনালী ব্যাংকে ঢাকার একটি শাখায় যোগদান করেন হরেন্দ্রনাথ। তিন বছর পর পদোন্নতি পেয়ে সিনিয়র ক্যাশিয়ার-কাম ক্লার্ক হন। এরপর তাকে যাত্রাবাড়ী শাখায় বদলি করা হয়। 

১৯৮৫ সালে রেমিট্যান্স-সংক্রান্ত ১৬ লাখ ১৬ হাজার টাকা যাত্রাবাড়ী শাখা থেকে লোকাল অফিসে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সিল-স্বাক্ষরসহ লিখিতভাবে সমুদয় অর্থ বুঝে নেন। কিন্তু এর কিছুদিন পর ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে ওই টাকা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দাখিল করা হয়। 

তহবিল তছরুপের অভিযোগে ১৯৮৫ সালের শেষের দিকে হরেন্দ্রসহ ৯ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। পরে ১৯৮৬ সালের মার্চ মাসে তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর গ্রাহকের টাকা জমা না দেওয়ায় অপর একটি মামলায় ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর শেরেবাংলা নগরে স্থাপিত একটি আদালত হরেন্দ্রনাথকে সাত বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি অন্যদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯০ সালে হরেন্দ্রনাথ জেল খেটে বের হন।

এর আগে ১৯৮৫ সালের জুলাইয়ে হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার বিশেষ আদালতে ফৌজদারি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। বিচারে ১৯৮৬ সালের নভেম্বরে বেকসুর খালাস পান হরেন্দ্রনাথসহ সবাই। 

মামলায় পরাজিত হয়ে ব্যাংক কর্তৃপক্ষ গোপনে ১৯৮৮ সালে হরেন্দ্রনাথসহ সবার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। সেই মামলায় একতরফা রায়ে তাদের দোষী সাব্যস্ত করে সমুদয় অর্থ ফেরত দেওয়ার আদেশ দেন আদালত। 

এই রায়ের বিরুদ্ধে আবেদন (মিস কেস) করেন হরেন্দ্রনাথ। ১৯৯২ সালের আগস্টে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত তার আপিল গ্রহণ করেন; একইসঙ্গে বিচারিক আদালতের আদেশ বাতিল করেন। 

এরপর ওই রায়ের বিরুদ্ধে সোনালী ব্যাংক ২০১৯ সালে হাইকোর্টে আপিল করে। ২০২২ সালের আগস্টে ওই আপিল খারিজ করে দেন হাইকোর্ট। গত বছর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার শুনানি শেষে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

সোনালী ব্যাংক / ভুয়া মামলা / ক্ষতিপূরণ / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার আরও ২ আসামি কারাগারে

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net