Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৪ বাংলাদেশিকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2022, 04:55 pm
Last modified: 26 February, 2022, 04:54 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ

ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৪ বাংলাদেশিকে

ইউক্রেনে অবস্থানরত যেসব বাংলাদেশিদের পাসপোর্ট নেই তাদের ১৫ দিনের ট্রাভেল ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 February, 2022, 04:55 pm
Last modified: 26 February, 2022, 04:54 pm
চলমান সংকটে ইউক্রেনের বহু বাসিন্দা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় খুঁজছেন। ছবি: সংগৃহীত

পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেন প্রবাসী ২৪ বাংলাদেশিকে দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। 

শনিবার দুপুরে রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

এসময় শাহরিয়ার আলম বলেন, "গতকাল রাত পর্যন্ত প্রথম ব্যাচে ২২ জনকে পোলান্ড দূতাবাস হেফাজতে নিয়েছে এবং মালদোভা দিয়ে আজকে আরও ২ জন যাচ্ছেন। এতক্ষণে হয়তো পৌঁছে গেছেন।" 

ইউক্রেনে অবস্থানরত যে সব বাংলাদেশি পোলান্ড ও রোমানিয়ার সীমান্ত দিয়ে যাবে তাদের হেফাজতে নিবে সেখানকার দূতাবাস। রোমানিয়ার সরকার দুইদিনের থাকা খাওয়ার ব্যবস্থা করবে বলে জানান তিনি।

"ইতোমধ্যে ৩০০'র অধিক বাঙালীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। পোলান্ড ও রোমানিয়ার দূতাবাসে নেওয়ার বিষয়ে সেখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা দিন রাত কাজ করছেন", বলেন তিনি। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "ইউক্রেনে অবস্থানরত যেসব বাংলাদেশিদের পাসপোর্ট নেই তাদের ১৫ দিনের ট্রাভেল ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে অবস্থারত বাংলাদেশিদের বলা হয়েছে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বের হবেন। কারণ সেফ জোনে যাওয়ার পথ আপনাদের জন্য কঠিন হবে। সীমান্ত দিয়ে প্রবেশের সময় ট্রাফিক জ্যামসহ নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে, খাবারের অপ্রতুলতা আছে, এটিএম মেশিনে টাকা পয়সার সরবরাহ কম আছে, কারণ যারা যাচ্ছেন তাদের বেশ কয়েকজন ইতোমধ্যে এ সমস্যায় পড়েছেন। তাই যারা যাবেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাবেন।"

এর আগে গতকাল শুক্রবারপোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন বলে জানানো হয় পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / বাংলাদেশি অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর শঙ্কা, রাশিয়ার ক্ষতি ভিয়েতনাম যুদ্ধের ৫ গুণ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net